জুন ০৬, ২০২০ ১২:৪৫ Asia/Dhaka
  • কথাবার্তা: বাংলাদেশে করোনায় বাড়ছে মৃত্যু: বিস্ফোরণ ঘটে নি-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪৬  -দৈনিক ইত্তেফাক
  • খিলগাঁওয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে ভাসির্টি ছাত্রীর মামলা-ইত্তেফাক
  • সিলেটে ৪ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে বাবা মারা গেলেন-ইকবাল-দৈনিক মানবজমিন
  • ইকোনোমিস্টের রিপোর্ট- শুধু ঢাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখ-দৈনিক যুগান্তর
  • তবে ইত্তেফাকের একটি শিরোনামে লেখা হয়েছে, বাংলাদেশ করোনার বিস্ফোরণ ঘটে নি বলেছে বিম্ব স্বাস্থ্য সংস্থা
  • যুগ্ম-সচিব পদে ১৩২ কর্মকর্তার নজিরবিহীন পদোন্নতি-দৈনিক সমকাল
  • করোনার সঙ্গে আম্পানের আঘাতে ফুলচাষি ও ব্যবসায়ীরা বিপর্যস্ত -দৈনিক প্রথম আলো
  • লিবিয়ার বন্দিশালায় আটক শত শত বাংলাদেশি -দৈনিক কালের কণ্ঠ
  • রাজধানীত কাল থেকে নতুন নিয়মে আসছে লকডাউন, রেড জোন’ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘর থেকে বের হওয়া বন্ধ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ইতালিকে টপকে বিশ্বে ষষ্ঠ ভারত, দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • ঠিকমতো পরীক্ষা হলে ভারত ও চিনে কোভিড আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, দাবি ট্রাম্পের-আনন্দবাজার পত্রিকা
  • অমিল শ্রমিক, পাঞ্জাব অভিবাসীদের ফেরাতে তৎপর-দৈনিক আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) বাংলাদেশে করোনাকালে ভেন্টিলেটার আমদানিতে দুর্নীতির হাত- এমন খবর দিয়েছে দৈনিক মানবজমিন পত্রিকা। কী বলবেন আপনি? 

২) আমেরিকা হচ্ছে একটি বর্ণবাদী সমাজ- একথা বলেছেন আফ্রো- আমেরিকান সাংবাদিক আবাওমি আজিকিভি। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাংলাদেশের করোনা পরিস্থিতি:

Image Caption

বাংলাদেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন। নতুন আক্রান্ত ২৬৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬১ জন।

শুধু ঢাকায় আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ: ইকোনোমিস্ট

তবে ইকোনোমিস্টের বরাত দিয়ে দৈনিক যুগান্তর লিখেছে, শুধু ঢাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ মানুষ। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বলেছে বাংলাদেশে এখনও করোনার বিস্ফোরণ ঘটেনি।

আর মানবজমিনের একটি মর্মান্তিক খবর এক এক করে ৪ টি  হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে সিলেট এক ব্যবসায়ী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তার ছেলে দুঃখ প্রকাশ করে বাবার মৃত্যুর কথা বলেছে।

বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে,করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার। হাসপতালে নেই সেন্ট্রাল অক্সিজেন। ব্যক্তিপর্যায়ে সিলন্ডার কেনার হিড়িক। দোকান ও অনলাইনে উচ্চমূল্য ।এদিকে সাভারে করোনা নেগেটিভ এর সার্টিফিকেট প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন গ্রেফতার।

দৈনিক যুগান্তরের খবর- আগের চেয়ে দ্রুত বাড়ছে করোনার সক্রমণ।আর করোনার ধাক্কায় বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তাছাড়া বাংলাদেশ ব্যাংক ও এনবিআর পৃথক প্রতিবেদনে বলেছে, করোনার দীর্ঘ ধাক্কায় অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা রয়েছে। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ইটালিকে টপকে বিশ্বে ষষ্ঠ ভারত, দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তে রেকর্ড-দৈনিক সংবাদ প্রতিদিন ও আন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকে খবরে লেখা হয়েছে

ভারতে বলা চলে করোনায় প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে 

প্রতি দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ন’হাজার ৮৮৭ জন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হন নি। এই বৃদ্ধির ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা  দু’লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। সর্বশেষ  হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ছ’হাজার ৬৪২ জন।

আনন্দবাজার পত্রিকার  অন্য একটি খবরে লেখা হয়েছে, ভারত ও চিনে ব্যাপক হারে করোনা পরীক্ষা হচ্ছে না। ঠিক মতো পরীক্ষা হলে সেখানে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে লাগাতার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁর সরকারকে। এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি রক্ষার্থেই ভারত ও চিনের সঙ্গে তিনি আমেরিকার তুলনা টেনেছেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জোড়া ধাক্কায় বেসামাল তাঁর সরকার। নোভেল করোনার প্রকোপে দেশ জুড়ে মৃত্যুমিছিল চলছিলই। তার মধ্যেই জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬