ফার্সি ভাষায় 'নামাজ' نماز মানে নামাজ (৬১তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ আসরে নিয়মিত সঙ্গ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আমরা আপনাদেরকে ইরানের শোকপালন অনুষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেব। ইরানীরা বিভিন্ন ধরনের শোকানুষ্ঠান পালন করে, তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, মহানবী (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেইন (আঃ) এর স্মরণে পালিত শোকানুষ্ঠান। ইরানে কেউ মারা গেলে তার জন্য বিভিন্ন শোকানুষ্ঠান পালিত হয়।
ঐতিহ্যগতভাবে ইরানীরা শোকানুষ্ঠানে খোরমা ও হালুয়া বিতরণ করে। কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য শোকানুষ্ঠান পালিত হয়। মোহাম্মাদ তার ইরানী বন্ধু হামিদের সাথে টেলিফোনে কথা বলছে। তারা আগামীকাল কী করবে সে বিষয়ে কথা বলে। হামিদ মোহাম্মাদকে জানায় সে কাল মসজিদে যাবে। এ সম্পর্কে দুই জনের মধ্যে কী কথা হয়, তা শোনার আগে চলুন আজকের কথোপকথনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
تو کار می کنی - تو می خواهی کار کنی - برنامه - تو برنامه داری - فردا - بعد از ظهر - من می روم - من می خواهم بروم - مسجد - چه خبر است ؟ آن موقع - وقت - نماز - وقت نماز - که ( علامت تاکید ) - مراسم - ختم - مراسم ختم - پدر - دوستم - قبل - او از دنیا رفت - خدا رحمتش کند - پس - سه - سوم - هفت - هفتم - چهل - چهلم - فرد - افراد - فوت شده -سوگواری - داریم - خانه - فرق نمی کند - ما می گیریم - ما بگیریم - چه کار - چه کار می کنید ؟ - مردم - آنها قران می خوانند - آنها گوش می کنند - صحبت - سخنران - مذهبی - گوش می کنند - لباس مشکی - شما می پوشید - درست است ؟ - ما می پوشیم - نزدیکان ( افراد خانواده ) - همدردی - همدردی می کنیم .
তুমি কাজ করো। তুমি কাজ করতে চাও। কর্মসূচী বা পরিকল্পনা। তোমার কোন পরিকল্পনা আছে। আগামীকাল। দুপুরের পর বা বিকেলে। আমি যাবো। আমি যেতে চাই। মসজিদ। কী খবর? সে সময়। ওয়াক্ত বা সময়। নামাজ। নামাজের ওয়াক্ত বা সময়। অনুষ্ঠান। খতম। খতম অনুষ্ঠান। পিতা। আমার বন্ধু। আগে। সে দুনিয়া থেকে চলে গেছে অর্থাৎ সে মারা গেছে। আল্লাহ তাকে রহম করুক অর্থাৎ আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। অতঃপর বা সুতরাং। তিন। তৃতীয়। সাত। সপ্তম। চল্লিশ। চেহলাম বা চল্লিশতম। ব্যক্তি। ব্যক্তিবর্গ। মৃত। শোকপ্রকাশ। আমাদের আছে। বাড়ি। পার্থক্য নেই। আমরা নেব। কী কাজ। কী কাজ করেন? জনগণ বা মানুষ। তারা কোরআন পড়ে। তারা শোনে। কথাবার্তা। বক্তব্য। ধর্মীয়। তারা শোনে। কালো পোশাক। আপনারা পরিধান করেন। ঠিক আছে ? আমরা পরি। ঘনিষ্ঠজন। সহানুভূতি। সহানুভূতি জানাই।
পাঠক! এবারে চলুন মোহাম্মাদ ও হামিদের মধ্যকার কথাবার্তা শুনি।
محمد - فردا می خواهی چه کار کنی ؟ برنامه ای داری ؟حمید - آره . فردا بعد از ظهر می خواهم به مسجد بروم .محمد - بعد از ظهر در مسجد چه خبر است ؟ آن موقع که وقت نماز نیست . حمید - برای مراسم ختم پدر دوستم به مسجد می روم . پدر دوستم سه روز قبل از دنیا رفت . محمد - خدا رحمتش کند . پس برای مراسم ختم به مسجد می روید !حمید - بله . روزهای سوم ، هفتم و چهلم برای افراد فوت شده ، مراسم سوگواری داریم . محمد - در مسجد ؟حمید - در مسجد یا در خانه ، فرق نمی کند که کجا مراسم بگیریم . محمد - در مراسم سوگواری چه کار می کنید ؟حمید - مردم در مسجد قرآن می خوانند و به صحبتهای سخنران مذهبی گوش می کنند . محمد - آیا لباس مشکی هم می پوشید ؟ درست است ؟حمید - بله . لباس مشکی می پوشیم و با نزدیکان فرد فوت شده ، همدردی می کنیم .
মোহাম্মাদ : কাল কী করতে চাও? কোন পরিকল্পনা আছে কি?হামিদ : হ্যাঁ। কাল বিকেলে মসজিদে যেতে চাই।মোহাম্মাদ : বিকেলে মসজিদে কী দরকার?হামিদ : আমার বন্ধুর আব্বার খতম অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য মসজিদে যাবো। আমার বন্ধুর আব্বা তিন দিন আগে মারা গেছেন। মোহাম্মাদ : আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। তাহলে খতম অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য মসজিদে যাবে?হামিদ : হ্যাঁ। আমরা মৃত ব্যক্তির জন্য মারা যাওয়ার তৃতীয়, সপ্তম ও চল্লিশতম দিনে শোক পালন করি।মোহাম্মাদ : মসজিদে?হামিদ : মসজিদ অথবা বাড়িতে। কোথায় পালন করি সেটা বড় কথা নয়।মোহাম্মাদ : শোক অনুষ্ঠানে কী কী করো?হামিদ : লোকজন মসজিদে কোরআন পড়ে এবং ধর্মীয় আলোচনা শোনে।মোহাম্মাদ : তোমরা কালো পোশাকও পরো, কি ঠিক বলেছি? হামিদ : হ্যাঁ। আমরা কালো পোশাক পরি এবং মৃত ব্যক্তির ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সহানুভূতি জানাই।
এরপর মোহাম্মাদ ও হামিদ ইরানের শোকানুষ্ঠান নিয়ে আরো কথা বলে। হামিদ জানায়, কোন মৃত ব্যক্তির জন্য মসজিদে শোকানুষ্ঠান পালিত হলে মৃতের ঘনিষ্ঠজনেরা মসজিদের গেটে দাঁড়িয়ে থাকেন এবং যারা এ অনুষ্ঠানে আসেন, তাদেরকে ধন্যবাদ জানান। মসজিদে একজন আলেম ধর্মীয় ও নৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়ার ওপর বিশেষ তাগিদ দেন। সাধারণতঃ এ সময় ইমাম হোসেইন (আঃ) ও কারবালার শোকাবহ ঘটনার বর্ণনা দেয়া হয়। এরপর সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং মৃত ব্যক্তির আত্মার মাগফেরাতের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মৃতব্যক্তির পরিবারের সদস্যরা সাধারণভাবে চল্লিশ দিন পর্যন্ত কালো পোশাক পরেন। ইরানে প্রতি বৃহস্পতিবার রাতে মৃত ব্যক্তির আত্মীয়স্বজন তার কবরে সমবেত হন এবং কোরআন তেলাওয়াত ও দোয়া করেন। এছাড়া এছাড়া মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বৃহস্পতিবার রাতে তারা মানুষের মধ্যে খোরমা ও মিষ্টিসহ অন্যান্য খাদ্যদ্রব্য বন্টন করেন। তো পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারো আগামী আসরে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/১৮