প্রিয়জন : "সিঅাইএ'র ভুল তথ্যে আমিরাত ধ্বংস হবে"
বন্ধুরা আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি ভারত থেকে আসা একটি চিঠি। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে এ চিঠি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই গোলাম গউস।
অনেক দিন পরে তার চিঠি আমরা পেলাম। এ জন্য মন খুশিতে ভরে উঠলেও চিঠিতে তিনি একটি গভীর দু:সংবাদ দিয়েছেন। আর তা হলো, তার বয়স ৫০ বলে উল্লেখ করে তিনি জানান, দুর্ঘটনায় ডান পা হাঁটুর ওপর থেকে বাদ দিতে হয়েছে এতে বর্তমানে তিনি প্রতিবন্ধী হয়ে পড়েছেন।
বহলুল: এ অবস্থায়ও রেডিও তেহরানকে চিঠি লিখেছেন দেখে সত্যিই আমরা আপ্লুত হয়েছি। ভাই গোলাম গউস আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই।
পাশাপাশি এ পরিস্থিতিকে স্বাভাবিক ভাবে মেনে নেয়ার যে সৎ সাহস দেখিয়েছেন তাও অনেককে সাহস যোগাবে। তার একটিই ছেলে এবং বর্তমানে বিএফসি দ্বিতীয় বর্ষে পড়ছে বলেও জানান তিনি। তার ছেলে গল্প ও কবিতা লেখে বলে চিঠিতে উল্লেখ করেছেন। রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শোনেন উল্লেখ করে ভাই গোলাম গউস জানান, রংধনু, দেখবো ঘুরে ইরান আবার, কথাবার্তা এবং রোহিঙ্গা প্রসঙ্গে প্রকৃত তথ্যসহ খবর পরিবেশনা অত্যন্ত ভাল লাগে বলে জানিয়েছেন।
ভাই গোলাম গউস চিঠি লেখার জন্য আবারো ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি দিবেন বলে আশা করছি।
বাংলাদেশের ভোলা জেলার লালমোহন থেকে মনিরুল ইসলাম বায়তুল মুকাদ্দাস নিয়ে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে যেয়ে বলেন....
এ ঘোষণার বলে বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাও তুলে ধরেন তিনি।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়াও তুলে ধরেন ভাই মনিরুল ইসলাম। তিনি বলেন...
ধন্যবাদ ভাই মনিরুল ইসলাম। এতোক্ষণ বাংলাদেশের ভাই মনিরুল ইসলামের প্রতিক্রিয়া শুনছিলেন। আসরের এ পর্বে ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপ এবং ওয়েবসাইটের খবর যে সব মন্তব্য হয়েছে সেদিকে নজর দেবো। হ্যাঁ আমেরিকা 'অসৎ'; মধ্যস্থতাকারী হিসেবে আর মানব না: মাহমুদ আব্বাস শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন,তার দেশে কথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় আমেরিকার পক্ষ থেকে নেয়া কোনো উদ্যোগ বাস্তবায়ন করা হবে না। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে একটি 'অসৎ মধ্যস্থতাকারী'পক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন।
রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে বক্তব্যের ঝড় বয়ে গেছে। সালাউদ্দিন মিনার লিখেছেন, হামাসের সাথে ঝামেলা মিটিয়ে ফেলুন নতুবা ফাতাহ অস্তিত্ব সংকটে পড়বে,কারণ ফাতাহ দূর্ণীতিগ্রস্থ হয়ে পড়েছে। অন্যদিকে আবদুল কাইয়ুম লিখেছেন, অনেক দেরিতে ঘুম ভেঙেছে। আর শাহন মারুফ লিখেছেন, মাহমুদ আব্বাসের কাছে স্বাধীন ফিলিস্তিনের চেয়ে নিজের চেয়ারের গুরুত্ব খুব বেশি।
বহলুল ভাই এ সব মন্তব্য থেকে কি বোঝা যাচ্ছে মানে..
বহলুল: মানে শাক দিয়ে ইতিহাসের কোনো মাছ কখনোই ঢাকা যায়নি। এখনো যাবে না। মানুষ সত্য কথা সহজ ভাবেই বুঝতে পারে।
যা বলেছেন কথা বলে তুরুপ। এক্কেবারে তাই। হ্যাঁ এদিকে, ‘রেড লাইন’ অতিক্রম করেছে আমেরিকা: রাশিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে আমেরিকা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। মস্কো বলেছে, আমেরিকা মূলত ইউক্রেনকে নতুন করে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে। রেডিও তেহরানের ওয়েবসাইটের এ খবরে মন্তব্য করেছেন ফরিদ আহমদ। তিনি লিখেছেন, জ্বি সত্যি কথা। অন্যদিকে মকবুল হোসেন লিখেছেন, প্রয়োজনে ইউক্রেনে হামলা চালাবে আর দায়ী থাকবে আমেরিকা।
বহলুল: মন্তব্যগুলো শুনে মনে হলো যেমন কুকুর তেমন মুগুর।
এদিকে সিআইএ'র আদলে গোয়েন্দা সংস্থা: মার্কিন গুপ্তচর ভাড়া করেছে আমিরাত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৩ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র আদলে আধুনিক-মানের নিজস্ব গোয়েন্দা সংস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য আমিরাত সরকার আমেরিকা থেকে গোয়েন্দা কর্মকর্তা ভাড়া করেছে। ফেসবুকের গ্রুপে এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার মধ্যে একটি এখানে তুলে আনছি। এ মন্তব্য করেছেন মূসা কলিমুল্লাহ। তিনি লিখেছেন, এ গোয়েন্দা সংস্থা শুধু ভুল তথ্য দিবে আর আমিরাত ধ্বংস হবে!
বহলুল: এ ছাড়া মানুষে মানুষে বিভেদ সৃষ্টির কাজও পুরোদম করবে। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।
বহলুল ভাইয়ের কথার সুর ধরে বলছি, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী শক্তি ধ্বংস হোক। হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে বিদায়ের সময় এসে গেছে। এতোক্ষণ প্রিয়জনের আসরে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, যারা চিঠি লিখেছেন এবং খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আবারো শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি। #