ডিসেম্বর ১৮, ২০১৬ ১৭:২৮ Asia/Dhaka

ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। রমিন আজ অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তাকে পরীক্ষা করার পর যে সব ওষুধ লিখে দিয়েছেন, তা রমিন কিনতে পারে নি। কারণ, আশে পাশে কোথাও ওষুধের দোকান ছিল না।

বিকেলে রমিনের বন্ধু মোহাম্মাদ ওষুধের দোকানে যায় রমিনের জন্য ওষুধ কিনতে। এদিকে তার মাথাটাও আবার খানিকটা ব্যথা করছে। ওষুধের দোকানে ডাক্তার ও ওষুধ বিক্রেতার সাথে মোহাম্মাদের যে কথা হয়, তা আমরা শুনবো। তবে তার আগে যথারীতি এই কথোপকথোনে ব্যবহৃত ফার্সী শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

روزتان بخیر - خانم - نسخه - شما دارید - بفرمایید - دوستم است - لطفا - بدهید - آقای دکتر - چشم - دیروز - از دیروز - سر درد - من دارم - من می دهم - بسته - آسپرین - روزی - سه - قرص - بخورید - ممنون - خمیر دندان - مسواک - من می خواهم - چه خمیر دندانی ؟ - شما می خواهید - اینجا - مسواک - کوچک - خمیر دندان کوچک - چه رنگی ؟ - مسواک چه رنگی ؟ - فرقی نمی کند - آبی - مسواک آبی - آماده - دارو - داروی شما - 4 هزار - تومان - 4 هزار تومان می شود - پول - صندوق - متشکرم

روز بخیر এর বাংলা অর্থ দাঁড়ায় শুভ দিন বা আপনার দিনটি শুভ হোক। কিন্তু বাংলায় এর ব্যবহার নেই। তাই এ কথোপথোনটি সকালে হচ্ছে ধরে নিয়ে আমরা روزتان بخیر এর অর্থ শুভ সকাল হিসেবে ধরে নিচ্ছি, শুভ সকাল। ম্যাডাম। প্রেসক্রিপশন। আপনার আছে। জ্বী বলুন। আমার বন্ধু। দয়া করে। আমায় দিন। ডাক্তার সাহেব। অবশ্যই। গতকাল । গতকাল থেকে । গতকাল। গতকাল থেকে। মাথা ব্যথা। আমার আছে। আমি দেবো। প্যাকেট। এসপিরিন। একদিন বা দিনে। তিন। ট্যাবলেট। খাবেন। ধন্যবাদ। টুথ পেস্ট। ব্রাশ। আমি চাই। কোন টুথ পেস্ট? আপনি চান। এখানে। ব্রাশ। ছোট। ছোট টুথ পেস্ট। কোন রংয়ের? কোন রংয়ের ব্রাশ? কোন পার্থক্য নেই। নীল। নীল ব্রাশ। প্রস্তুত। ওষুধ। আপনার ওষুধ। চার হাজার। তুমান । এটার দাম চার হাজার তুমান। টাকা। ক্যাশ। ধন্যবাদ।

ফার্সী শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ এবং ডাক্তার ও ফার্মেসীর কর্মচারীর কী কথা হলো তা শোনা যাক।

محمد - سلام خانم روزتان بخیر . خانم کارمند - سلام بفرمایید . نسخه دارید ؟ محمد - بله . بفرمایید . این نسخه دوستم است . خانم - لطفا نسخه را به آقای دکتر بدهید . محمد - چشم . ببخشید آقای دکتر من از دیروز سر درد دارم . آقای دکتر - یک بسته آسپرین به شما می دهم . روزی سه قرص بخورید. محمد - ممنون . محمد - ( خطاب به خانم کارمند ) ببخشید خانم ، یک خمیر دندان و مسواک هم می خواهم . خانم - چه خمیر دندانی می خواهید ؟ بفرمایید اینجا . خمیر دندان و مسواک ها در اینجا است . محمد - لطفا این خمیر دندان کوچک را بدهید و این مسواک را . خانم - مسواک چه رنگی می خواهید ؟ محمد - فرقی نمی کند . لطفا یک مسواک آبی بدهید . خانم - بفرمایید ، داروی شما آماده است . داروها با مسواک و خمیر دندان و آسپرین 4 هزار تومان می شود . لطفا پول را به صندوق بدهید . محمد - متشکرم .

মোহাম্মাদ : সালাম, ম্যাডাম, শুভ সকাল। মহিলা কর্মচারী : সালাম, জ্বী বলুন, আপনি কি কোন প্রেসক্রিপশন নিয়ে এসেছেন?মোহাম্মাদ : জ্বী, এই নিন, এটি আমার বন্ধুর প্রেসক্রিপশন। মহিলা কর্মচারী : দয়া করে প্রেসক্রিপশনটি ডাক্তার সাহেবের কাছে দিন।মোহাম্মাদ : জ্বী আচ্ছা। মাফ করবেন, ডাক্তার সাহেব, আমার গতকাল থেকে মাথা ব্যাথা করছে।ডাক্তার : আপনাকে এক প্যাকেট এসপিরিন দিচ্ছি। দিনে তিনটি করে ট্যাবলেট খাবেন।মোহাম্মাদ : ধন্যবাদ।(মোহাম্মাদ এবার ফার্মেসির কর্মচারীকে উদ্দেশ্য করে বললো)মোহাম্মাদ : মাফ করবেন ম্যাডাম। আমার একটি টুথপেস্ট এবং ব্রাশও দরকার।কর্মচারী : কোন টুথপেস্ট আপনি চান? এখানে আসুন। এখানে বিভিন্ন টুথপেস্ট ও ব্রাশ রয়েছে। মোহাম্মাদ : দয়া করে এই ছোট টুথপেস্টটি আমায় দিন এবং এই ব্রাশটাও।কর্মচারী : আপনি কোন রংয়ের ব্রাশ চান? মোহাম্মাদ : যে কোনটা হলে চলবে, দয়া করে নীল রংয়ের ব্রাশ দিন।কর্মচারী : এই নিন, আপনার ওষুধ। ওষুধ, টুথপেস্ট, ব্রাশ ও এসপিরিন সব মিলে চার হাজার তোমান দাম হয়েছে। টাকাটা দয়া করে ক্যাশে জমা দিন। মোহাম্মাদ : ধন্যবাদ।

মোহাম্মাদ ক্যাশে টাকা জমা দিতে যায়। ক্যাশের ওখানে বিভিন্ন ধরনের ক্রিম, শ্যাম্পু ও এ ধরনের অন্যান্য পন্যের বিজ্ঞাপন দেখতে পায়। মোহাম্মাদ এ ধরনের একটি বিজ্ঞাপনের কাগজ হাতে তুলে নেয়। ক্যাশিয়ার মোহাম্মাদকে ডেকে বিলের কাগজ এবং ওষুধের প্যাকেট দেয়। মোহাম্মাদ তাকে ধন্যবাদ জানায় এবং ডাক্তার সাহেবের কাছ থেকেও বিদায় নেয়। পথে গাড়িতে উঠে বিজ্ঞাপনের কাগজটি পড়ে মোহাম্মাদ জানতে পারে সাবান, শ্যাম্পুসহ এ ধরনের টয়লেট্রিস সামগ্রী তৈরিতে ইরান অনেক অগ্রসর হয়েছে। আগে সে জানতো না যে, ইরানে এত ভালো মানের টয়লেট্রিস সামগ্রী তৈরি হয়। #