জুন ২৪, ২০১৮ ২০:৩৭ Asia/Dhaka

পাঠক, আজ আমরা আপনাদেরকে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচীন শহর নিশাবুরে নিয়ে যাবো। বহু বছর আগে থেকে এই শহরটি ইরানের সংস্কৃতির লালনভূমি ছিল । ইরানে মোগলদের হামলার ফলে এদেশের পূর্বাঞ্চলীয় অন্যান্য শহরের মত নিশাবুরকেও ধ্বংস করে দেয়া হয়।

সে সময় শহরের সবচেয়ে বড় লাইব্রেরিতে সংরক্ষিত ১০ লাখেরও বেশী বই জ্বালিয়ে দেয়া হয়। তবে তারপরও এখনো এ শহর ও তার আশেপাশে অনেক ঐতিহাসিক নিদর্শন চোখে পড়ে। নিশাবুরের ফিরোজা পাথর পৃথিবী বিখ্যাত। ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু রমিন ঐতিহাসিক শহর নিশাবুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তারা তেহরান থেকে নিশাবুরে যাওয়ার বাসে চড়েছে। বাসের মধ্যে বসে তারা ঐ শহর সম্পর্কে কথা বলছে। তাদের কথা শোনার আগে চলুন এ আলোচনায় ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক ।

خوشحال - ما سفر می کنیم - روستا - جا - زیبا - ما می بینیم - - جاده - تهران - نیشابور - قشنگ - کمی کویری - مسجد - رستوران - زیاد - درست است - چون - ماشین - مسیر - بعد از ظهر - ما می رسیم - حدود - ساعت - بازار - مسجد جامع - حتما" - هتل - اول - ما استراحت می کنیم - بعد - ما می رویم - کمی - ما گردش می کنیم - بهترین - سوغات - چیست - سنگ - فیروزه - دنیا - خیلی - گران - نسبتا" - ارزان - من دوست دارم - انگشتر - من می خرم - من دوست دارم بخرم .

আনন্দিত। আমরা সফরে যাবো। গ্রাম। জায়গা। সুন্দর। আমরা দেখবো বা দেখছি। মহাসড়ক। তেহরান। নিশাবুর। সুন্দর। কিছুটা মরু প্রকৃতির। মসজিদ। রেস্টুরেন্ট। অনেক। ঠিক আছে। যেহেতু বা যেমন। গাড়ি। চলার পথ। দুপুরের পর বা বিকেল। আমরা পৌঁছবো। প্রায়। ঘড়ি। বাজার। জামে মসজিদ। অবশ্যই। হোটেল। প্রথম বা আগে। আমরা বিশ্রাম নেবো। পরে। আমরা যাবো। অল্প বা কিছু। আমরা ঘুরে বেড়াবো। সবচেয়ে ভালো। سوغات অর্থ উপহার, তবে সাধারণত কোন সফরে গিয়ে যে উপহার আনা হয়, তাকে ফার্সি ভাষায় سوغات বলে । কী জিনিস। পাথর। ফিরোজা। পৃথিবী। অনেক। দামী। অপেক্ষাকৃত। সস্তা। আমি পছন্দ করি। আংটি। আমি কিনবো। আমি কিনতে চাই।ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন । পাঠক, এবার চলুন মোহাম্মাদ ও হামিদ নিশাবুর যাওয়ার পথে কী আলাপ করছে, তা শুনি।

( در اتوبوس - صدای حرکت ماشین )محمد - خوشحالم که با اتوبوس سفر می کنیم . می توانیم روستاها و جاهای زیبا را ببینیم . رامین - بله . جاده ی تهران - نیشابور قشنگ است . کمی کویری است . محمد - مسجدها و رستوران های زیادی در این جاده می بینم . رامین - درست است . چون ماشین های زیادی در این جاده حرکت می کنند ، مسجد و رستورانهای زیادی در مسیر هست . محمد - بعد از ظهر به نیشابور می رسیم ؟رامین - بله . حدود ساعت 3 . محمد-می توانیم امشب به بازار و مسجد جامع نیشابور برویم ؟رامین - حتما". اول در هتل استراحت می کنیم . بعد برای نماز به مسجد جامع می رویم و کمی هم در بازار گردش می کنیم . محمد - بهترین سوغات نیشابور چیست ؟رامین - سنگ فیروزه . فیروزه نیشابور بهترین فیروزه دنیاست . محمد - فیروزه خیلی گران است ؟رامین - نه . این سنگ آبی بسیار زیبا ، نسبتا" ارزان است .محمد - خیلی دوست دارم یک انگشتر فیروزه بخرم .

মোহাম্মাদ : বাসে সফর করে ভালো লাগছে। বিভিন্ন গ্রাম ও সুন্দর সুন্দর স্থান দেখতে পারছি।রমিন : হা। তেহরান-নিশাবুর মহাসড়কটি সুন্দর। কিছুটা মরু প্রকৃতির।মোহাম্মাদ : মহাসড়কের দুই পাশে অনেক মসজিদ ও রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।রমিন : ঠিক বলেছো। এ মহাসড়ক দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে বলে রাস্তার দুই পাশে অনেক মসজিদ ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে।মোহাম্মাদ : আমরা কি বিকেলে নিশাবুরে পৌঁছে যাবো?রমিন : হা। ৩টার দিকে।মোহাম্মাদ : আজ রাতে কি আমরা নিশাবুর বাজার ও জামে মসজিদে যেতে পারবো?রমিন : অবশ্যই। আগে হোটেলে বিশ্রাম নেবো। তারপর নামাজ পড়তে জামে মসজিদে যাবো এবং বাজারেও খানিকটা ঘুরে বেড়াবো।মোহাম্মাদ : নিশাবুরের সবচেয়ে ভালো উপহার কি?রমিন : ফিরোজা পাথর। নিশাবুরের ফিরোজা পৃথিবীর শ্রেষ্ঠ ফিরোজা।মোহাম্মাদ : ফিরোজা পাথর কি অনেক দামী?রমিন : না, নীল রংয়ের সুন্দর এ পাথরটি অপেক্ষাকৃত সস্তা।মোহাম্মাদ : আমার ফিরোজা পাথরের একটি আংটি কিনতে খুব ইচ্ছে করছে।মোহাম্মাদ ও রমিনের কথাবার্তা শুনলেন বাংলা অনুবাদসহ । এবার চলুন অনুবাদ ছাড়া তাদের আলোচনা আরেকবার শোনা যাক।

( در اتوبوس - صدای حرکت ماشین ) محمد - خوشحالم که با اتوبوس سفر می کنیم . می توانیم روستاها و جاهای زیبا را ببینیم . رامین - بله . جاده ی تهران - نیشابور قشنگ است . کمی کویری است . محمد - مسجدها و رستوران های زیادی در این جاده می بینم . رامین - درست است . چون ماشین های زیادی در این جاده حرکت می کنند ، مسجد و رستورانهای زیادی در مسیر هست . محمد - بعد از ظهر به نیشابور می رسیم ؟رامین - بله . حدود ساعت 3 . محمد-می توانیم امشب به بازار و مسجد جامع نیشابور برویم ؟رامین - حتما". اول در هتل استراحت می کنیم . بعد برای نماز به مسجد جامع می رویم و کمی هم در بازار گردش می کنیم . محمد - بهترین سوغات نیشابور چیست ؟رامین - سنگ فیروزه . فیروزه نیشابور بهترین فیروزه دنیاست . محمد - فیروزه خیلی گران است ؟رامین - نه . این سنگ آبی بسیار زیبا ، نسبتا" ارزان است .محمد - خیلی دوست دارم یک انگشتر فیروزه بخرم .

নিশাবুর যাওয়ার বাসের মধ্যে মোহাম্মাদ ও রমিনের মধ্যে কী কথা হয়েছিল, তা শুনলেন। আশা করি বুঝতে পেরেছেন।

পথিমধ্যে একটি রেস্টুরেন্টের সামনে বাস থামালে অন্যান্য যাত্রীর মতো মোহাম্মাদ ও রমিন সেখানে দুপুরের খাবার খায়। সেখানে একটি বিনোদন কেন্দ্র ছিল। রেস্টুরেন্টের পাশে একটি মসজিদ এবং ছোট্ট একটি পার্কও ছিল। নামাজ ও খাওয়া দাওয়ার পর মোহাম্মাদ ও রমিন পার্কে ঘুরতে যাবে, এমন সময় ড্রাইভার যাত্রীদের বাসে উঠতে বললেন। তারা বাসে উঠে বিকেল নাগাদ নিশাবুর পৌঁছে গেল । হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর নামাজ পড়তে তারা জামে মসজিদে গেল। মসজিদের ফরোজা পাথরের সুন্দর কারুকার্য মোহাম্মাদকে আকৃষ্ট করে। নামাজ পড়ে তারা নিশাবুরের ঐতিহ্যবাহী বাজারে যায় । বাজারটি আসলে একটি বিশাল ছাদের নীচে অবস্থিত একটি লম্বা প্যাসেজ। এর দুই পাশে সারি সারি দোকান। মোহাম্মাদ ও রমিন কয়েকটি ফিরোজা পাথরের দোকানে গেল। দোকানগুলোতে খালি পাথর, পাথরের আংটি, পাথরের কাজ করা গলার হারসহ অন্যান্য অলংকার থরে থরে সাজানো রয়েছে । মোহাম্মাদ ফিরোজা পাথরের একটি আংটি কিনলো। মোহাম্মাদ ইরানে এসে এই কয়েক বছরে জেনে গেছে, এদেশের প্রতিটি শহরেই জামে মসজিদ ও একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে। কাজেই সে যখনই কোন শহরে যায়, প্রথমে এই দুটি স্থানের খোঁজ করে । #

পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/  ২৪