ফার্সি ভাষায় 'গুল' گل মানে ফুল (৫০তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরেও আমরা যাবো মোহাম্মাদের কাছে। দেখবো সে কী করছে, কার সাথে কথা বলছে। মোহাম্মাদ এখন তার বন্ধু রমিনের সাথে একটি সংবাদপত্র বিক্রির দোকাদের সামনে দাঁড়িয়ে আছে।
তারা দুজনে পত্রিকাগুলোর বড় বড় শিরোণাম পড়ছে। সংবাদপত্রের দোকানে দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকাসহ বিভিন্ন ধরনের দেশী-বিদেশী সংবাদপত্র ম্যাগাজিন পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। একটি দৈনিকের একটি শিরোণাম মোহাম্মাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়। শিরোণামটি এরকম-" ইউরোপে ইরানী ফুল"। বিষয়টি তার কাছে নতুন মনে হওয়ায় সে এ বিষয়ে রমিনের সাথে কথা বলে। এ সময়ে রমিনের সাথে মোহাম্মাদের কী কথা হয়, তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
( گل - گلها - کشورهای نزدیک - اروپا - آفریقا - ایران صادر می کند - جالب است - من فکر می کردم - فقط - نفت - این طور نیست - کشور - بزرگ - ثروتمند - کدام - مرکز - مرکز گل - تهران - اصفهان - شیراز - کاشان - محلات - چند - چند شهر دیگر - هست ( وجود دارد ) - دوست - جنوب - مزرعه - مزرعه ی گل - چه گلهایی ؟ - بسیار زیاد - مثل - رز - لاله - داوودی - مریم - نرگس - گلایل - عالی است - من می روم - چه خوب - دیدن - دیدن گلها - لذت بخش )
ফুল। ফুলগুলো। কাছের দেশগুলো। ইউরোপ। আফ্রিকা। ইরান রপ্তানি করে। চমৎকার। আমি মনে করতাম। শুধু। তেল। এ রকমটি নয়। দেশ। বড়। সম্পদশালী বা বিত্তশালী। কোনটি। কেন্দ্র। ফুলের কেন্দ্র। তেহরান। ইস্পাহান। শিরায। কাশান। মাহাল্লাত। ( তেহরান, ইস্পাহান, শিরায, কাশান ও মাহাল্লাত ইরানের কয়েকটি বিখ্যাত শহরের নাম)। কয়েকটি। আরো কয়েকটি শহর। আছে। বন্ধু। দক্ষিণ। কৃষিক্ষেত্র বা বাগান। ফুলের বাগান। কী ধরনের ফুল? অনেক বেশী। যেমন। গোলাপ। টিউলিপ। ডেইজি ফুল। রজনীগন্ধা। নার্গিস ফুল। চমৎকার! আমি যাবো। খুব ভালো কথা। দেখা। ফুল দেখা। আনন্দদায়ক বা চমকপ্রদ।শ্রোতাবন্ধুরা ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবার চলুন দেখা যাক সংবাদপত্র বিক্রির দোকাদের সামনে দাঁড়িয়ে মোহাম্মাদ ও রমিন কী কথা বলছে। তবে আপনাদের মনে করিয়ে দেই একটি পত্রিকায় "ইউরোপে ইরানের ফুল" শীর্ষক শিরোণামের প্রতি চোখ পড়ায় মোহাম্মাদ বিষয়টি রমিনের কাছে জানতে চাচ্ছিল। তো চলুন শোনা যাক।
محمد - گلهای ایران در اروپا ؟ رامین - بله . ایران یک پایانه ی بزرگ گل دارد . محمد - یعنی ایران به کشورهای دیگر گل صادر می کند ؟ رامین - بله . ایران به کشورهای نزدیک و همچنین اروپا و افریقا گل صادر می کند . محمد - جالب است . من فکر می کردم ایران فقط نفت صادر می کند . رامین - نه نه . این طور نیست . ایران کشور بزرگ و ثروتمندی است . محمد - کدام شهرهای ایران مرکز گل هستند ؟ رامین - تهران ، اصفهان ، شیراز ، کاشان ، محلات و چند شهر دیگر . محمد - پس در تهران هم مزرعه گل هست ؟ رامین - بله . دوست پدرم در جنوب تهران یک مزرعه ی بزرگ گل دارد .محمد - چه گلهایی درآنجا هست ؟رامین - گلهای بسیار زیادی در آنجا هست . مثل رز ، لاله ، داوودی ، مریم . نرگس . گلایل . محمد - عالی است . رامین - من یک روز به آنجا می روم . محمد - چه خوب . دیدن گلها لذت بخش است .
মোহাম্মাদ : ইরানের ফুল ইউরোপে?রমিন : হ্যা। ইরানে একটি বিশাল ফুলের এলাকা রয়েছে।মোহাম্মাদ : তার মানে ইরান অন্যান্য দেশে ফুল রপ্তানি করে?রমিন : হ্যা, ইরান কাছের দেশগুলোতে এবং সেই সাথে ইউরোপ ও আফ্রিকায় ফুল রপ্তানি করে।মোহাম্মাদ : ভালো কথা। আমি ভাবতাম ইরান বুঝি শুধু তেল রপ্তানি করে।রমিন : না না। তা নয়। ইরান একটি বড় এবং সমৃদ্ধ দেশ।মোহাম্মাদ : ইরানের কোন কোন শহর ফুলের কেন্দ্র? অর্থাৎ ইরানের কোন কোন শহরে বেশী ফুল উৎপন্ন হয়?রমিন : তেহরান, ইস্পাহান, শিরায, কাশান, মাহাল্লাত এবং আরো কয়েকটি শহর।মোহাম্মাদ : তাহলে তেহরানেও ফুলের বাগান আছে?রমিন : হ্যা। তেহরানের দক্ষিণে আমার বাবার বন্ধুর একটি বিশাল ফুলের বাগান আছে।মোহাম্মাদ : সেখানে কী কী ফুল আছে?রমিন : সেখানে অনেক ধরনের ফুল আছে। যেমন- গোলাপ, টিউলিপ, ডেইজি, রজনীগন্ধা, নার্গিস।মোহাম্মাদ : চমৎকার!রমিন : আমি একদিন ওখানে যাবো।মোহাম্মাদ : খুব ভালো কথা। ফুল দেখলে মনে প্রশান্তি আসে।মোহাম্মাদ ও রমিন সংবাদপত্র বিক্রির দোকান থেকে একটি দৈনিক পত্রিকা কেনে এবং হাটতে হাটতে বাসার দিকে যায়। চলতে চলতে তারা ইরানে ফুলের চাষ সম্পর্কে আলোচনা করে। রমিন মোহাম্মাদকে বলে ইরানে বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত- এই চারটি ঋতু রয়েছে। ইরানের কয়েকটি এলাকা বিশেষ করে দক্ষিণাঞ্চলের আবহাওয়া অত্যন্ত গরম। অন্যদিকে উত্তরাঞ্চল ও পাহাড়িয়া এলাকাগুলি বেশ ঠান্ডা। আবহাওয়ার এই বৈচিত্রের কারণে ইরানে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করা যায়। এ কারণে ইরান বিশ্বের বিভিন্ন দেশে ফুল রপ্তানি করছে। তেহরানের দক্ষিণে রমিনের বন্ধুর বাবা জনাব খোররামির একটি ফুলের বাগান আছে। মোহাম্মাদ ও রমিন ঠিক করলো একদিন জনাব খোররামির ফুলের বাগান দেখতে যাবে। জনাব খোররামি তার বাগানে উৎপাদিত ফুলের কিছু অংশ বিদেশে রপ্তানি করেন এবং কিছু ফুল স্থানীয় বাজারে বিক্রি করেন। তো শ্রোতাবন্ধুরা আগামী সপ্তার আসরে আমরা জনাব খোররামির ফুলের বাগান দেখতে যাবো। সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রেখে আজকের আসর এখানেই শেষ করছি।#
পার্সটুডে/মো: আবু সাঈদ/১৬