ফার্সি ভাষায় 'মদার' مادر মানে মা (৪৭তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত সপ্তার আসরে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, তাদের নিশ্চয়ই মনে আছে, মোহাম্মাদ ও নাসের দামাভান্দ পাহাড়ে যাবে বলে ঠিক করেছিল। অবশ্য দামাভান্দ পাহাড় অনেক উঁচু।
তারা কেবল এর পাদদেশে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত বলে দামাভান্দ পাহাড়ের পাদদেশের আবহাওয়া বেশ ঠান্ডা। তাই মোহাম্মাদ ও নাসের গরম পোশাক পরেছে। তারা শুক্রবার সকাল ৯টা নাগাদ দামাভান্দ পাহাড়ে পৌছে যায়। পাহাড়ের পাদদেশে এক যায়গায় একজন বৃদ্ধ শুকনো কাঠে আগুন জ্বালিয়ে চা গরম করছে। মোহাম্মাদ আগুনের পাশে গিয়ে দাঁড়ায়। তীব্র ঠান্ডার মধ্যে একটু আগুনের তাপ কার না ভালো লাগে! আগুনের পাশে দাড়িয়ে মোহাম্মাদ বৃদ্ধ লোকটির সাথে কথা বলে। তাদের মধ্যে কী কথা হলো তা শোনার আগে চলুন এ কথোপকথোনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
آقا - بفرمائید - چای - متشکرم - اینجا - آنجا - شما زندگی می کنید - خانه من - بالا - بسیار - قشنگ - تمیز - تابستان - زمستان - سرد - تو می دانی - زیبا - زیباترین - دنیا - داستان - داستانها - چه جالب - مادر - مادرها - بچه - بچه ها - آنها داستان می گویند - چه داستانی ؟ - درمورد - هست ( وجود دارد ) - البته - شعر - خوشمزه - خواهش می کنم
জনাব - এই নিন - চা - ধন্যবাদ- এখানে - ওখানে - আপনি থাকেন - আমার ঘর - উপরে - অনেক - সুন্দর - পরিস্কার - গ্রীষ্মকাল - শীতকাল - ঠান্ডা - তুমি জানো - সুন্দর - সুন্দরতম বা সবচেয়ে সুন্দর - দুনিয়া বা পৃথীবি - গল্প - গল্পগুলো - কী চমৎকার! ; তবে অনেক সময় 'তাই নাকি' অর্থেও ব্যবহৃত হয় - মা - মায়েরা - বাচ্চা বা শিশু - শিশুরা - তারা গল্প বলে - কী গল্প? বিষয়ে বা ব্যাপারে - আছে - অবশ্যই - কবিতা - মজাদার - কাউকে ধন্যবাদ দিলে তার উত্তরে ফার্সি ভাষায় خواهش می کنم পরিভাষাটি ব্যবহৃত হয়, বাংলা ভাষায় এর ব্যবহার নেই। ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে চলুন দামাভান্দ পাহাড়ের পাদদেশে বৃদ্ধ লোকটির সঙ্গে মোহাম্মাদের কী কথা হলো তা শোনা যাক।
محمد - سلام آقا . پیرمرد - سلام . بفرمائید چای . ( صدای ریختن چای )محمد - متشکرم . شما اینجا زندگی می کنید ؟ پیرمرد - بله . خانه ی من آن بالاست . آنجا .محمد - اینجا بسیار قشنگ است . هوا هم خیلی تمیز است .پیرمرد - بله . اینجا در تابستان خیلی قشنگ است . اما در زمستان خیلی سرد است . محمد - آقا ! درمورد کوه دماوند چه می دانید ؟پیرمرد - دماوند زیباترین کوه دنیا است . دماوند ، کوه داستانها است . محمد - چه جالب !پیرمرد - بله . مادرها برای بچه ها درمورد دماوند داستان می گویند . محمد - چه داستانی ؟پیرمرد - داستانهای زیادی درمورد دماوند هست . محمد - کتاب هم درمورد دماوند هست ؟پیر مرد - بله . البته . همه نوع کتاب . شعر و داستان هم هست .محمد - چای شما خوشمزه است . متشکرم . پیرمرد - خواهش می کنم .
মোহাম্মাদ : সালাম জনাব।বৃদ্ধ : সালাম। নিন চা খান। (চা ঢালার শব্দ)মোহাম্মাদ : ধন্যবাদ। আপনি এখানে থাকেন?বৃদ্ধ : জ্বী। আমার বাড়ি ঐ ওপরে। ঐখানে।মোহাম্মাদ : যায়গাটি বেশ চমৎকার। আবহাওয়াও অত্যন্ত নির্মল।বৃদ্ধ : হ্যা। এ যায়গাটি গ্রীষ্মকালে অনেক সুন্দর। তবে শীতকালে প্রচন্ড ঠান্ডা।মোহাম্মাদ : জনাব, দামাভান্দ পাহাড় সম্পর্কে কী জানেন?বৃদ্ধ : দামাভান্দ পৃথীবির সবচেয়ে সুন্দর পাহাড়। গল্পে দামাভান্দ পাহাড়ের নাম ব্যবহৃত হয়েছে।মোহাম্মাদ : তাই বুঝি!বৃদ্ধ : হ্যা। মায়েরা তাদের সন্তানদের কাছে দামাভান্দের গল্প বলে।মোহাম্মাদ : কী গল্প?বৃদ্ধ : দামাভান্দ সম্পর্কে বহু গল্প আছে।মোহাম্মাদ : দামাভান্দ সম্পর্কে কোন বইও কি আছে?বৃদ্ধ : হ্যা, অবশ্যই। সব ধরনের বই। কবিতা এবং গল্পও আছে।মোহাম্মাদ : আপনার চা খুব মজা হয়েছে। ধন্যবাদ।বৃদ্ধ : خواهش می کنم .বৃদ্ধের সাথে মোহাম্মাদের কথা শুনলেন। মোহাম্মাদ বৃদ্ধ লোকটির চায়ের প্রশংসা করার পর তিনি মোহাম্মাদকে আরেক কাপ চা দিলেন। এরপর তিনি দামাভান্দ সম্পর্কে অনেক কথা মোহাম্মাদকে বললেন। তিনি জানালেন, হাজার হাজার বছর আগে থেকে দামাভান্দ পাহাড় ইরানীদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ফেরদৌসির মত মহাকবি তার কবিতায় দামাভান্দের নাম উল্লেখ করেছেন। এছাড়া বহু লেখক তাদের গল্প, উপন্যাস ও প্রবন্ধে দামাভান্দের কথা লিখেছেন। ফেরদৌসির শাহনামা গ্রন্থে মহাবীর রুস্তমের সাথে দিভে সেফিদ বা সাদা দৈত্যের যে ভয়ঙ্কর লড়াই হয়েছিল, তা সংঘটিত হয়েছিল এই দামাভান্দা পাহাড়ে। বৃদ্ধের কাছে শাহনামার গল্প শোনার পর মোহাম্মাদ শাহনামা গ্রন্থটি পড়ার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। এরপর সে বৃদ্ধের কাছ থেকে বিদায় নেয়। ওদিকে নাসের ওর জন্য অপেক্ষা করছে। তো শ্রোতাবন্ধুরা, নাসের ও মোহাম্মাদ এরপর কী করছে তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। আমরা তা আপনাদের জানাবো। তবে আজ নয়, আগামী সপ্তায়। আর হ্যা, ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসর থেকে আপনারা কতখানি উপকৃত হচ্ছেন এবং এ আসরটি আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে ভুলবেন না, এই কামনা করে আজকের আসর শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন।#