ডিসেম্বর ০৩, ২০১৬ ১৬:৩২ Asia/Dhaka

পাঠক, ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দিচ্ছেন এবং ফার্সী ভাষা শেখার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ।

আর ভাষা শেখার ক্ষেত্রে কোথাও কোন অসুবিধায় পড়লে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। যাই হোক শ্রোতাবন্ধুরা, আজও আমরা দেখবো মোহাম্মাদ ও তার বন্ধু রমিন কী করছে। রাত হয়ে গেছে, তাই মোহাম্মাদ ঘুমাতে যাবে। আগামীকালের জন্য তার হাতে অনেক কাজ। এ কারণে রমিনকে বলে কাল যেন সে মোহাম্মাদকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে দেয়। এ সময় তাদের মধ্যে যে সব কথাবার্তা হয় আজ তা আপনাদের শোনাবো। তবে তার আগে আজকের কথাবার্তায় ব্যবহৃত ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

لطفا - فردا - زود - بیدار کن ! - من دارم - کار - خیلی تو نداری - درست است ؟ - آره - من ندارم - کلاس - چه کار داری ؟ - چند - نامه - چند نامه - من می نویسم - من پست می کنم - من فکر می کنم - پدرم - برای من - تو پست می کنی - بده - به من - نامه ات - برایت - چه کار می کنی ؟ - دوستم - هفته - ما مطالعه می کنیم - ما آماده می کنیم - خودمان - امتحان - ساعت - چند ساعت ؟ - شما شروع می کنید- از ...تا ... - از ساعت 8 - تا ساعت 2 - صبح - بعد از ظهر - 6 ساعت - خیلی زیاد است - نیم ساعت - ما استراحت می کنیم - ما می خوریم - ناهار - حتما !

দয়া করে । আগামীকাল । তাড়াতাড়ি । জাগিয়ে দাও । আমার আছে। কাজ । অনেক । তোমার নেই । ঠিক আছে কি? হ্যা । আমার নেই । ক্লাস । তোমার কী কাজ আছে? কত । চিঠি । কয়টি চিঠি। আমি লিখবো। আমি পোস্ট করবো। আমার মনে হয়। আমার বাবা। আমার জন্য । তুমি পোস্ট করবে। দাও। আমাকে। তোমার চিঠি। তোমার জন্য । কী করছো? আমার বন্ধু। সপ্তাহ। আমরা পড়াশুনা করছি। আমরা তৈরি করছি। আমরা নিজেরা। পরীক্ষা । ঘন্টা। কয়টা বাজে? দুপুরের পরে বা বিকেলে। ৬ ঘন্টা। অনেক বেশী। আধ ঘন্টা। আমরা বিশ্রাম করছি বা করবো। আমরা খাই বা খাবো। দুপুরের খাবার । অবশ্যই ।পাঠক, আজকের কথোপকথোনে ব্যবহৃত ফার্সী শব্দগুলো আমরা বঙ্গানুবাদসহ জেনে নিলাম। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের মধ্যে কী কথা হলো তা দেখি।

محمد- رامین لطفا فردا من را زود بیدار کن . فردا خیلی کار دارم. رامین - تو که فردا کلاس نداری . محمد - آره . کلاس ندارم . رامین - پس ، چه کار داری ؟ محمد - فردا چند نامه می نویسم و پست می کنم . یک نامه هم به پدرم فاکس می کنم . رامین - برای من هم یک نامه پست می کنی ؟ محمد - آره . نامه ات را به من بده . برایت پست می کنم . تو فردا چه کار می کنی ؟ رامین - من و دوستم این هفته مطالعه می کنیم . ما خودمان را برای امتحان آماده می کنیم . محمد - چند ساعت مطالعه می کنید ؟ رامین - از 8 صبح تا ساعت 2 بعد از ظهر . محمد - 6 ساعت مطالعه می کنید ؟ خیلی زیاد است ! رامین - البته نیم ساعت هم استراحت می کنیم . ساعت 2 ناهار می خوریم . محمد - پس لطفا من را ساعت 7 صبح بیدار کن ! رامین - حتما .

মোহাম্মাদ : রমিন দয়া করে কাল আমাকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে দিও। কাল আমার অনেক কাজ আছে। রমিন : তোমার তো কাল কোন ক্লাস নেই। মোহাম্মাদ : হ্যা, ক্লাস নেই।রমিন : তাহলে কী এত কাজ?মোহাম্মাদ : কাল আমি কয়েকটি চিঠি লিখে সেগুলো পোস্ট করবো। আমার বাবার কাছে একটি চিঠি ফ্যাক্সও করবো। রমিন : আমরা একটি চিঠি পোস্ট করে দেবে?মোহাম্মাদ : হ্যা। তোমার চিঠিটা আমাকে দিও। আমি পোস্ট করে দেব। তুমি কাল কী কাজ করবে। রমিন : আমি বন্ধুদের সাথে একত্রে পড়াশুনা করবো। আমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করছি বা আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। মোহাম্মাদ : কয় ঘন্টা পড়াশুনা করো?রমিন : সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত ।মোহাম্মাদ : ৬ ঘন্টা পড়াশুনা করো? এতো অনেক সময়। রমিন : তবে আমরা আধ ঘন্টা বিশ্রামও নেই। ২টা বাজলে দুপুরের খাবার খাই।মোহাম্মাদ : ঠিক আছে, তাহলে আমাকে সকাল ৭টায় জাগিয়ে দিও।রমিন : অবশ্যই।

পাঠক! আশা করছি আজকের আসরের আলাপচারিতার সবটুকুই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নতুন শব্দ ও কথাবার্তা লিখে রাখবেন। এতে করে আপনারা আপনাদের নিজস্ব কাজেও এসব শব্দ ও বাক্য ব্যবহার করতে পারবেন। #