ডিসেম্বর ২২, ২০১৬ ১৭:৪১ Asia/Dhaka

আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন তারা জানেন, আমরা একটি হাদিস শুনিয়ে আসরটি শুরু করি। আজও এর ব্যতিক্রম হবে না।

আমিরুল মুমিনিন হজরত আলী (আ.) বলেছেন, যে খারাপ কাজের চিন্তা বেশি বেশি করে, গোনাহ বা পাপ তাকে নিজের দিকে টেনে নিয়ে যায়।

মূল্যবান হাদিসের পর চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের রাজশাহী জেলার বিনোদপুর ওয়ার্ল্ড ডিএক্স ইন্টারন্যাশনাল ক্লাব থেকে আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন এ ক্লাবের সভাপতি মো জাহাঙ্গির আলম। তিনি লিখেছেন, সুপ্রিয় রেডিও তেহরান, কঠিন ব্যবস্তার কারণে তোমার কাছে লেখা হয়ে ওঠে না। তাই আজ দু’কলম লিখতে বসেছি।

বহলুল: ভাই জাহাঙ্গগীর, সময় করে যে লিখতে বসেছেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা এ ভাই এরপর আর কি লিখেছন?

তিনি ভাল আছেন জানিয়ে রেডিও তেহরানের কর্মীরা কেমন আছেন সে কথা জানতে চেয়ে চিঠি শেষ করেছেন। অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত তিনি দেননি।  

ধন্যবাদ ভাই জাহাঙ্গির চিঠি লেখার জন্য। ব্যস্ততার মধ্যেও সময় করে আরো চিঠি লিখবেন এবং পরের চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলে আশা রাখছি। এবারে আমরা ভারতের এক বিদগ্ধ বন্ধুর সঙ্গে আলাপ করবো। যিনি প্রায় নিয়মিত আমাদের খবরে বিশ্লেষণমূলক মন্তব্য করেন।

বহলুল: আমার মনে হয় তাকে চিনতে পেরেছি। তার নাম. ঘো.ঘো না আচ্ছা নাম ও পরিচয় বরং তার নিজের মুখ থেকেই শুনি। তাতে আনন্দ অনেক। জ্বি ভাই আপনার নাম বলুন এবং পরিচয় দিন।

বাহ্‌। পেশায় শিক্ষক। বেশ মহান পেশা। কারণ জাতির ভবিষ্যত গড়ে তোলার সব দায়িত্ব রয়েছে শিক্ষকের ওপর। তাই না?

খুবই চমৎকার বলেছেন। আপনি হলেন রেডিও তেহরানের সক্রিয় বন্ধুদের মধ্যে শীর্ষস্থানীয়। আজ আমাদের জানতে ইচ্ছা করছে,রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কি ভাবে হয়েছিল?

ভাই ঘোরী শাহ, আপনার কথা শুনে আমরা সবাই খুব উদ্দীপ্ত বোধ করছি। এই দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানকে কেনও ভাল লাগছে?

ভাই ঘোরী শাহ,আমাদের হাতে সময় কম থাকায় আলোচনা দীর্ঘ করতে পারছি না। আলোচনার শেষে এসে রেডিও তেহরানের বন্ধু এবং ওয়েবসাইটের পাঠক বন্ধু এবং ফেসবুকে তৎপর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?

এতোক্ষণ কথা বলছিলাম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পুরনো শ্রোতাভাই,ঘোরী শাহ’র সঙ্গে। তার সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হওয়া সত্ত্বেও সময়ের অভাবে সে আলোচনার সবটুকু প্রচার করা সম্ভব নয়। এবারে হাতে তুলে নিচ্ছি ভারতের একটি চিঠি। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাঁশথুপি থেকে এটি লিখেছেন আমাদের অনেক দিনের পুরনো শ্রোতা ভাই মাওলানা মোহাম্মদ হানিফ।

বহলুল: এ ভাইয়ের চিঠি অনেক পর এলো। তাই না?

কথাটা একদিক দিয়ে ঠিক আবার আরেক দিক দিয়ে ঠিক নয়। তিনি নিয়মিত চিঠি লিখছেন কিন্তু তা আমাদের হাতে পৌঁছাতে  দেরি হচ্ছে। এর কারণ হলো আজকাল চিঠি দেরিতে যায়। চিঠির চেয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা হয়ে যাওয়ায় এর ওপর মানুষের ভরসা কমছে।

বহলুল. হয়ত একদিন এ চিঠিও থাকবে না। এই দেখুন না হারিয়ে গেছে টেলিগ্রাম।

ঠিক বলেছেন বহলুল ভাই। এদিকে ভাই মাওলানা হামিদ অভিযোগ করেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানের সময় কেন কমিয়ে দেয়া হয়েছে। এ অনুষ্ঠান প্রচারের সময় অন্তত এক ঘণ্টা রাখা উচিত।

না ভাই সময় কমানো হয়নি। সন্ধ্যার অনুষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এবং ভারত সময় রাত ৮টায় যে অনুষ্ঠানটি প্রচারিত হয় সেটির সময় আগের মতো এক ঘন্টাই আছে। তবে রাত সাড়ে ১০টায় প্রচারিত অনুষ্ঠানটি আধা ঘন্টা প্রচারিত হয়। আপনি হয়তো রাতের অনুষ্ঠান শুনে মনে করছেন সময় কমিয়ে দেয়া হয়েছে। এরপর এ ভাই আরো লিখেছেন, রেডিও তেহরানের চলার পথে কোনো ভয় নেই। আল্লাহ উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যেতে হবে।

হ্যা ভাই রেডিও তেহরান বরাবরই আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছে। আপনারা এ রেডিওর সাফল্যের জন্য দোয়া করবেন। এরপর তিনি আরো লিখেছেন রেডিও তেহরানে সব অনুষ্ঠানই অত্যন্ত চমৎকার। এর মধ্যে কেরাতের তুলনা হয় না। সত্যিই রেডিও তেহরান থেকে প্রচারিত কেরাত খুবই চমৎকার।

বহলুল: ধন্যবাদ ভাই মাওলানা হামিদ। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অন্যদেরকে চিঠি লিখতে উৎসাহ যোগাবেন বলে আশা রাখছি।  আসরের এ পর্যায়ে ইন্টারনেটের দিকে নজর দেবো।

আমি অনেকক্ষণ ধরেই তৈরি হয়ে বসে আছি বহলুল ভাই। আমেরিকা ভাঙার উদ্যোগ নিল ওরেগন অঙ্গরাজ্যও শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ১২ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, আমেরিকাকে ভাঙার চেষ্টায় যোগ দিয়েছে ওরেগন অঙ্গরাজ্যও। ক্যালিফোর্নিয়ার পর সেখানেও এবার স্বাধীনতার দাবি উঠেছে। মঙ্গলবারের নির্বাচনে এ অঙ্গরাজ্যের বেশিরভাগ মানুষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছে। অঙ্গরাজ্যের ৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন হিলারি। কিন্তু তা সত্বেও  প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হতে পারেন নি। ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়ার পেইজে এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে। ( Ahm Obaidur Romar) এএইচএম ওবাইদুর রোমার লিখেছেন, আমেরিকা ‘ভেঙে যাক’। এদিকে ‘তুমি আসবে বলে’ ছদ্মনামের বন্ধু লিখেছেন ‘আমিন’।  

পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ;দেখানো হবে ইরানি চলচ্চিত্র শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১২ নভেম্বর। এ খবর বলা হয়েছে পাকিস্তানের সিনেমা হলগুলোতে ইরানি চলচ্চিত্র দেখানো হবে। দেশটিতে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ খবরেও অনেকগুলো মন্তব্য হয়েছে। সব মন্তব্যই ছিল ইতিবাচক এবং এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মন্তব্যকারীরা। পাঠকবন্ধু মোস্তফা মিজান তানভীর লিখেছেন,

এটি অন্যতম মহৎ সিদ্ধান্ত। এদিকে হাসনাইন আহমেদ লিখেছেন, এটি ভাল উদ্যোগ। প্রথমে হয়ত ব্যাপক দর্শক পাওয়া যাবে না। তবে পরে এ সংখ্যা অনেক বাড়বে। অন্যদিকে আবদুল্লাহ আববান মাসুদ লিখেছেন, পাকিস্তানী শিল্পীদের উচিত বলিউডের সস্তা সিনেমায় অভিনয় শিল্পী না হয়ে,ইরানের ইসলামী সিনেমাতে অভিনয় করা!

বহলুল: এবার বিদায় নিতে হবে।

জ্বী, এবার বিদায়ের পালা। যারা চিঠি লিখেছেন, খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।#