মে ০১, ২০১৭ ১২:২৭ Asia/Dhaka

ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বলেছিলাম মোহাম্মাদ ও নাসের দামাভান্দ পাহাড় ভ্রমনে গেছে। দামাভান্দ ইরানের সর্বোচ্চ পাহাড়। পাহাড়টি পাদদেশ বিস্তীর্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, যা দেখতে অত্যন্ত মনোরম।

মোহাম্মাদ ও নাসের পাহাড়ের পাদদেশের একটি রেস্টুরেন্টে নাশতা করছে। এমন সময় কয়েকজন পর্বতারোহী ঐ রেস্টুরেন্টে প্রবেশ করে। মোহাম্মাদ তাদের কাছে যায় এবং তাদের সাথে কথা বলে। এসব পর্বতারোহী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। এ সময় তাদের মধ্যে কী কথা হলো তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক। শ্রোতাবন্ধুরা ফার্সি ভালোভাবে রপ্ত করার সুবিধার্তে আপনারা খাতা কলম সাথে নিয়ে আমাদের এ আসর শুনতে পারেন এবং নতুন শব্দগুলোর অর্থ লিখে রাখতে পারেন। আমরা আপনাদের লেখার সুবিধার্তে সব সময় ফার্সি শব্দগুলো দুই বার করে উচ্চারণ করি। তো চলুন ফার্সি শব্দগুলোর অর্থ শোনা যাক।

( آقا - شما می روید - بالا - بالای کوه - فردا - صبح - دوست - دوستان - دوستانم - ما می رویم - من فکر می کنم - شما نیستید - ایرانی - درست است ؟ - هندی - ما هستیم - ده - ده نفر - 4 - 2- آلمانی - بلند - کی ؟ when - شما برمی گردید - هفته - بعد - یکشنبه - موفق باشید - متشکرم - زیبا - من دوست دارم . شبیه - شبیه این کوه - تنها - دنیا - هست ( وجود دارد ) - هستند - او صدا می زند - خدا حافظ )

জনাব । আপনি বা আপনারা যাবেন। উপরে। পাহাড়ের উপরে। আগামীকাল। সকাল। বন্ধু। বন্ধুরা। আমার বন্ধুরা। আমরা যাবো। আমার মনে হয়। আপনি বা আপনারা নেই। ইরানী। ঠিক আছে? ভারতীয়। আমরা আছি। দশ। দশ জন। ৪। ২। জার্মান। উঁচু। কখন? আপনারা ফিরবেন। সপ্তাহ। পরে। রোববার। সফল হোন বা আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ। সুন্দর। আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। মতন বা অনুরূপ। এই পাহাড়ের মত। একা বা শুধু। দুনিয়া বা পৃথিবী। আছে। তারা আছে। সে ডাকছে। খোদা হাফেজ।শ্রোতাবন্ধুরা, ফার্সি শব্দের অর্থগুলো শুনলেন। এবার চলুন দেখা যাক বিদেশী পর্বতারোহীদের সাথে মোহাম্মাদ কী কথা বলছে-

محمد - سلام آقا . کوهنورد - سلام . محمد - شما به بالای کوه می روید ؟کوهنورد - بله . فردا صبح . من و دوستانم به بالای کوه می رویم . محمد - فکر می کنم شما ایرانی نیستید . درست است ؟کوهنورد - بله . من ایرانی نیستم . من هندی هستم . محمد - دوستان شما هم هندی هستند ؟کوهنورد - ما ده نفر هستیم . 4 ایرانی ، 2 هندی و 4 آلمانی .محمد - کوه دماوند خیلی بلند است . کی برمی گردید ؟کوهنورد - هفته ی بعد . یکشنبه .محمد - موفق باشید . کوهنورد - متشکرم . شما هم به بالای کوه می روید ؟محمد - ( با خنده ) نه نه . من کوه دماوند را دوست دارم . خیلی زیباست . کوهنورد - بله . خیلی زیبا است . تنها دو کوه در دنیا شبیه این کوه هستند . محمد - آن آقا شما را صدا می زند . کوهنورد - خدا حافظ .محمد - خدا حافظ . موفق باشید .

মোহাম্মাদ : সালাম জনাব।পর্বতারোহী : সালাম।মোহাম্মাদ : আপনি পাহাড়ের চুড়ায় উঠবেন?পর্বতারোহী : জ্বী। আগামীকাল সকালে। আমি ও আমার বন্ধুরা পাহাড়ের চুড়ায় উঠবো।মোহাম্মাদ : আমার মনে হয় আপনি ইরানী নন। কি ঠিক বলেছি?পর্বতারোহী : জ্বী। আমি ইরানী নই। আমি ভারতীয়। মোহাম্মাদ : আপনার বন্ধুরাও কি ভারতীয়?পর্বতারোহী : আমরা দশ জন। চার জন ইরানী, দুই জন ভারতীয় এবং চার জন জার্মান। মোহাম্মাদ : দামাভান্দ পাহাড় অনেক উঁচু। কবে ফিরে আসবেন?পর্বতারোহী : আগামী সপ্তায়। রোববার।মোহাম্মাদ : আপনাদের সফলতা কামনা করছি।পর্বতারোহী : ধন্যবাদ। আপনিও কি পাহাড়ের উপরে উঠবেন?মোহাম্মাদ : (হেসে দিয়ে) না না। আমি দামাভান্দ পাহাড়কে পছন্দ করি। অনেক সুন্দর।পর্বতারোহী : হ্যা। অনেক সুন্দর। পৃথীবিতে এই পাহাড়ের মত মাত্র দুটি পাহাড় আছে ।মোহাম্মাদ : ঐ লোকটি আপনাকে ডাকছে।পর্বতারোহী : খোদা হাফেজমোহাম্মাদ : খোদা হাফেক। আপনাদের সফলতা কামনা করছি।

পর্বতারোহীরা নাস্তা করার পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মোহাম্মাদ ও নাসের বিকেল পর্যন্ত সেখানে থাকে। রেস্টুরেন্টটির আশেপাশে বিস্তীর্ন কৃষিজমি এবং ফল ও ফুলের বাগান রয়েছে। কিছুটা দূরে গ্রাম্য বাড়িঘরও চোখে পড়ছে। মোহাম্মাদ ও নাসের এলাকাটি ঘুরেফিরে দেখে। আশেপাশে রয়েছে বিভিন্ন ফলের বাগান। আপেল ও চেরিফল তোলার সময় হয়েছে এসব বাগান থেকে। মোহাম্মাদের কাছে দৃশ্যগুলো লোভনীয় হওয়ায় সে সব যায়গার দৃশ্য ক্যামেরাবন্দী করে। কারণ, এগুলো সে দেশে নিয়ে তার বাবা মাকে দেখাতে চায়। তো শ্রোতাবন্ধুরা, এরই সাথে শেষ করছি ফার্সি শিক্ষার আজকের আসর। আবারো কথা হবে আগামী সপ্তায়।#