অক্টোবর ০১, ২০১৮ ১৬:০১ Asia/Dhaka

আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন।

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক গুণ হচ্ছে সৎকর্ম সম্পাদন,দুর্দশাগ্রস্তকে সাহায্য এবং আশাকারীর আশা বা অভাবীর অভাব পূরণ করা।

মূল্যবান হাদিস শুনলাম। আজকের আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে এটি পাঠিয়েছেন শ্রোতা ভাই রতন কুমার পাল।

বহলুল: আমাদের এ পুরানো শ্রোতা ভাই সাধারণভাবে শুধু চিঠি দেন না। বরং শ্রবণ মানও জানান।

জ্বি বহলুল ভাই এ চিঠিতেও তার ব্যতিক্রম হয়নি। তিনি শ্রবণ মান সম্পর্কেও তথ্য জানিয়ে রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, আপনাদের অনুষ্ঠানমালা শুনতে ভালো লাগে।

বহলুল:আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভবিষ্যতে আরো চিঠি দেবেন। তা যাক এখন না আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না। মন খুবই খারাপ লাগছে।

কি ব্যাপার কথা বলতে বলতে হঠাৎ করে মন খারাপ হলো কেনও বহলুল ভাই? ঘটনা কি?

বহলুল: নো ঘটনা। মানে গল্প বা দারুণ অভিজ্ঞতা শোনার ইচ্ছা হচ্ছে। সেদিন যে বাবাক তাফরেশির সাংঘাতিক গল্প শুনেছিলাম- সে রকম কিছু আর কি। কিংবা

থাক আর বলতে হবে না। আসুন এবারে শুনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ বা সিবিএমসিবি'র ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুল ইসলামের অভিজ্ঞতা .......

দারুণ অভিজ্ঞতা। আসলে পাহাড়ি মানুষগুলো সত্যিই খুবই নিরীহ এবং সৎ হয়। সে কথা আমরা সবাই জানি। এবারে সে কথার প্রমাণ পাওয়া গেল।  ধন্যবাদ ডা আমিনুল ইসলাম। ভবিষ্যতে আপনার আরো অভিজ্ঞতা শোনার আশায় রইলাম।

বহলুল: এবারে ফেসবুক গ্রুপের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো। কি বলেন?

এখানে বলার কিছু নেই। আমি কিন্তু শুরু করে দিচ্ছি। হ্যাঁ ইরানকে মোকাবেলা করার অবস্থানে নেই আমেরিকা: বাসিজ প্রধান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন গেইবপারবার বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার অবস্থানে নেই আমেরিকা। প্রেসিডেন্ট হাসান রুহানিকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ টুইটার বার্তাকে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' হিসেবে আখ্যায়িত তা নাকচ করে দিয়েছেন তিনি।

বহলুল: ফেসবুকে গ্রুপে এ খবর যে আলোড়ন শুরু করেছে তা বোধহয় সবাই বুঝতে পারছেন।

হ্যাঁ  কথাটা একেবারে শত ভাগ ঠিক। বন্ধু এ আলিম এতে লিখেছেন,  আমেরিকা ইরানকে মোকাবেলার করার অবস্থায় নেই এটা যেমন সত্য আবার এটাও এটাও সত্য যে,ইহুদীবাদীরা একটা সর্বাত্মক যুদ্ধ 'ব্যাটল অফ আর্মাগাডন'লাগানোর চেষ্টা করছে। অন্যদিকে মিয়া শিরাজ লিখেছেন, মরতে হয় মরব,যতক্ষন বেঁচে আছি,ততক্ষণ লড়ব। তবে ইসরাইল কে নিশ্চিহ্ন করে দিতে হবে।

বহলুল: যা বলার তা সবই বলা হয়ে গেলো। এর মধ্যে আর কোনো ফাঁক নেই বা ফাঁকি নেই। সত্য কথা সঠিকভাবে বলেছেন সবাই! হা হা হা।

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ তারিখে। ইরানে অনুষ্ঠিত ২৯তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-তে ব্রোঞ্চ জয় করেছে বাংলাদেশের প্রতিযোগী অদ্বিতীয় নাগ। এ প্রতিযোগিতায় বাংলাদেশের আর যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন বায়োজিদ মিয়া,তামজিদ হোসাইন তানিম,প্রকৃতি প্রজুতি তুষ্টি। এবারে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ অদ্বিতীয় নাগ।

বহলুল: দারুণ অদ্বিতীয়। সাব্বাস।

ফেসবুকের গ্রুপে এ খবরে পাঠকবন্ধুদের প্রায় সাবই একই মন্তব্য করেছেন। আর অদ্বিতীয়কে জানিয়েছে অনেক অনেক শুভেচ্ছা। এদিকে, ইরানে হামলা চালাতে রাজি নয় মার্কিন সেনা কমান্ডাররা- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৩ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি তার দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা ও হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইসলামি ইরান শত্রুর যেকোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করেন।

বহলুল: অনেক বছর ধরেই আমেরিকা এমন হুমকি দিয়ে আসছে। এ সব হুমকির সত্যিই কি কোনো দাম আছে!

বহলুল ভাই আগে দেখুন পাঠক বন্ধুরা কি বলেছেন। হ্যাঁ পাঠক বন্ধু হজরত আলী লিখেছেন, আমেরিকার দুঃসাহস নেই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধাবে। ইসরাইলও তিনবার ভেবে ডিসিশন নিয়ে থাকে। এদিকে মো জাহাঙ্গগীর আলম লিখেছেন, আমেরিকাকে সৌদির মরুভুমিতে সৌদি রাজা বাদশাদেরসহ দাফন করা হবে। আমিন!

বহলুল: ব্যস হয়ে গেছে। আর কোনও কথা বলার দরকাই নেই। আমিন দিয়ে শেষ করে দিয়েছেন।

এদিকে আসরের সময় যে শেষ হয়ে এসেছে বহলুল ভাই আজ সেদিকে খেয়াল করছেন না।  হ্যা বন্ধুরা এবারে সত্যিই আসর গুটানোর পালা। সবাই ভাল থাকবেন এবং রেডিও তেহরানের ওয়েবপেইজের খবরে নিয়মিত মন্তব্য করবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন