-
শুদ্ধি অভিযান: ক্ষমতাসীন দল ও জোটে অস্থিরতা
অক্টোবর ২৫, ২০১৯ ১৩:৫৭চলমান শুদ্ধি অভিযান নিয়ে অস্থিরতা চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্রদের মধ্যে। ক্যাসিনো কেলেঙ্কারিতে ধরা পড়ে কারাগারে আছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। পদ-পদবী হারিয়েছেন কয়েকজন, তাদের ব্যাংক একাউন্টও জব্দ করা হয়েছে। এসব নেতারা গেলো প্রায় এক দশক ধরে দোদণ্ড প্রতাপে রাজপথ কাপিয়েছেন। চলমান অভিযানের ধাক্কা লেগেছে ক্ষমতাসীন দলের শরীকদের মধ্যেও। যদিও প্রকাশ্যে তা মানতে নারাজ নেতারা।
-
তুর্কি আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার সেনারা উত্তরে অগ্রসর হচ্ছে
অক্টোবর ১৪, ২০১৯ ০৯:৫৪সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মোকাবেলা করার জন্য সিরিয়ার কয়েকটি সেনা ইউনিট উত্তরাঞ্চলে রওয়ানা দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল (রোববার) সন্ধ্যায় জানিয়েছে, সিরিয়ার সেনারা এবং আরব সহযোগীরা তুর্কি আগ্রাসন মোকাবেলার জন্য উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
-
নাজরান অভিযানে সৌদির ৩ ঘাঁটি এবং ১৫০ বর্গকিমি. এলাকা দখলে নিয়েছে হুথিরা
অক্টোবর ০২, ২০১৯ ১০:৫৫ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান প্রদেশে সম্প্রতি যে অভিযান চালানো হয়েছে তাতে সৌদি আরবের তিনটি সামরিক ঘাঁটি এবং ১৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
-
ভেনিজুয়েলায় সামরিক ব্যবস্থা নেয়ার কথা উড়িয়ে দিচ্ছে না আমেরিকা
জানুয়ারি ২৮, ২০১৯ ০৭:৩৩ভেনিজুয়েলার রাজনৈতিক ডামাডোলের মধ্যে দেশটির বিরুদ্ধে সামারিক ব্যবস্থা নেয়ার কথা নাকচ করেন নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মিক মুলভেইনি।
-
সিরিয়া সীমান্তে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক; অভিযানের আশংকা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:২২সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব প্রদেশে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ওয়াইপিজি’র বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে; তারই অংশ হিসেবে এসব সেনা ও সামিরক যান পাঠানোর খবর এলো।
-
কাতিফে সৌদি বাহিনীর প্রাণঘাতী অভিযান
জানুয়ারি ০৮, ২০১৯ ০৯:১৬সৌদি আরবের শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফ এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী আবারো প্রাণঘাতী অভিযান চালিয়েছে। কাতিফের ছোট একটি গ্রামে হামলা চালিয়ে সৌদি বাহিনী অন্তত পাঁচজনকে হত্যা করেছে। অভিযানে আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ।
-
তুর্কি অভিযানের হুমকির বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ
ডিসেম্বর ২১, ২০১৮ ০৯:৫৩সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তুরস্ক যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আল-হাসাকা শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গতকাল (বৃহস্পতিবার) প্রদেশিক শহরের রাজধানী হাসাকার কামিশিলি এলাকায় জড়ো হন এবং তুরস্কের হুমকির বিরুদ্ধে মিছিল বের করেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।
-
আফগানিস্তানে অভিযান ব্যর্থ- বলছে মার্কিন নাগরিকরা
অক্টোবর ০৭, ২০১৮ ১৫:১০আমেরিকার প্রায় অর্ধেক নাগরিক মনে করছে, ১৭ বছর আগে আফগনিস্তানে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে তা ব্যর্থ হয়েছে। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপ রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
-
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছে ৪০ আইএস কমান্ডার: আইআরজিসি
অক্টোবর ০৩, ২০১৮ ১৪:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, সিরিয়ায় ফোরাতের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দায়েশ বা আইএসের ৪০ জন কমান্ডার নিহত হয়েছে। এদের সবাই আইএসের মসুল শাখার কমান্ডার।
-
তাল-আফারে বিশাল অভিযান শুরু; ৪ জেলা মুক্ত
আগস্ট ২১, ২০১৭ ০৬:৪০ইরাকের সরকারি বাহিনী সিরিয়া সীমান্তবর্তী তাল-আফারে বিশাল স্থল অভিযান শুরু করেছে এবং এরইমধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে চারটি এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ অভিযানে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি অংশ নিচ্ছে।