অক্টোবর ০৮, ২০১৮ ১৪:৪৩ Asia/Dhaka

অন্য সব আসরের মতো আজও আমরা শুরুতেই একটি হাদিস শোনাবো। তোমার দ্বীনী ভাইদের জন্য ঐ জিনিস ব্যয় করো না তোমার জন্য যার অপকারিতা ও ক্ষতি তাদের জন্য তার (ঐ জিনিসেরই) উপকারিতার চেয়ে বেশি।

মূল্যবান হাদিস শুনলাম। আসরের প্রথমেই তুলে নিচ্ছি ভারতের একটি চিঠি। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাঁশথুপি থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই ডা. মৌলভি মোহাম্মদ হানিফ। মার্চ মাসের ১৭ তারিখে পাঠানো চিঠিটি কয়েক দিন আগে আমাদের হাতে এসে পৌঁছেছে।

বহলুল: অনেক দিন পর ভাই মোহাম্মদ হানিফের চিঠি আমারা পেলাম। চিঠিতে  তিনি কি লিখেছেন তা জানার জন্য একেবারে উদগ্রীব হয়ে আছি।

জি, এ শ্রোতা ভাই রেডিও তেহরানের অনুষ্ঠানমালাকে ইহকাল এবং পরকাল উভয়ের জন্য ভালো বলে মন্তব্য করেছেন। এরপর তিনি লিখেছেন, সৌদি আরবের বক্তব্যগুলো কষ্টদায়ক।  এখানেই থেমে যান নি তিনি। ভাই হানিফ আরো লিখেছেন, কাল কিয়ামতের ময়দানে ইহুদিদের সঙ্গে এক সারিতে দাঁড়াবে সৌদি আরব। সেদিন ফিলিস্তিন নিয়ে আল্লাহ পাকের প্রশ্নের জবাবে কি বলবে তারা! রিয়াদের চক্রান্তের কারণে হাজার  হাজার মুসলমান নিহত হয়েছে হয়ত এ কথাই স্বীকার করতে বাধ্য হবে সৌদি আরব। ধর্ম বিরোধীরা যদি জাহান্নামে যায় তবে সৌদিরাও তাদের সঙ্গে জাহান্নামে যেতে বাধ্য হবে। তিনি আরো লিখেছেন, সৌদি সরকারের পতন নিকটবর্তী হয়ে এসেছে।

বহলুল: এ কথা এখন চারদিক থেকেই নানা মুখে নানা ভাবে শোনা যাচ্ছে। ভাই হানিফ চমৎকার চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং চিঠিতে রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়েও আলোচনা করবেন বলে আশা রইল।

বহলুল: রেডিও তেহরানের আরেকজন পুরনো শ্রোতাভাই কি যেনো একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যতটুকু মনে হচ্ছে...

বহলুল ভাই,আপনি বোধহয় বাংলাদেশের বগুড়া জেলার বড় চাপড়া গ্রামের পিস রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ডা. শহিদুল ইসলামের ইমেইলের কথা বলেছেন?

বহলুল: হ্যাঁ এই তো এবারে ঠিক মনে পড়ে গেছে। হরমুজ প্রণালী কি? এবং এটির সাথে ইরানের কি সম্পর্ক রয়েছে?

এ প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কথা বলি সহকর্মী সোহেল আহমেদ ভাইয়ের সঙ্গে। উনি এ মুর্হুতে অফিসের বাইরে থাকায় টেলিফোনে এ প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন..........

হরমুজ প্রণালী কি? এবং এটির সাথে ইরানের কি সম্পর্ক রয়েছে এ প্রশ্নের জবাব দিচ্ছিলেন সহকর্মী সোহেল আহমেদ। আর এ প্রশ্ন করেছিলেন বাংলাদেশের শ্রোতা ভাই ডা. শহিদুল ইসলাম।

বহলুল: বন্ধুরা আপনারাও ইরান বা সমসাময়িক ঘটনা নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের পাঠাতে পারেন। সম্ভব হলে আমরা উত্তর জানিয়ে দেব।  

আসরের এ পর্বে নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে।  হ্যাঁ আবার সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন-শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ জুলাই। এ খবরে বলা হয়েছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় গুপ্তচরবৃত্তি করার সময় এটির ওপর হামলা চালানো হলে তা সৌদি আরবের আসির প্রদেশে ভেঙে পড়ে। এর কয়েকদিন আগেও ইয়েমেনের জনপ্রিয় হুথি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা সমৃদ্ধ সেনাবাহিনী একই ধরনের আরেকটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল।

বহলুল: রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ এ খবর নিয়ে উত্তাল হয়ে উঠেছে।

সত্যি বলছেন বহলুল ভাই, ফেসবুকে এ নিয়ে আলোচনা পাল্টা আলোচনার ঝড় বয়ে গেছে।  পাঠক ভাই জহিরুল ইসলাম জহির লিখেছেন, সাব্বাস। আর বায়োজিদ হোসেইন লিখেছেন চমৎকার কাজ।

বহলুল: অল্প কথায় ওফোড় ওফোড় করে দেয়া আর কি।

তা আর বলতে। এদিকে  ইরানে হামলার পরিকল্পনার খবর কল্পকাহিনী:জিম ম্যাটিস শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ জুলাই।  এ খবরে বলা হয়েছে, আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় বোমাবর্ষণের পরিকল্পনার করেছে বলে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম যে খবর দিয়েছিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাকে কল্পকাহিনী বলে উড়িয়েছে দিয়েছেন। তিনি বলেছেন,অস্ট্রেলিয়ার সংবাদ কর্মীরা এ ধরনের খবর কোত্থেকে পায় তা আমার জানা নেই।

বহলুল: এ খবর নিয়ে ফেসবুকে গরম গরম আলোচনার পাশাপাশি ঠাট্টা মশকরাও হয়েছে।

পাঠক ভাই মনসুর ঘোরি লিখেছেন, আমেরিকা যে কোনো সময় এই বিশ্বকে মহা বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে;কারণ,আমেরিকা মানবতার জয়ের চেয়ে বিপর্যয় বেশী পছন্দ করে। অন্যদিকে মো তুলন লিখেছেন, হা হা হা আমেরিকা ভয় পাইছে!

বহলুল: ভয় পেলেও পেতে পারে! সে যাক সময়ের অভাবে বাকি মন্তব্য নিয়ে আজ আর আলাপ করা হলো না।

হ্যা সত্যিই আমরা সময়ের অভাবে পড়েছি মানে আসরের সময় শেষ হয়ে এসেছে। আমরা সবাই সত্যের পথে থাকব এবং ন্যায়ের পথে চলবো এ আহ্বান জানিয়ে প্রিয়জনের আসর থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন