প্রিয়জন : "সৌদি আরব শিয়া আলেম শেখ নিমরকে প্রাণদণ্ড দেয়ার সাহস পেল কিভাবে?"
বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন।
আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। কুমিল্লা জেলার মুরাদনগর মধ্যপাড়া থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই মো আবদুল কাদের। চিঠিটি নানা কারণে আমাদের হাতে দেরিতে এসে পৌঁছেছে। এ ভাই সৌদি আরবের বিখ্যাত শিয়া আলেম শেখ নিমরের প্রাণদণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপর প্রশ্ন করেছেন, এমন ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে কিভাবে সৌদি আরব? ইরানকে মুসলিম বিশ্বের একমাত্র স্বাধীনচেতা ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি এর জবাব দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
বহলুল: আমারা সবাই সচেতন হয়ে উঠলেই এ সব জালেম শাসক জবাব পেয়ে যাবে ভাই আব্দুল কাদের। ইরান বিশ্বের মানুষকে সেই সচেতন হওয়ার ডাকটিই দিয়ে চলেছে। দেশে দেশে মানুষ জেগে উঠলে জালিম শাসকগোষ্ঠীর দিন ফুরিয়ে যাবে।
ভাই আবদুল কাদের চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা করছি। এবার আর চিঠি নয়। এক বন্ধুর সঙ্গে আলাপ করব আমরা। জ্বি ভাই, আপনার নাম বলুন এবং পরিচয় দিন।
ভাই তপন বশাক, আপনি কি করেন সেটা কিন্তু আমাদের বলেন নি?
বাহ একজন পোস্ট মাস্টারের সঙ্গে আলাপ করে বেশ ভাল লাগছে। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত পোস্টমাস্টার গল্পটির কথাও মনে পড়ে যাচ্ছে। ভাই তপন বশাক আপনি কি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা নিয়মিত শোনেন?
বহলুল: সংসারের চাপে অনেক কিছুই করা হয়ে ওঠে না। তা সেই ১৬ বছর আগে কিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু করেছিলেন সে কথা আমাদের বলবেন কি?
চমৎকার একটি ইতিহাস সে কথা স্বীকার করতেই হবে ভাই বশাক। দীর্ঘ দিন রেডিও তেহরান শুনছেন আপনি। তা কেনো শুনছেন এবং রেডিও তেহরানের কি কি অনুষ্ঠান আপনার ভালো লাগে?
ভাই তপন, হাতে সময় কম, না হলে আরো অনেক বিষয়ে আলাপ করা যেতো। এবারে রেডিও তেহরানের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
এতোক্ষণ ভারতের শ্রোতা ভাই তপন বশাকের সঙ্গে কথা বলছিলাম। এবারে ওয়েবসাইটের খবরে বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেই। মার্কিন রণতরীতে বিনা যুদ্ধেই ফাটল- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৬ নভেম্বর। এতে বলা হয়েছে, পানামা খাল পার হওয়ার সময় আমেরিকার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস মন্টগোমারিতে ১৮ ইঞ্চি ফাটল সৃষ্টি হয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার পথে পানামা খালের দেয়ালে ধাক্কা খেয়ে এ ফাটল সৃষ্টি হয়। বিনা যুদ্ধেই ৩৬ কোটি ডলার ব্যয়ে নির্মিত মন্টগোমারির খোলে এ ফাটল দেখা দিয়েছে।
রেডিও তেহরানের অফিসিয়াল পেইজে এ খবরে মন্তব্যকারীদের অন্যতম মোস্তফা তানভীর। তিনি লিখেছেন ওদের সবকিছুই এবার ফাটলের ফাঁদে আটকে যাবে। ওদের দিন শেষ।
বহলুল: ওদের দিন ফুরাবার নানা আলামত ভেসে উঠতে শুরু করছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
এদিকে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার পরিণতি হবে ভয়াবহ: ইরানের হুঁশিয়ারি-শীর্ষক খরবটিও প্রকাশিত হয়েছে ৬ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিভক্ত করে ফেলার মার্কিন ও পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার পরিণতি হবে ‘ভয়াবহ’। তেহরান সফররত তিউনিশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি। আর এ খবরে ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়াল পেইজের অন্যতম মন্তব্যকারী হেলেনা হোসাইন লিখেছেন, যুক্তরাষ্ট্রেরর পাপের সীমা পরিসীমা নাই।
বহলুল: পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এ কথা ওয়াশিংটনের ভুলে যাওয়া উচিত হবে না।
এদিকে বিপদে তুরস্ককে একা রাখবে না ইরান- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৫ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় আঙ্কারার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তেহরান। তেহরান সফররত তুর্কি অর্থমন্ত্রী নাহাদ যিবাকচির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে। এতে অন্যতম মন্তব্যকারী হাবিব রহমান সোহেব লিখেছেন, সব মুসলমান হাত মিলাও। এ বক্তব্যকে সমর্থন করে মাসুদ রানা কেডব্লিউটি লিখেছেন আমরাও চাই সবাই এক হয়ে যাও। আমরা মুসলিম আমরা ভাই ভাই। কিন্তু এতে বিপরীত মত প্রকাশ করেছেন ভোলা সাধু। তিনি লিখেছেন, তুরষ্কের ক্ষমতাসীন দলকে বিশ্বাস করা বা সহযোগিতা করাটা আমি ভাল মনে করি না, যদিও ইসলামি ইরানের প্রতি আমি যথেষ্ট দূর্বল।
বহলুল: এক এক দৃষ্টিভঙ্গি থেকে প্রাণখোলা মন্তব্য হয়েছে। ভালো বেশ ভালো। এদিকে কিন্তু আসরের সময়ে শেষ হয়ে এসেছে।
হ্যা বন্ধুরা, আজ আর কোনো মন্তব্য, চিঠি বা ইমেইলে হাত দেয়া যাচ্ছে না। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এবং নিয়মিত আমাদের কাছে চিঠি লিখুন ও ইমেইল পাঠান- এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি প্রিয়জনের আসর থেকে।#