প্রিয়জন : 'ইহুদি জালিম ও সন্ত্রাসী আলে সৌদ দ্রুত সমূলে ধ্বংস হোক'
বন্ধুরা, একরাশ প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করছি বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন না কেন সবাই ভালো ও সুস্থ আছেন। শুরুতেই যথারীতি একটি হাদিস।
ইমাম হাসান (আ.) বলেছেন, দু’ব্যক্তির মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটি হলে তাদের মধ্যে যে ব্যক্তি আগে অপরজনের কাছে ক্ষমা চাইবে সে অপরজনের আগে জান্নাতে প্রবেশ করবে।
মূল্যবান সময়োপযোগী হাদিস শুনলাম। এবারে চিঠিপত্রের দিকে নজর দেই। আসরের শুরুতেই আজ যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। ছত্তিসগড় রাজ্যের শিবাজিনগর থেকে আনন্দ মোহন রাইন এটি পাঠিয়েছেন। শ্রবণমানসহ এ ইমেইলে ভাই আনন্দ মোহন লিখেছেন,রেডিও তেহরানের অনুষ্ঠানমালা নিয়মিত শুনি। আমাদের এখানে রিসেপশন মান কেমন তার একটি সাউন্ডবাইট (sound byte) পাঠালাম। এরপর তিনি আরো লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্বসংবাদ ও রিপোর্ট খুব নিরপেক্ষ।
ভারতের যে সব শ্রোতাভাই-বোন বাংলাভাষী এলাকার বাইরে বসবাস করেন তাদের কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, আমরা বাংলার বাইরে থাকি। খবরে বা রিপোর্টে ভারতের সব প্রদেশের সংবাদ থাকলে খুব ভালো হয়।
বহলুল: আপনার চিঠি পেয়ে খুবই ভালো লাগল। আর আপনার অনুরোধকে অনেক আগে থেকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা।
রেডিও তেহরানের ওয়েবসাইটের দিকে নজর দিলেই এ কথার সত্যতা বুঝতে পারবেন। কারণ এতে ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরা হয়। অবশ্য সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক খবরই রেডিওতে প্রচার করা সম্ভব হয়ে ওঠে না।
আরেকটি ব্যাপার। আমরা ভারতের প্রতিটি রাজ্যের যেসব খবর জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায় তার প্রত্যেকটি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করার কারণে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের এমন অনেক খুঁটিনাটি খবরও প্রচারের চেষ্টা করি যার সবগুলো হয়ত আন্তর্জাতিক গণমাধ্যমে আসে না। কিন্তু এই দুই স্থানের বাইরে অর্থাৎ আপনার অনুরোধ অনুযায়ী ছত্তিসগড় রাজ্যের সব খবর হয়ত আমাদের পক্ষে দেয়া সম্ভব হবে না। আমাদের এই অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই আনন্দমোহন। আর হ্যাঁ চিঠি লেখা ও সাউন্ডবাইট পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা রাখছি।
আসরের এ পর্বে বন্ধুদের প্রতিক্রিয়া শুনবো। হ্যাঁ ইসলামী বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকী অতিক্রান্ত হওয়ার পর অনেকেই প্রশ্ন করেন, সৌদি আরব কেনো ইসলামী ইরানের বিরুদ্ধে একেবারে আদাজল খেয়ে লেগেছে। অব্যাহতভাবে ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। নিজ দৃষ্টিভঙ্গি থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাংলাদেশের শ্রোতা ভাই মোহাম্মদ আশিকুর রহমান। তিনি বলেন...
সৌদি আরব কেনো ইসলামি ইরানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সে কথা অল্প পরিসরে সুন্দরভাবে তুলে ধরেছেন ভাই মোহাম্মদ আশিকুর রহমান।
বহলুল: ভাই আশিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর বক্তব্য আমাদের সবার ভালো লেগেছে এবং এটি বন্ধুদেরও যে ভালো লাগবে সে কথা জোর দিয়েই বলতে পারি। এবারে কি..
হ্যাঁ ঠিকই ধরেছেন। আসরের এ পর্যায়ে ওয়েবসাইটের খবর এবং ফেসবুক গ্রুপে পাঠক ভাই বোনেরা যে সব মন্তব্য করেছেন সেদিকে নজর দেব। সিরিয়ায় ত্রিমুখী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরান- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ মার্চ। এ খবরে বলা হয়েছে সিরিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে আমেরিকা,ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্রদের ত্রিমুখী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা ইয়াইয়া রাহিম সাফাভি।
রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবর আলোড়ন সৃষ্টি করেছে। ‘কলম চলবে সত্য প্রকাশে’ ছদ্মনামের পাঠক বন্ধু এ ক্ষেত্রে যে মন্তব্য করেছেন তা প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে। তিনি লিখেছেন, যারা বাশার আল-আসাদের বিরোধিতা করছেন তারা মূলত ইসরাইলের দালাল। কারণ বাশার আল-আসাদ পরাজিত হওয়া মানে ইসরাইলের বিজয় নিশ্চিত হওয়া। ইসরাইল, আমেরিকা ও সৌদি আরব আইএস তৈরি করেছিল মুলত সিরিয়াকে ইসরাইলের হাতে তুলে দেয়ার জন্য। অবশ্য এ ভাইয়ের বক্তব্য দীর্ঘ, তাই পুরোটা এখানে তুলে ধরার অবকাশ নেই।
বহলুল: সত্যি পুরো বক্তব্য তুলে ধরা গেলে সত্যিই ভাল হতো। আচ্ছা ইয়েমেন নিয়ে কোনো খবরে কি বন্ধুরা কোনো মন্তব্য করেন নি?
হ্যাঁ করেছেন। আমি তাহলে এবার সেরকম একটি খবরের দিকে নজর দিচ্ছি। সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে হুথিদের ভয়াবহ লড়াই;বহু হতাহত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ মার্চ। এ খবরে বলা হয়েছে, সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ লড়াই হয়েছে। এ লড়াইয়ে দু' পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
ফেসবুকের এ খবরে অনেক পাঠক বন্ধু মন্তব্য করেছেন। ভাই আবদুস সালিম লিখেছেন, ইহুদি জালিম ও সন্ত্রাসী আলে সৌদ দ্রুত সমূলে ধ্বংস হোক।
বহলুল: এক কথায় সব বক্তব্য শেষ। হ্যাঁ ভাই সালিমের বক্তব্যের কথাই বলছিলাম। ধন্যবাদ ভাই। না আর নয়। আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায় নিতে হবে।..
হ্যাঁ সময় শেষ হয়ে এসেছে। আজকের আসরে যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং এতোক্ষণ আমাদের সঙ্গে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আসরে আবারো সবার সঙ্গ পাবো-এ আশা করে আজ এখানেই বিদায় চাইছি। #