ফার্সি ভাষায় 'মহি' ماهی মানে মাছ (৫৭তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে ইরানের একটি শহর ও হ্রদের সাথে পরিচিত করিয়ে দেব। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরুমিয়েহ হ্রদের তীরে উরুমিয়েহ শহর অবস্থিত। এ হ্রদের পানি অত্যন্ত লবনাক্ত; এ কারণে এখানে কোন মাছের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তবে বছরের বিভিন্ন সময়ে এ হ্রদের তীরে অতিথি পাখির আনাগোনা দেখতে পাওয়া যায়।
হ্রদের ভেতরে ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে এবং এসব দ্বীপে আবাসিক ও অনাবাসিক বহু স্থাপনা গড়ে উঠেছে। সবুজ শ্যামল এলাকা উরুমিয়েহ এবং এই হ্রদের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য সারা বছরই দেশী বিদেশী হাজার হাজার পর্যটক এই এলাকা সফরে আসেন। মোহাম্মাদ বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে উরুমিয়েহ এলাকার অধিবাসী তার এক সহপাঠীর সাথে পরিচিত হয়। তারা ক্যান্টিনে গিয়ে চা খেতে খেতে উরুমিয়েহ সম্পর্কে আলাপ করে। তাদের আলাপচারিতা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
( ترجمه و تکرار دو بار ) ( تهران - اهل تهران - ارومیه - دریاچه - دریاچه ی ارومیه - معروف - نزدیک - تبریز - بزرگ - بزرگتر - بزرگترین - لابد - تعطیلات - ماهیگیری - شما می روید - ماهی - او ندارد - آب شور - چه جالب - یعنی - آنجا - اصلا" - پرنده - پرنده ها - وجود ندارد - کنار - کنار دریاچه - همیشه - آنها زندگی می کنند - شمال - جنوب - آنها می روند - مدتی - آنها می مانند - اطراف - اطراف دریاچه - سرسبز - درخت - باغ - باغها - میوه - پر از )
তেহরান। তেহরানের অধিবাসী। উরুমিয়েহ, এটি ইরানের একটি শহরের নাম। হ্রদ। উরুমিয়েহ হ্রদ। বিখ্যাত। কাছে। তাব্রিয, এটি ইরানের উত্তরাঞ্চলীয় একটি শহরের নাম। বড়। আরো বড়। সবচেয়ে বড়। নিশ্চয়ই। ছুটি। মাছ ধরা। আপনি যাবেন। মাছ। তার নেই। লবনাক্ত পানি। কি আশ্চর্য। অর্থ। ওখানে। মোটেই না। পাখি। পাখিগুলি। নেই, কোন কিছুর অস্তিত্ব না থাকার ক্ষেত্রে وجود ندارد পরিভাষাটি ব্যবহৃত হয় । তীর বা সীমানা। হ্রদের তীরে। সব সময়। তারা বসবাস করে। উত্তর। দক্ষিণ। তারা যায়। কিছু সময়। তারা অবস্থান করে। আশেপাশে। হ্রদের আশেপাশে। সবুজ-শ্যামল। গাছ। বাগান। বাগানগুলো। ফল। পরিপূর্ণ বা ভর্তি।ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। শ্রোতাবন্ধুরা, উরুমিয়েহ'র অধিবাসী, মোহাম্মাদের ইরানী বন্ধুর নাম সমন। এবারে চলুন সমনের সাথে মোহাম্মাদের কী কথা হলো, তা শোনা যাক।
محمد - شما اهل تهران هستید ؟ سامان - نه . من اهل ارومیه هستم . محمد - ارومیه کجاست ؟ سامان - در شمال غرب ایران . نزدیک تبریز . دریاچه ی ارومیه خیلی معروف است . محمد - دریاچه ی ارومیه نزدیک شهر ارومیه است ؟سامان - بله . دریاچه ی ارومیه بزرگترین دریاچه ی ایران است . محمد - لابد شما در تعطیلات برای ماهیگیری به آنجا می روید ! سامان - ( با خنده ) . نه . دریاچه ی ارومیه ماهی ندارد . چون آب آن خیلی شور است . محمد - چه جالب ! یعنی آنجا اصلا" ماهی و پرنده وجود ندارد ؟ سامان - نه . ماهی ندارد . ولی پرنده های زیادی کنار دریاچه هستند . محمد - آن پرنده ها همیشه کنار دریاچه زندگی می کنند ؟سامان - نه . آنها وقتی از شمال به جنوب یا از جنوب به شمال می روند ، مدتی کنار دریاچه می مانند . محمد - اطراف دریاچه سرسبز است ؟ سامان - بله . آنجا خیلی سرسبز است . پراز درخت و باغ های میوه است .
মোহাম্মাদ : আপনি কি তেহরানের অধিবাসী?সমন : না, আমি উরুমিয়েহ'র অধিবাসী।মোহাম্মাদ : উরুমিয়েহ কোথায়?সমন : ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত। তাব্রিযের কাছে। উরুমিয়েহ হ্রদ তো বেশ বিখ্যাত।মোহাম্মাদ : উরুমিয়েহ হ্রদ কি উরুমিয়েহ শহরের কাছে অবস্থিত?সমন : হ্যা। ইরানের সবচেয়ে বড় হ্রদ উরুমিয়েহ।মোহাম্মাদ : নিশ্চয়ই তুমি ছুটি পেলেই সেখানে মাছ ধরতে যাও!সমন : (হেসে দিয়ে) না। উরুমিয়েহ হ্রদে মাছ নেই। কারণ, এর পানি অত্যন্ত লবনাক্ত।মোহাম্মাদ : কি আশ্চর্য! তার মানে ওখানে কোন মাছ বা পাখি নেই?সমন : না, মাছ নেই। তবে হ্রদের তীরে বহু পাখি রয়েছে। মোহাম্মাদ : ঐ পাখিগুলো সব সময় বা সারা বছর হ্রদের তীরে থাকে?সমন : না, তারা যখন উত্তর থেকে দক্ষিণে কিংবা দক্ষিণ থেকে উত্তরে পাড়ি জমায়, তখন কিছুদিনের জন্য হ্রদের তীরে অবস্থান করে।মোহাম্মাদ : হ্রদের আশেপাশের পরিবেশ কি সবুজ-শ্যামল?সমন : হ্যা। ঐ স্থানটি অনেক সবুজ ও সুন্দর। অনেক গাছ ও ফলের বাগান আছে সেখানে।সমন উরুমিয়েহ সম্পর্কে আরো অনেক কথা মোহাম্মাদকে জানায়। উরুমিয়েহ হ্রদের লবনাক্ত পানিতে সাতার কাটতে তার খুব ভালো লাগে। মোহাম্মাদ উরুমিয়েহ'র আবহাওয়া সম্পর্কে সমনের কাছে জানতে চায়। সমন জবাবে বলে, শীতকালে উরুমিয়েহ'র তাপমাত্রা প্রতিবছরই শুন্য ডিগ্রির নীচে নেমে যায় এবং প্রচুর বরফ পড়ে। তবে লবনাক্ততার কারণে উরুমিয়েহ হ্রদের পানি জমে যায় না। তবে গ্রীষ্মকালে উরুমিয়েহ সফরের জন্য চমৎকার আবহাওয়া তৈরি হয় বলে সেখানে যাওয়ার জন্য গ্রীষ্মে মানুষের ভীড় লেগে যায়। শ্রোতাবন্ধুরা, উরুমিয়েহ সম্পর্কে মোহাম্মাদ ও সমনের কথা শেষ হয় নি। তাদের মধ্যে আরো কী কথা হলো তা জানতে আগামী সপ্তার আসরে আমাদের সাথে থাকুন, এই কামনা করে আজকের আসর এখানেই শেষ করছি।#