ফার্সি 'আযন' اذان মানে আযান (৫৪তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার এ সপ্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে তেহরানের একটি সুন্দর ও দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাবো। তাজরিশ স্কয়ার তেহরানের উত্তর প্রান্তে অবস্থতি একটি পুরনো স্কয়ার এবং এখানে ঐতিহ্যবাহী বাজারও রয়েছে। ঐ স্কয়ারের দক্ষিণ প্রান্তে ইমামযাদা সালেহ'র মাজার অবস্থিত। ইমাম যাদেহ সালেহ ইমাম রেজা (আঃ) এর ভাই ছিলেন।
এই মাজারে অনেক পুরনো ও সুন্দর কয়েকটি ভবন রয়েছে। এছাড়া সেখানে রয়েছে একটি সুন্দর আঙ্গিনা এবং আঙ্গিনার মাঝখানের পানির চৌবাচ্চা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তেহরানসহ ইরানের বিভিন্ন স্থান থেকে এ মাজার যিয়ারত করার জন্য বহু মানুষ তাজরিশ স্কয়ারে আসে। মোহাম্মাদ ও তার বন্ধু হামিদ আজ তাজরিশ স্কয়ারে গেছে। দুপুর হয়ে এসেছে এবং মসজিদের মাইকে আজান শোনা যাচ্ছে। মোহাম্মাদ বুঝতে পারে আশেপাশেই কোথাও মসজিদ আছে। হামিদকে সে এ ব্যাপারে জিজ্ঞাসা করে এবং হামিদ তাকে ইমামযাদা সালেহর মাজারে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে যেসব কথা হয় তা শোনার আগে চলুন ফার্সি শব্দের অর্থগুলো জেনে নেই।
صدا - اذان - مسجد - حرم - امام زاده صالح ( برادر امام رضا ع ) - آنجا - اینجا - ببین - ما می توانیم بخوانیم - کیست ؟ برادر - امام رضا - نوادگان - پیامبر اسلام - میدان - میدان تجریش - شلوغ - زیبا - مردم - آنها می آیند - زیارت - نماز - ساختمان - قدیمی - کتابخانه - تابلو - استفاده - همه
শব্দ। আযান। মসজিদ। হেরেম বা পবিত্র স্থান, কোন পূণ্যবান ব্যক্তির মাযার অর্থেও ব্যবহৃত হয়। ইমাম যাদেহ সালেহ, ইনি ইমাম রেজা (আঃ) এর ভাই। ওখানে। এখানে। দেখো। আমরা পড়তে পারবো। কে? ভাই। ইমাম রেজা। বংশধর। ইসলামের পয়গম্বর বা নবী। ময়দান বা স্কয়ার। তাজরিশ স্কয়ার। ভিড়। সুন্দর। জনগণ বা মানুষ। তারা আসবে। যিয়ারত। নামাজ। ভবন। পুরনো। পাঠাগার। সাইনবোর্ড। ব্যবহার। সবাই।
ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে মোহাম্মাদ ও হামিদের মধ্যকার কথোপকথোনটি শোনা যাক।
محمد - صدای اذان می آید . مسجد کجاست ؟ برویم نماز بخوانیم .حمید - آنجا را ببین . آنجا حرم امام زاده صالح است . می توانیم در حرم نماز بخوانیم .محمد - امام زاده صالح کیست ؟ حمید - او برادر امام رضا است . امام رضا از نوادگان پیامبر اسلام است . محمد - حرم برادر امام رضا اینجا است ؟حمید - بله . حرم امام زاده صالح در میدان تجریش است .
মোহাম্মাদ : আযানের শব্দ শোনা যাচ্ছে। মসজিদ কোথায়? চলো নামাজ পড়তে যাই।হামিদ : ওদিকটা দেখো। ওটি ইমামযাদা সালেহ'র মাযার। আমরা মাযারে নামায পড়তে পারি।মোহাম্মাদ : ইমামযাদা সালেহ কে?হামিদ : সে ইমাম রেজা'র ভাই। ইমাম রেজা ইসলামের নবীর বংশধর।মোহাম্মাদ : ইমাম রেজার ভাইয়ের মাযার কি এখানে অবস্থিত?হামিদ : হ্যা। ইমামযাদা সালেহ'র মাযার তাজরিশ স্কয়ারে অবস্থিত।
মোহাম্মাদ ও হামিদের মধ্যকার কথোপকথোন শুনলেন এতক্ষণ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তারপরও আমরা এটি আপনাদের সামনে আবারো তুলে ধরছি। তবে এবার বঙ্গানুবাদ ছাড়া।
محمد - صدای اذان می آید . مسجد کجاست ؟ برویم نماز بخوانیم .حمید - آنجا را ببین . آنجا حرم امام زاده صالح است . می توانیم در حرم نماز بخوانیم .محمد - امام زاده صالح کیست ؟ حمید - او برادر امام رضا است . امام رضا از نوادگان پیامبر اسلام است . محمد - حرم برادر امام رضا اینجا است ؟حمید - بله . حرم امام زاده صالح در میدان تجریش است.
এরপর মোহাম্মাদ ও হামিদ মাযারের দিকে যায় এবং ইমামযাদা সালেহ'র মাযার আঙ্গিনায় প্রবেশ করে। মোহাম্মাদ অনেকটা বিস্ময়ের সাথে চারিদিকে তাকায়। সেখানে বেশ ভিড় এবং বহু মানুষ মাযার যিয়ারতের জন্য সেখানে সমবেত হয়েছে। কয়েকজন নামাজ পড়ার জন্য চৌবাচ্চার চারপাশে বসে ওজু করছে। মাযারের একদিকে একটি পাঠাগার দেখে মোহাম্মাদ বিস্মিত হয়। মাযারের ভেতরে প্রবেশ করে সেখানকার আধ্যত্মিক পরিবেশ দেখে মোহাম্মাদ অভিভূত হয়ে যায়। এ সময় সে হামিদকে কিছু কথা জিজ্ঞাসা করে। চলুন এ পর্যায়ে হামিদের সাথে মোহাম্মাদের কী কথা হয় তা শোনা যাক।
( صدای دعا و نیایش زائران ) محمد - اینجا خیلی زیباست . خیلی هم شلوغ است .حمید - مردم تهران برای زیارت به اینجا می آیند . محمد - ساختمان حرم چقدر زیبا و قدیمی است !حمید - بله . اینجا قدیمی است . برویم در کنار حرم نماز بخوانیم . محمد - اینجا کتابخانه هم دارد . آن تابلو را ببین .حمید - بله . همه می توانند از این کتابخانه استفاده کنند .محمد - خوب است .
মোহাম্মাদ : এ যায়গাটা বেশ সুন্দর। অনেক ভীড়ও আছে।হামিদ : তেহরানের মানুষ যিয়ারতের জন্য এখানে আসে। মোহাম্মাদ : মাযার ভবনটি কত সুন্দর আর পুরনো!হামিদ : হ্যা। এ যায়গাটি বেশ পুরনো। চলো মাযারের পাশে বসে নামাজ পড়ি।মোহাম্মাদ : এখানে পাঠাগারও আছে। ঐ সাইনবোর্ডটি দেখো।হামিদ : হ্যা, এ পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত।মোহাম্মাদ : খুব ভালো।
নামাজের পর মোহাম্মাদ ও হামিদ কবরের পাশে যায় এবং সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে। এরপর তারা বাইরে এসে মাযার প্রাঙ্গনে কিছুক্ষণ হাটাহাটি করে এবং বিভিন্ন জিনিস ঘুরে দেখে। মাযারের সুন্দর গম্বুজ এবং এর উপর টাইলসের নকশা করা কাজ মোহাম্মাদকে আকৃষ্ট করে। মাযারটির একটি দরজা তাজরিশের পুরনো ঐতিহ্যবাহী বাজারের দিকে খোলা। মোহাম্মাদ ও হামিদ ঐ দরজা দিয়ে বাজারে প্রবেশ করে এবং সেখানে ঘোরাঘুরি করে। মোহাম্মাদ ইমামযাদা সালেহ'র মাযারে যাওয়া এবং সেখানে নামাজ পড়ার কথা কখনো ভুলতে পারবে না। তো শ্রোতাবন্ধুরা, ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। কথা হবে আবারো আগামী আসরে।#