জুলাই ০৫, ২০১৭ ১৬:৩০ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন, তাদের হয়তো মনে আছে, গত সপ্তায় আমরা মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু সমনের কথাবার্তা শুনছিলাম। সমন তার এলাকা, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরুমিয়েহ শহর ও উরুমিয়েহ হ্রদ সম্পর্কে মোহাম্মাদকে বিস্তারিত জানায়। সেখানকার সবুজ শ্যামল পরিবেশ এবং মাছবিহীন লবনাক্ত হ্রদ উরুমিয়েহ হ্রদ সম্পর্কে শোনার পর মোহাম্মাদ ঐ এলাকা সম্পর্কে ব্যাপক কৌতুহলি হয়ে ওঠে।

সে উরুমিয়েহ সফরে গিয়ে সেখানকার হ্রদটি নিজের চোখে দেখতে চায়। মোহাম্মাদ ইরানের ট্যুরিস্ট এজেন্সিগুলি সম্পর্কে সমনের কাছে জানতে চায়। এ সময় তাদের মধ্যে কী কথা হয়, তা জানার আগে চলুন আজকের আলোচনায় ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

آژانس ایرانگردی - آژانس ها - من می توانم - بروم - مسافر - مسافران - ایرانی - خارجی - زیادی - هرسال - دریاچه ارومیه - آنها می آیند - دیدن - مناظر - مناظر زیبا - آنها می روند - استفاده - آب شور - بیماری - مختلف - مفید - آنجا - هتل - کنار - کنار دریاچه - پر از - تابستان - چه ؟ چیز - دیگر - او دارد - چند - جزیره - ما می توانیم برویم - بعضی - روستا - وجود دارد - هیچ کس - او زندگی نمی کند - من دوست دارم ببینم - تعطیلات - بیا - دور - قطار - اتوبوس - هواپیما - تو می توانی بیایی - من شاید بیایم - تنها - خانه - بزرگ - مهمان- ما داریم - خیلی متشکرم - همه ایرانیها

ইরান ভ্রমনের এজেন্সি। এজেন্সিগুলো। আমি পারবো। যেতে। যাত্রী বা ভ্রমনকারী। যাত্রীরা বা ভ্রমনকারীরা। ইরানী। বিদেশী। অনেক। প্রতি বছর। উরুমিয়েহ হ্রদ। তারা আসে। দেখা। দৃশ্য। সুন্দর দৃশ্য। তারা যায়। ব্যবহার। লবনাক্ত পানি। রোগ। বিভিন্ন। উপকারী। ওখানে। হোটেল। তীর। হ্রদের তীর। ভর্তি বা পূর্ণ। গ্রীষ্মকাল। কী? জিনিস। আরো। তার আছে। কয়টি। দ্বীপ। আমরা যেতে পারবো। কিছু। গ্রাম। আছে। কোন কেউ। সে বসবাস করে না বা সে থাকে না। আমি দেখতে চাই। ছুটি। এসো। দুরে। ট্রেন। বাস। বিমান। তুমি আসতে পারো। আমি হয়তো আসবো। একা। বাড়ি। বড়। মেহমান বা অতিথি। আমাদের আছে। অনেক ধন্যবাদ। সকল ইরানী।পাঠক! যেমনটি শুনলেন, আজকের আলোচনায় প্রচুর নতুন শব্দ ব্যবহৃত হয়েছে। কাজেই মোহাম্মাদ ও সমনের মধ্যকার আলোচনাটি মনযোগ দিয়ে শুনুন। এর ফলে ফার্সী শেখা আপনাদের জন্য অনেক সহজ হবে।

محمد - آیا می توانم با آژانس های ایرانگردی به ارومیه بروم ؟سامان - بله . مسافران ایرانی و خارجی زیادی هر سال به دریاچه ی ارومیه می آیند .محمد - آنها برای چه به آنجا می روند ؟سامان - آنها برای دیدن مناظر زیبا و استفاده از آب شور دریاچه ، به آنجا می روند . این آب برای درمان بیماریهای مختلف مفید است .محمد - پس مسافران از آب شور دریاچه استفاده می کنند .سامان - بله . در تابستان هتلهای کنار دریاچه پر از مسافران ایرانی و خارجی است .محمد - این دریاچه چه چیز جالب دیگری دارد ؟سامان - این دریاچه چند جزیره ی بسیار زیبا دارد .محمد - می توانیم به آن جزیره ها برویم ؟سامان - بله . در بعضی جزیره ها چند روستا وجود دارد و در بعضی جزیره ها هیچ کس زندگی نمی کند .محمد - خیلی دوست دارم آنجا را ببینم .سامان - در تعطیلات تابستان به ارومیه بیا . با قطار و اتوبوس یا هواپیما می توانی بیایی .محمد - شاید با دوستم بیایم . شاید تنها بیایم .سامان - به خانه ی ما بیا . خانه ی ما بزرگ است و ما همیشه در تابستان مهمان داریم .محمد - خیلی متشکرم .

মোহাম্মাদ : ইরান ভ্রমনের এজেন্সিগুলোর মাধ্যমে কি উরুমিয়েহ যেতে পারবো?সমন : হ্যাঁ। ইরানী ও বিদেশী বহু ভ্রমনকারী প্রতি বছর উরুমিয়েহ হ্রদে আসেন।মোহাম্মাদ : তারা কেন ওখানে যায়?সমন : তারা সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে এবং লবনাক্ত হ্রদের পানি ব্যবহারের উদ্দেশ্যে সেখানে যায়। বিভিন্ন ধরনের রোগ সারাতে এই পানি উপকারী।মোহাম্মাদ : তার মানে, ভ্রমনকারীরা হ্রদের লবনাক্ত পানি ব্যবহার করেন?! সমন : হ্যাঁ। গ্রীষ্মকালে হ্রদের তীরবর্তী হোটেলগুলো ইরানী ও বিদেশী ভ্রমনকারীতে ভরে পূর্ণ হয়ে যায়।মোহাম্মাদ : এই হ্রদে আকর্ষণীয় আর কী আছে?সমন : এই হ্রদে কয়েকটি মনোরম দ্বীপ রয়েছে।মোহাম্মাদ : আমি কি ঐ দ্বীপগুলোতে যেতে পারবো?সমন : হ্যাঁ। কিছু দ্বীপে কয়েকটি গ্রাম রয়েছে এবং কোন কোন দ্বীপে কেউই বসবাস করে না।মোহাম্মাদ : ঐ যায়গাটি দেখতে ভীষণ ইচ্ছে করছে।সমন : গ্রীষ্মের ছুটিতে উরুমিয়েতে চলে এসো। ট্রেন, বাস কিংবা বিমানে করে আসতে পারো।মোহাম্মাদ : হয়তো আমার বন্ধুর সাথে আসবো। একাও আসতে পারি।সমন : আমাদের বাড়িতে এসো। আমাদের বাড়ি অনেক বড় এবং গ্রীষ্মে আমাদের বাড়িতে সব সময় অতিথি থাকে।মোহাম্মাদ : অনেক ধন্যবাদ।

এরপর মোহাম্মাদ ও সমন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার আবহাওয়া সম্পর্কে কথা বলে। সমন মোহাম্মাদকে জানায়, সেখানকার আবহাওয়া পাহাড়ী, অর্থাৎ সারাবছরই সমতল এলাকার চাইতে ঐ এলাকার তাপমাত্রা কম থাকে। সমন মোহাম্মাদকে উরুমিয়েহ সফরে গিয়ে তাদের বাড়িতে ওঠার আমন্ত্রণ জানায়। মোহাম্মাদ খুশী হয়ে তাকে ধন্যবাদ জানায়। পাঠক! আপনারাও ইরান ভ্রমনে এসে এদেশের প্রকৃতি উপভোগ এবং ইরানের মানুষের আতিথেয়তা গ্রহন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে ফার্সি ভাষা মিষ্টি ভাষা'র আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।#