এপ্রিল ২৬, ২০২০ ০৯:৩০ Asia/Dhaka
  • কথাবার্তা: মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫৪ হাজার ছাড়াল, আর কত মৃত্যু!

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ছাড়াল-দৈনিক যুগান্তর
  • পোশাক শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে কিনা সেটা কে দেখবে?-দৈনিক মানবজমিন
  • বিপর্যয় কার্যকরভাবে মোকাবেলায় বিশ্বব্যাপী সমন্বয়ের আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার -বাংলাদেশ প্রতিদিন
  • তালিকায় নাম তবুও ত্রণ পাননি অনেক–কালের কণ্ঠ
  • অনুমোদনহীন টেস্টিং কিট ব্যবহার করা যাবে না-দৈনিক ইত্তেফাক
  • গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ কিট এবং আমলাতান্ত্রিক নাক কাটা নীতি-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • ভারতে ২৪ ঘন্টায় রেকর্ড ১৯৯০ জন সংক্রমিত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • লকডাউনে জেরে স্ত্রী বাপের বাড়ি আটকা পড়ায় স্বামী একাকীত্বের অবসাদে আত্মহত্যা করলেন-দৈনিক আজকাল
  • করোনা সংক্রমিত রাজ্যের অন্যতম শীর্ষ স্বাস্থকর্তার মৃত্যু, তার স্ত্রীর শরীরেও মিলল ভাইরাসের খোঁজ -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল

করোনার কারণে বলা চলে একরকম মুখথুবড়ে পড়েছে পৃথিবী। বিশ্বজুড়ে করোনার কারণে মানুষের জীবন ঘরবন্দি। এ মুহূর্তে বিশ্বকাপানো করোনার চেয়ে বড় কোনো খবর মিডিয়ায় নেই। প্রতিদিন আপডেট খবরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলকে আক্রান্ত করেছে করোনাভাইরাস। বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ২,০৩,২৮৯   জন ও আক্রান্তের সংখ্যা ২৯,২১,৪৩৯   জন এবং  সুস্থ্য হয়েছেন ৮,৩৬,৯৭৮ । করোনার প্রভাব পড়েছে বিশ্বের সবকিছুতে। 

একনজরে বিশ্ব করোনার খবর: বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। আর

Image Caption

করোনাভাইরাসে ৩ ক্ষেত্রেই শীর্ষে যুক্তরাষ্ট্র-দৈনিক যুগান্তরের এ খবরে লেখঅ হয়েছে,যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও ‍মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ। আক্রান্ত, মৃত ও সুস্থ তিনক্ষেত্রেই শীর্ষে রয়েছে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার রাতে আক্রান্ত ও মৃত্যুর পর সুস্থের হিসাবেও সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটির ৫৪ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। আর দেশটির ৫০ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।

পশ্চিমা মিডিয়ার বরাত দিয়ে দৈনিক কালের কণ্ঠ  পত্রিকার  একটি প্রতিবেদনের শিরোনাম এরকম করোনা রাজনীতি! মানুষ অগ্রাধিকার পাবে নাকি অর্থ? এ প্রতিবেদনে লেখা হয়েছে,সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এই নতুন ভাইরাস মানুষের ওপর থাবা বসানোর ব্যাপারে কোনো বৈষম্য করছে না, কিন্তু তার বিধ্বংসী প্রকোপ যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তা অবশ্যই বৈষম্যমূলক। একটা বিষয় হতাশার হলেও পরিষ্কার যে এই মহামারি গরীব মানুষকে আরো গরীব করছে।

প্রতিবেদনটিতে আরও লেখা হয়েছেমলকডাউনের সময় যেমন অনেকে ঝলমলে বাগানে রোদ পোহাচ্ছে, প্রকৃতিকে উপভোগ করছে, কিন্তু অনেকের জন্য তাদের ঘুপচি ফ্ল্যাটবাড়ির ছোট্ট বারান্দাটাই বাইরের খোলা আকাশের সাথে যোগাযোগের একমাত্র পথ। গবেষণায় দেখা যাচ্ছে, এই মহামারির দাপটে যারা চাকরি হারাচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ এবং নারী, যারা এমনিতেই কম বেতনের চাকরি করতেন। আনুপাতিক হিসেবে ভাইরাসের সংক্রমণে বেশি আক্রান্ত হয়েছেন অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী। যারা দিন এনে দিন খেতেন, লকডাউনের কারণে সেই দিনমজুরদের এখন খাবার জুটছে না। এভাবেই চলছে তাদের জীবন। 

করোনার পর আরে নয়া বিপদে ইতালি!-দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, করোনা মহামারির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিও লড়ছে তবে একটু আগে থেকে।সেখঅনে মৃতের সংখ্যা এরইমধ্যে ২৫ ,০০০ জন ছাড়িয়েছে। প্রায় একমাস ধরে চলছে লকডাউন চলছে। সেখানে এখন নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে’ মন খারাপ’। বিশেষজ্ঞরা বলেছেন, চোখের সামনে একের পর এক লাশের মিছিল দেখতে হচ্ছে ইতালিবাসীকে।তার উপর দীর্ঘ লকডাউন। জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে সবদিকে । তারই বিরুপ প্রভাব ফেলেছে। এমনটি বিশ্বের অন্যান্য দেশেও হতে পারে।

করোনা সম্পর্কিত বাংলাদেশের খবর:

আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে পোশাক কারাখানা। গতকাল এফবিসিসিআইয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক, সমকালসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। অন্যদিকে আজ থেকে সীমিত পরিসরে ১৮ টি মন্ত্রণালয় খুলেছে। তবে সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আর অর্থনীতি বিষয়ক একটি খবরে মানবজমিন লিখেছে, করোনায় দেশের স্টিল শিল্পে ক্ষতি ৩ হাজার কোটি টাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগের খবর প্রায়ই মিডিয়ায় আসছে। এ সম্পর্কে কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, বগুড়ায় তালিকায় নাম আছে অথচ ত্রাণ পাননি। 

দৈনিক মানবজমিনের একটি টাচি প্রতিবেদনের শিরোনাম এরকম,জমিলার করুণ আর্তি,’কনচাইন দেহি বাছুম কেমনে? এ প্রতিবেদনে করোনায় প্রান্তিক মানুষের চিত্র ফুটে উঠেছে। এতে লেখা হয়েছে, পান্থপথের মোড়ে গাড়ির গতি কিছুটা শ্লথ করতেই ঘিরে ধরে তিনচারজন নারী। সকলেরই বয়স চল্লিশের কোটায়। গাড়ি থামতে থামতেই পৌঁছে যাই বত্রিশ নম্বরের ঠিক সামনের রাস্তায়। পেছন থেকে দৌড়ে আসা সকলেই হাত উঁচু করে আছেন, ‘ভাই, আমডারে কিছু দেন।’নাম জানতে চাইলে একজন বলল, জমিলা। বাড়ি কই? মইমনসিং। ভিক্ষা চাইছেন কেন? বাসায় কাম করতাম। মেমসাব কইলো, কি রুগ আইসে। অহন কাম করুন লাগতনা।

জামিলা করুণভাবে আরও বললো, রুগডা গেলে আইতাম। বাড়িত চাইড্যা পুলাপান। কইনচাইন দেহি বাচুম ক্যামনে।শুধু জমিলা নন। এক কাতারে থাকা শিল্পী, আকলিমা সকলেরই বক্তব্য কাছাকাছি। একমাস কাজ নেই। প্রথম কদিন যা সঞ্চয় ছিল শেষ। এখন তাদের সামনে প্রতিটি দিনই অন্ধকার। রাতভর রাস্তার মোড়ে ঠাঁই দাঁড়িয়ে থাকাই তাদের ভরসা।

লকডাউনের একমাস অতিক্রান্ত। আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় অপেক্ষা করতে হবে ভিক্ষার জন্য জানেন না জমিলা, শিল্পী, আকলিমা।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতে গত ২৪     ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেল-দৈনিক আনন্দবাজার পত্রিকা।

ভারতের করোনা পরিস্থিতি

বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২৯ জন হাজার ছাড়িয়ে গেল।গোটা ভারত রতজুড়ে৭৭৯ জনের মৃত্যু হয়েছে।এিই পরিসংখ্যানের পরও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে এ খবরে বলা হয়েছে দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না।

দৈনিক আজকাল লিখেছে, গোটা দেশজুড়ে লকডাউন চলছে। বন্ধ গণপরিবহন।লকডাউনের আগে এক মহিলা বাপের বাড়ি গিয়েছিলেন।কিন্তু লকডাউন ঘোষণা হতেই আর শ্বশুরবাড়ি ফিরতে পারেননি।এদিকে লকডাউনের মাঝে একা গৃহবন্দি অবস্থায় থাকতে পারছিলেন না তার স্বামী। একাকীত্বের জন্য  মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তার জেরেই গলায় দিয়ে আত্মহত্যা করেন ঐ মহিলার স্বামী। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে উত্তরপ্রদেশের রাধাকুণ্ড এলাকায় ঐ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ফের বাড়ানো হোক লকডাউনের মেয়াদ, কেন্দ্রকে পরামর্শ দিতে পারে একাধিক রাজ্য-দৈনিক সংবাদ প্রতিদিন।দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, লকডাউন না চললে দেশের ছবিটা ভয়ঙ্কর হতো। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যেত।এদিকে একটি অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, চিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব। ভারতের জন্য এটাই সুযোগ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতীন গডকরি। তিনি বলেছেন কভিড ১৯ ভয়াবহতার আড়ালে আমাদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৬