মে ০৮, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka

ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা বলুন তো, আজ আমরা কী বিষয়ে কথা বলবো? আজ আমরা ইরানীদের একটি রীতি নিয়ে আলোচনা করবো। বড়দের, বিশেষ করে দাদা দাদি বা নানা নানীদের ইরানীরা অত্যন্ত শ্রদ্ধা করে এবং প্রায়ই তাদেরকে দেখতে চায়, তাদের খোঁজ খবর নেয়।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, দাদা দাদী বৃদ্ধ হয়ে গেলে তারা পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে নাতী নাতনিদের সাথে থাকে। এছাড়া সন্তানরা বাবা মায়ের বিশেষ যত্ন নিয়ে থাকে। আজ আমরা ইরানীদের এই রীতি সম্পর্কে আলোচনা করবো। মোহাম্মাদ ও তার বন্ধু হামিদ এখন বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে বসে আছে। বই পড়ার ফাঁকে তাদের মধ্যে ইরানীদের এই রীতি নিয়ে কথা হয়। তাদের কথা শোনার আগে আমরা ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেব।

(ترجمه و تکرار دو بار ) ( فردا - جمعه - چه برنامه ای - تو چه برنامه ای داری ؟ - خانه - پدر بزرگ - مادر بزرگ - دایی - خاله - مادر - پدر - خواهر - من می روم - آنها زندگی می کنند - قزوین - تهران - دور- ماشین - 2 ساعت - هر هفته - تو می روی - دیدن - آنجا - او گفت - او بیمار است - بیمار- کمی - آنها می آیند - ایرانیها - ما می رویم - بزرگترها ( افراد بزرگتر) - تلفن - تلفن بزن - مرسوم - او تلفن می زند - هر روز - کافی نیست - همیشه - او می رود - او زندگی می کند - دیدن - فرهنگ - احترام - سفارش - احترام به آنها )

আগামীকাল। শুক্রবার। কী কর্মসূচী। তোমার কী কর্মসূচী আছে বা তুমি কী করবে? বাড়ি বা বাসা। দাদা বা নানা। দাদী বা নানী। মামা। খালা। মা। বাবা। বোন। আমি যাবো। তারা বাস করে বা তারা থাকে। ক্বাযভিন, এটি ইরানের একটি প্রদেশের নাম। তেহরান। দূরে। গাড়ি। দুই ঘন্টা। প্রতি সপ্তায়। তুমি যাও। দেখা। ওখানে। সে বলেছে। সে অসুস্থ। অসুস্থ বা রোগী। অল্প বা খানিকটা। তারা আসবে। ইরানীরা। আমরা যাবো। বড়রা। টেলিফোন। টেলিফোন করো। রীতি বা প্রচলিত নিয়ম। সে ফোন করে। প্রতিদিন। যথেষ্ট নয়। সব সময়। সে যায়। সে বাস করে বা সে থাকে। দেখা। সংস্কৃতি। সম্মান। অনুরোধ,আদেশ বা সুপারিশ। তাদের প্রতি সম্মান।শ্রোতাবন্ধুরা, ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এখানে মা বাবাসহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়ের ফার্সি শব্দ এবং তার অর্থ বলেছি আমরা। মোহাম্মাদ ও হামিদের কথাবার্তায় সেগুলো আবারো শুনতে পাবেন। তো চলুন দেখি ওরা দুজন কী বলছে।

( ترجمه و تکرار دو بار ) ( صدای ورق زدن کتاب )محمد - حمید : برای فردا جمعه چه برنامه ای داری ؟حمید - به خانه ی پدر بزرگ می روم . محمد - خانه ی پدر بزرگت در تهران است ؟حمید - نه . آنها در قزوین زندگی می کنند . محمد - قزوین نزدیک تهران است ؟حمید - خیلی دور نیست . با ماشین 2 ساعت . محمد - هر هفته به خانه ی پدر بزرگت می روی ؟حمید - بله . برای دیدن پدر بزرگ و مادر بزرگم به آنجا می روم . مادر گفت مادر بزرگ کمی بیمار است . محمد - تنها به آنجا می روی ؟حمید - نه . پدر و مادر و خواهرم هم می آیند . ما ایرانیها همیشه به دیدن بزرگترها می رویم. محمد - کار خوبی است . اما قزوین دور است . تلفن بزن !حمید - تلفن !؟ مادرم هر روز به مادر بزرگ تلفن می زند . اما تلفن کافی نیست . محمد - دایی ات هم همیشه به دیدن پدر بزرگ و مادر بزرگ می رود ؟ حمید : بله . در فرهنگ ما احترام به بزرگترها سفارش شده است . محمد - خیلی خوب است که دیدن بزرگترها و احترام به آنها در ایران مرسوم است .

(বইয়ের পাতা উল্টানোর শব্দ)মোহাম্মাদ : হামিদ, কাল শুক্রবার তোমার কী কাজ আছে?হামিদ : নানার বাড়িতে যাবো।মোহাম্মাদ : তোমার নানার বাড়ি কি তেহরানে?হামিদ : না। তারা ক্বাযভিনে থাকে।মোহাম্মাদ : ক্বাযভিন কি তেহরানের কাছে?হামিদ : বেশী দূরে নয়। গাড়িতে করে দুই ঘন্টা লাগে।মোহাম্মাদ : তুমি কি প্রতি সপ্তায় তোমার নানার বাড়িতে যাও?হামিদ : হ্যা। নানা ও নানীকে দেখার জন্য যাই। মা বলেছে, নানী একটু অসুস্থ।মোহাম্মাদ : একা একা ওখানে যাবে?হামিদ : না। বাবা, মা ও আমার বোনও আসবে। আমরা ইরানীরা সব সময় বড়দের দেখতে যাই।মোহাম্মাদ : এটা ভালো কাজ। তবে ক্বাযভিন তো অনেক দূরে। ফোন করতে পারো!হামিদ : টেলিফোন!? মা প্রতিদিনই নানীকে ফোন করে। তবে ফোন করাই যথেষ্ট নয়।মোহাম্মাদ : তোমার মামাও কি সব সময় তোমার নানা নানীকে দেখতে যায়? হামিদ : হ্যা। আমাদের সংস্কৃতিতে বড়দের প্রতি সম্মান জানানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।মোহাম্মাদ : এটা খুব ভালো কথা যে, বড়দের প্রতি সম্মান ও তাদেরকে দেখতে যাওয়া ইরানীদের একটি রীতি।

মোহাম্মাদ ও হামিদের কথাবার্তা শুনে যেমনটি বুঝতে পেরেছেন, ইরানীরা বড়দেরকে অত্যন্ত সম্মান করে এবং সব সময় তাদেরকে দেখতে যায়। ঈদসহ বিভিন্ন উৎসবের দিন ছোটরা বড়দের বাড়িতে যায়। ঈদে নওরোজ বা ইরানী নববর্ষের প্রথম দিন সব ইরানী তাদের দাদা দাদি, নানা নানী ও অন্যান্য বৃদ্ধ আত্মীয়কে দেখতে যায়। এরপর বড়রা আসে তাদের চেয়ে ছোট আত্মীয় স্বজনকে দেখতে। বড়দের প্রতি শ্রদ্ধা জানানোর রীতি সব দেশেই রয়েছে। আমরাও আমাদের বড়দের প্রতি আরো বেশী সম্মান জানাবো এবং সেই সাথে ছোটদের স্নেহ করবো, এই কামনা করে ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসর এখানেই শেষ করছি।#