বিএনপি প্রার্থী মোকাবেলায় ২ মেয়র প্রার্থীই যথেষ্ট : ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম
বাংলাদেশের শিরোনাম:
- ঢাকার ভোট পেছাবে কি না, জানা যেতে পারে কাল: সিইসি-দৈনিক প্রথম আলো
- প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে সিইসিকে চিঠি সুজনের-বাংলাদেশ প্রতিদিন
- রাজধানীর বায়ু দূষণরোধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা-দৈনিক কালেরকণ্ঠ
- বিএনপি প্রার্থী মোকাবেলায় ২ মেয়র প্রার্থীই যথেষ্ট : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইভিএম মানি না: খন্দকার মোশাররফ-দৈনিক যুগান্তর
- মন্ত্রী-এমপিদের প্রচার নিষিদ্ধে পরিপত্র চান মাহবুব তালুকদার -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম
- দিলীপের ‘গুলি করব মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিস্ফোরক বাবুল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘অর্থনীতিতে আরও রাশ টানলে বিপদ আরও বাড়বে’, কেন্দ্রকে সতর্ক করলেন অভিজিৎ-দৈনিক আজকাল
- ‘সংসদ চাইলেই ছিনিয়ে নেব পাকিস্তান অধিকৃত কাশ্মীর’, ফের হুমকি সেনাপ্রধানের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন
১. মন্ত্রী-এমপিদের প্রচার নিষিদ্ধে পরিপত্র চেয়ে সিইসিকে নোট ইসি মাহবুবের। প্রশ্ন হচ্ছে- কেন তিনি এটি করেছেন?
২. ইরান-আমেরিকা উত্তেজনার মাঝে একটা কূটনৈতিক উদ্যোগ চোখে পড়ছে। বিষয়টিতে আপনার পর্যবেক্ষণ কী?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
দিলীপের ‘গুলি করব’ মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিস্ফোরক বাবুল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
বিক্ষোভকারীদের গুলি করে মারার কথা বলে এ বার দলের অন্দরেই সমালোচনার মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রকাশ্যেই তাঁর সমালোচনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ। তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব দিলীপের মন্তব্যে আপত্তির কিছু দেখছেন না। দলের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, দিলীপ ঘোষ যা বলেছেন তা নিয়ে আপত্তি করার কিছু নেই।
‘সিএএ এবং এনআরসি ইস্যুতে বিজেপির অন্দরেই ‘বিদ্রোহ’! ভোপালে দল ছাড়লেন বহু সমর্থক-দৈনিক আজকাল
সিএএ এবং এনআরসি নিয়ে বেশ চাপে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তা নেতাদের চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। মোদি–শাহের ভাষণে ফুটে উঠছে ভয়। দুই শীর্ষ নেতার বক্তব্যে কোনও মিল নেই, এই তার প্রমাণ। এমনকি দলের অন্দরেও বিদ্রোহ শুরু হয়েছে। বাড়ছে বিক্ষুব্ধ কর্মীদের সংখ্যা। কেন্দ্রের মোদি সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তার আরও একটি প্রমাণ মিলল মধ্যপ্রদেশের ভোপালে। এনআরসি এবং সিএএ ইস্যুতে বিজেপি ছাড়লেন ৪৮ জন সদস্য। ভোপালের বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য তাঁরা। যার জেরে বেশ বিপাকে পদ্মশিবির।
জামিয়া কাণ্ডে দিল্লি পুলিশের বিরুদ্ধে মামলার দাবি, উপাচার্যকে ঘেরাও পড়ুয়াদের-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের ছাত্র আন্দোলনে উত্তাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোয় দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। এই দাবিতে উপাচার্যকে ঘেরাও করেন তাঁরা। চলে শ্লোগান। পরে অবশ্য বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য নাজমা আখতার। তিনি সাফ জানিয়ে দেন, ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে পুলিশ ঢুকেছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে FIR করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩