আগস্ট ১৩, ২০১৮ ১৫:৪৪ Asia/Dhaka

আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াতে বলেছেন, (কিয়ামতের দিন) কেউ অপরের (গোনাহর) বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে (তবুও) কেউ তা বহন করবে না-যদি সে নিকটাত্মীয় (এমনকি পিতা বা সন্তানও) হয়।

এই আয়াতে কিয়ামতের দিনের যে ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করা হয়েছে সে অবস্থা থেকে আসুন আমরা নিজেরা বাঁচি এবং অন্যকে বাঁচাই।  আল-কুরআনের বাণীর পর আসরের প্রথমেই যে চিঠিটি হাতে নিচ্ছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার জল্লই গ্রাম থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মকবুল হোসেন মণ্ডল। চিঠিটি তিনি এপ্রিল মাসের ১৮ তারিখে পাঠালেও সম্প্রতি এটি আমাদের হাতে পৌঁছেছে।

বহলুল: যা হোক দেরি করে হলেও চিঠিটি আমরা হাতে পেয়েছি। সে জন্য না বেশ আনন্দ হচ্ছে। একই সাথে পুরনো সব দিনের কথা মনে হচ্ছে।

সত্যিই এক সময় চিঠি পাওয়ার মধ্যে আলাদা একটি উত্তেজনা ছিল। ছিল আনন্দ। একালের অনেকেই হয়ত সে মজার কথা আর ভাবতেই পারেন না। তবে বহলুল ভাই, এ চিঠিতে কিন্তু অভিযোগ রয়েছে। শ্রোতাভাই মকবুল হোসেন মণ্ডল বেশ জোরালো অভিযোগ করেছেন এ চিঠিতে।  তিনি লিখেছেন, অনেকবার চিঠি লিখেও উত্তর পাই না।

বহলুল: ভাই মকবুল, এ অভিযোগ মেনে নেয়া কষ্টকর। কারণ আমাদের হাতে আজকাল চিঠিই কম আসে। তাই চিঠি পাওয়ার পর সাধারণভাবে জবাব দিতে দেরি করা হয় না।

চিঠি লেখার পর উত্তর পেতে অনেক দেরি হওয়ায় হয়ত এমন ভুল ধারণার সৃষ্টি হতে পারে। তারপরও আপনার চিঠি আমাদের আনন্দ দিয়েছে। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন বলে আশা করছি।

 বহলুল: দেখুন এখন না শিক্ষামূলক অভিজ্ঞতা শুনতে ইচ্ছা হচ্ছে।

বহলুল ভাই,আপনার সঙ্গে থাকতে থাকতে এখন আমরা মোটামুটি বুঝে গেছি আপনি কখন কি চাইবেন বা চাইতে পারেন। এ জন্য প্রস্তুত হয়েই আছি।  জি, বাংলাদেশের ময়মনসিংহ জেলার কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ বা সিবিএমসিবি'র ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম এবারে তার একটি অভিজ্ঞতা আমাদের শোনাবেন।

অধ্যাপক ডা. আমিনুল ইসলামের অভিজ্ঞতাকে শিক্ষামূলক না বলে উপায় নেই। রোগীদের জন্য এতে শিক্ষার অনেক কিছু রয়েছে। চিকিৎসকের কথা সঠিকভাবে না মানলে ঝামেলা হতে পারে এ কথা সবার মনে রাখা উচিত।

বহলুল: ঠিক। তবে বীচি কলা বা বীচা কলা সত্যিই আমার খুব প্রিয়। অনেক দিন খাওয়া হয়নি। তা যাক, ডা. আমিনুল ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আরো অনেক অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনব।

আসরের এ পর্বে শ্রোতা ও পাঠক বন্ধুরা ফেসবুকের খবরে যে সব মন্তব্য করেছেন সেদিকে নজর দেবো। ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিন: বিশ্বকে বলেছে ইরান- এই শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ২৫ জুন। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন,বিশ্ব সম্প্রদায়কে ইয়েমেনের চলমান পরিস্থিতি বুঝতে হবে এবং দেশটিতে সৌদি আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে প্রকাশিত এ খবরে  ছোট্ট একটা মন্তব্য করেছেন পাঠক বন্ধু শাহ নাদির উদ্দিন আহমেদ।  তিনি লিখেছেন হ্যাঁ।  মানে ইরানের বক্তব্য সমর্থন করেছেন তিনি।

বহলুল: একেই বলে অল্প কথায় অনেক বেশি বলা। সত্যিই ভালো লেগেছে বক্তব্যটি।

এদিকে, মিথ্যা অভিযোগ করেই হামলা চালাচ্ছে আমেরিকা: বলেছেন প্রেসিডেন্ট আসাদ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ জুন। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন,আমেরিকা তার দেশের বিরুদ্ধে হামলা চালানোর অজুহাত হিসেবে রাসায়নিক অস্ত্রকে ব্যবহার করছে। তিনি রাশিয়ার এনটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য কথিত রাসায়নিক হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ খবরে মুসা কলিমুল্লাহ যে মন্তব্য করেছেন তা প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে। তিনি লিখেছেন, মিথ্যা অভিযোগ করেই হামলা চালাচ্ছে আমেরিকা বলে প্রেসিডেন্ট আসাদ যে বক্তব্য দিয়েছেন তা শতভাগ ঠিক।

বহলুল: কানার ভাই আন্ধাও জানে এ কথা একশ ভাগ ঠিক। কেবল জানে না ওই লোকগুলো যাদের হৃদয় পাষাণের তৈরি।

আজ আর নতুন কোনো খবরে হাত দেয়া ঠিক হবে না। কারণ আসরের সময় শেষ হয়ে এসেছে। বন্ধুরা, আপনারা যারা চিঠি লিখেছেন, মন্তব্য করেছেন এবং এ অনুষ্ঠানে এতক্ষণ আমাদেরকে সঙ্গ দিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। #

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন