ফার্সি ভাষায় 'মওযে' موزه মানে যাদুঘর (৫৫তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা মোহাম্মাদের সাথে তেহরানের বাজারে বোযোর্গ বা বড় বাজারের একটি কার্পেটের দোকানে যাবো। তেহরানের বাজারে বোযোর্গ একটি অত্যন্ত পুরনো বাজার এবং এ বাজারটি একশ বছরেরও বেশী সময় আগে থেকে তেহরানের ঐতিহ্যবাহী বাজার হিসেবে সুপরিচিত। এ বাজারে এক এক ধরনের পন্যের জন্য এক একটি কর্নার রয়েছে।
এই বাজারের একটি অংশ কার্পেটের দোকানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ইরানী কার্পেটশিল্পীদের নিপূণ হাতের শিল্পকর্ম দেশী-বিদেশী ক্রেতাদেরকে এসব কার্পেট কিনতে উৎসাহিত করে। মোহাম্মাদ বাজারের বিভিন্ন অংশ ঘুরে কার্পেটের বাজারে প্রবেশ করে এবং খুব আগ্রহ নিয়ে কার্পেটগুলো দেখতে থাকে। কার্পেট বিক্রেতা মোহাম্মাদের দিকে এগিয়ে আসে এবং তার সাথে কথা বলে। এ সময় মোহাম্মাদের সাথে কার্পেট বিক্রেতার কী কথা হয় তা শোনার আগে চলুন আজকের কথোপকথোনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ শোনা যাক।
سلام - بفرمایید - خوش آمدید - فرش - فرشها - قیمت - قیمت چند است ؟ کدام ـ قرمز - کوچک - تابلو - نقاشی - مثل ـ تابلو فرش - قیمتش - دو میلیون - تومان - ابریشم - هنرمند - هنرمندان - تبریز - کاشان - آنها بافتند - آنها می بافند - گران - زیبا - شاهکار - واقعا"- ارزان - بیایید - با من - یک میلیون - موزه - موزه ی نقاشی - هنرمند - هنرمندان
সালাম। দয়া করে আসুন। খোশ আমদেদ বা স্বাগতম। কার্পেট। কার্পেটগুলো। দাম। দাম কতো? কোনটি। লাল। ছোট। পেইন্টিং। ছবি। যেমন। ওয়ালম্যাট। এটার দাম। দুই মিলিয়ন বা বিশ লাখ। তুমান বা ইরানী মূদ্রা। সিল্ক। শিল্পী। শিল্পীরা। তাব্রিয, এটি ইরানের উত্তরাঞ্চলীয় একটি শহর। কাশান, ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী একটি শহরের নাম। তারা বুনেছে। তারা বোনে। দামী। সুন্দর। মূল্যবান কাজ। সত্যিই। সস্তা। আসুন। আমার সাথে। এক মিলিয়ন বা দশ লাখ। মিউজিয়াম বা যাদুঘর। শিল্পকর্মের যাদুঘর। শিল্পী। শিল্পীরা। শ্রোতাবন্ধুরা, এবারে চলুন কার্পেট বিক্রেতার সাথে মোহাম্মাদের কী কথা হলো তা শোনা যাক।
محمد - سلام آقا .فروشنده - سلام . بفرمایید . خوش آمدید . محمد - قیمت آن فرش کوچک چند است ؟ فروشنده - کدام ؟ آن فرش قرمز کوچک ؟ محمد - نه . این فرش . این که مثل یک تابلوی نقاشی است . فروشنده - بله . آن یک تابلو فرش است . قیمتش 2 میلیون تومان است . محمد - دو میلیون تومان ؟ فروشنده - بله . آن فرش ابریشم است . هنرمندان تبریزی آن را بافتند . محمد - خیلی گران است . اما واقعا" زیبا است . یک شاهکار است . فروشنده - البته ما فرشهای ارزان هم داریم . با من بیایید .محمد - این فرش ها هم بسیار زیبا است . فروشنده - این فرش یک میلیون تومان است . این هم ابریشم است . محمد - این هم فرش تبریز است ؟فروشنده - نه . این فرش کاشان است . فرش کاشان ، مثل فرش تبریز خوب و زیبا است . محمد - فروشگاه شما مثل موزه ی نقاشی است . فروشنده - هنرمندان ایرانی فرشهای زیبایی می بافند .
মোহাম্মাদ : সালাম, জনাব।বিক্রেতা : সালাম। জ্বী আসুন। আপনাকে স্বাগত জানাচ্ছি।মোহাম্মাদ : ঐ ছোট কার্পেটটির দাম কত?বিক্রেতা : কোনটি? ঐ ছোট লাল রংয়ের কার্পেটটি?মোহাম্মাদ : না। এই কার্পেটটি। এই যে ওয়ালম্যাটের মত দেখতে।বিক্রেতা : হ্যা, ওটি একটি কার্পেটের ওয়ালম্যাট। ওর দাম দুই মিলিয়ন তুমান।মোহাম্মাদ : দুই মিলিয়ন তুমান?বিক্রেতা : হ্যা, ওটি সিল্কের তৈরি কার্পেট। তাব্রিযের শিল্পীরা ওটি বুনেছেন।মোহাম্মাদ : অনেক দামী। তবে সত্যিই বেশ সুন্দর। একটি একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম।বিক্রেতা : তবে আমাদের কাছে কম দামের কার্পেটও রয়েছে। আমার সাথে আসুন।মোহাম্মাদ : এই কার্পেটগুলিও অনেক সুন্দর। বিক্রেতা : এই কার্পেটের দাম এক মিলিয়ন তুমান। এটিও সিল্কের তৈরি।মোহাম্মাদ : এটিও কি তাব্রিযের কার্পেট?বিক্রেতা : না এটি কাশানের কার্পেট। কাশানের কার্পেট তাব্রিযের কার্পেটের মতই ভালো ও সুন্দর।মোহাম্মাদ : আপনার দোকানটি শিল্পকর্মের যাদুঘরের মত। বিক্রেতা : ইরানী শিল্পীরা সুন্দর সুন্দর কার্পেট তৈরি করেন।
মোহাম্মাদ খুব মনযোগ দিয়ে কার্পেটগুলো ধরে ধরে দেখে। কার্পেটগুলো মখমলের মত সূক্ষ্ম ও নরম। এ সময় অন্য একজন ক্রেতা দোকানে প্রবেশ করায় কার্পেট বিক্রেতা সেদিকে চলে যায়। মোহাম্মাদ একটির উপর একটি সাজিয়ে রাখা কার্পেটগুলো তুলে তুলে এগুলোর ছবি দেখতে থাকে। একেবারে ছোট সাইজ থেকে শুরু করে সবচেয়ে বড় সাইজের কার্পেটও এই দোকানে আছে। মোহাম্মাদ কিছুক্ষণ অপেক্ষা করার পর কার্পেট বিক্রেতা আবারো তার কাছে আসে। এরপর তাদের মধ্যে ইরানের কার্পেট শিল্প সম্পর্কে আরো কিছু কথা হয়। সে সব কথা শুনতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী সপ্তা পর্যন্ত। আগামী সপ্তার আসরে আমরা মোহাম্মাদ ও কার্পেট বিক্রেতার মধ্যকার পরবর্তী কথোপকথন নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন।#
পার্সটুডে/মো.আবু সাঈদ/১৫