ফার্সি ভাষায় 'করখনে' کارخانه মানে কারখানা (৬২তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা আপনাদেরকে ইরানের গাড়ি নির্মান শিল্পের সাথে পরিচয় করিয়ে দেব। গাড়ি নির্মান শিল্পে ইরান বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশের সারিতে চলে গেছে।
ইরানে গত প্রায় ৪০ বছর ধরে গাড়ি নির্মিত হচ্ছে। বিভিন্ন ধরনের অটোমোবাইল ছাড়াও বাস, মিনিবাস, পিক আপ ও ট্রাকসহ প্রায় সব ধরনের গাড়ি ইরানে নির্মিত হচ্ছে। বিভিন্ন বিদেশী কোম্পানীর সহযোগিতায় ইরানে এসব গাড়ি নির্মিত হয়। তবে যে গাড়িটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ও ইরানের জাতীয় গাড়ি হিসেবে মর্যাদা পেয়েছে, তার নাম সামান্দ। প্রায় ৫ বছর আগে ইরান বিদেশে এ গাড়ি রপ্তানি শুরু করে এবং বিশ্বের বহু দেশ এ গাড়ি কেনার আগ্রহ দেখিয়েছে। সামান্দ ইরানে ব্যাপকভাবে ট্যাক্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজ মোহাম্মাদ একটি সামান্দ ট্যাক্সিতে চড়েছে এবং সে এই গাড়ি সম্পর্কে চালকের সাথে কথা বলছে। তাদের এই কথোপকথন শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
مثل اینکه ـ ماشین - جدید - هفته - گذشته - من خریدم ـ قبلا" - شما داشتید - 30 سال است که - راننده تاکسی - ایرانی ها - آنها تولید می کنند - درست است ؟ - تولید - الان - خودرو - قدیمی - من می بینم ـ مختلف - سی - مدل - من نمی دانستم - خودروی خوب - کاملا" - زیبا - مدرن - خارج از ایران ـ ما تولید می کنیم - سوریه - کارخانه - کارخانه ی سمند - صنعت ـ صنعت ایران - خاورمیانه - پیشرفته- پیکان
মনে হয়। গাড়ি। নতুন। সপ্তাহ। আগে। আমি কিনেছি। ইতোপূর্বে বা এরই মধ্যে। আপনার ছিল। ৩০ বছর হলো যে। ট্যাক্সি চালক। ইরানীরা। তারা তৈরি করে। ঠিক আছে? উৎপাদন বা তৈরি। এখন। خودرو অর্থ স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত যানবাহন, তবে ইরানে বর্তমানে خودرو ব্যাপকভাবে গাড়ি অর্থে ব্যবহৃত হচ্ছে। পুরনো। আমি দেখছি। বিভিন্ন। ত্রিশ। মডেল। আমি জানতাম না। ভালো গাড়ি। সম্পূর্ণ। সুন্দর। মডার্ন বা আধুনিক। ইরানের বাইরে। আমরা তৈরি করি। সিরিয়া। কারখানা। সামান্দের কারখানা। শিল্প। ইরানের শিল্প। মধ্যপ্রাচ্য। উন্নত। পেইকান, এটি ইরানের একটি পুরনো গাড়ির নাম।
পাঠক! এবার চলুন দেখা যাক ট্যাক্সি চালকের সঙ্গে মোহাম্মাদ কী কথা বলছে।
محمد - مثل اینکه ماشینتان جدید است . راننده - بله ، هفته گذشته این تاکسی را خریدم . محمد - قبلا" هم سمند داشتید ؟ راننده - نه ، قبلا" پیکان داشتم . من 30 سال است که راننده تاکسی هستم . محمد - پیکان را هم ایرانی ها خودشان تولید می کنند . درست است ؟ راننده - بله ، پیکان تولید ایران است . اما الان این خودرو را تولید نمی کنیم . محمد - پیکان یک ماشین قدیمی است . الان در ایران ماشینهای جدیدی می بینیم . راننده - بله . ایران ماشینهای مختلفی تولید می کند . بیشتر از سی مدل ماشین . محمد - 30 مدل ! نمی دانستم . راننده - بله . اما سمند خودروی خوبی است . کاملا" ایرانی است . محمد - سمند زیباست . یک ماشین مدرن است . راننده - بله.ما خارج از ایران هم سمند تولید می کنیم . در سوریه و.. محمد - یعنی در سوریه هم کارخانه ی سمند هست ؟راننده - بله . صنعت ایران در خاورمیانه پیشرفته است .
মোহাম্মাদ : মনে হচ্ছে আপনার গাড়িটি নতুন।ট্যাক্সিচালক : হ্যাঁ, গত সপ্তায় এই ট্যাক্সি কিনেছি।মোহাম্মাদ : এর আগেও কি আপনার সামান্দ ছিল?ট্যাক্সিচালক : না, আগে আমার পেইকান ছিল। আমি গত ত্রিশ বছর ধরে ট্যাক্সি চালাই।মোহাম্মাদ : পেইকান ইরানীরা নিজেরা তৈরি করে। কি ঠিক বলেছি? ট্যাক্সিচালক : হ্যাঁ, পেইকান ইরানে তৈরি। তবে আমরা এখন আর পেইকান তৈরি করি না। মোহাম্মাদ : পেইকান একটি পুরনো গাড়ি। এখন ইরানে নতুন নতুন গাড়ি দেখতে পাই।ট্যাক্সিচালক : হ্যাঁ। ইরান বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে। ত্রিশ মডেলেরও বেশী গাড়ি।মোহাম্মাদ : ত্রিশ মডেল? জানতাম না। ট্যাক্সিচালক : হ্যাঁ। তবে সামান্দ একটি চমৎকার গাড়ি। সম্পূর্ণ ইরানী।মোহাম্মাদ : সামান্দ দেখতে সুন্দর। একটি আধুনিক গাড়ি। ট্যাক্সিচালক : হ্যাঁ। আমরা ইরানের বাইরেও সামান্দ তৈরি করি। সিরিয়ায়....মোহাম্মাদ : তার মানে সিরিয়ায়ও সামান্দ গাড়ির কারখানা আছে?ট্যাক্সিচালক : হ্যাঁ। মধ্যপ্রাচ্যে ইরানের শিল্প অনেক উন্নত।
মোহাম্মাদ ও ট্যাক্সিচালক সারাপথ ইরানে তৈরি অন্যান্য গাড়ি নিয়ে কথা বলে। ট্যাক্সিচালক তাকে জানায়, তার ভাই ইরানের গাড়ি নির্মান কোম্পানী ইরান খোদরো'তে কাজ করে বলে সে এ সম্পর্কে অনেক কিছু জানে। কৃষিকাজে ব্যবহৃত ট্রাকটরসহ এ ধরনের অন্যান্য গাড়িও ইরানে তৈরি হয়। ইরান যে বিভিন্ন দেশে গাড়ি রপ্তানি করে, এমনকি কোন কোন দেশে ইরান নিজস্ব গাড়ি তৈরির কারখানা স্থাপন করেছে, তা জানতে পেরে মোহাম্মাদ বিস্মিত হয়। ইরান বিভিন্ন শিল্পে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক উন্নতি করেছে। নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পন্যই ইরানে তৈরি হচ্ছে। স্বাধীনচেতা ইরানী জনগণ সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে চেষ্টা করছে, তারই ফলস্বরূপ ইরানের এই উন্নতি। পাঠক! ইরানে তৈরি সামগ্রী হাতের কাছে পেলে আপনারাও ব্যবহার করবেন, এই কামনার মধ্য দিয়ে ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/২৭