-
ইরাকে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ, কয়েকজন অস্ত্রধারী আটক
অক্টোবর ২৬, ২০১৯ ০৪:০৪ইরাকের রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশের অর্থনৈতিক সংকটসহ নানা অনিয়ম অবসানের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে। তবে গতকাল রাজধানী বাগদাদ এবং নাজাফ শহরের বিক্ষোভ থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে।
-
তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করল ফ্রান্স এবং জার্মানি
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:১৪ফ্রান্স এবং জার্মানি তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (শনিবার) দেশ দুটি ঘোষণা দিয়েছে, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কারণে তারা তুরস্কে অস্ত্র রপ্তানি স্থগিত করছে।
-
সৌদিকে রক্ষার অজুহাতে দেশটিতে আরো সমরাস্ত্র ও সৈন্য পাঠাচ্ছে আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ০৩:২৭সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবার বাড়িয়েছে জার্মানি
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১১:১০সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রির উপরে আবারো নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জার্মানের সরকার। গতকাল (বুধবার) চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে। সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সৌদি আরবের কাছে সব ধরনের জার্মান অস্ত্র বিক্রি বন্ধ থাকবে।
-
বিশ্ব আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে: রাশিয়া
আগস্ট ২৩, ২০১৯ ০৮:৩২জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়নস্কি বলেছেন, আমেরিকা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর বিশ্ব নতুন করে আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে পৌঁছেছে ।
-
তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল আমেরিকা
আগস্ট ২১, ২০১৯ ১৩:১৭বিতর্কিত তাইওয়ান দ্বীপের কাছে ৮০০ কোটি ডলারের এফ-সিক্সটিন জঙ্গিবিমান বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হচ্ছে তাইওয়ান এবং আমেরিকার মধ্যে অন্যতম বড় অস্ত্র চুক্তি।
-
সন্ত্রাসীদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার
আগস্ট ০৫, ২০১৯ ১৩:৩৭সিরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের পরিত্যক্ত আস্তানা থেকে আমেরিকার তৈরি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয় বাহিনী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার টিওডাব্লিউ মিসাইল, উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন কামান ও মর্টারের গোলা।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রি না করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান
আগস্ট ০২, ২০১৯ ১২:৪৭দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালানোর কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমওয়াতানা ফর হিউম্যান রাইটস।
-
ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি
জুন ২০, ২০১৯ ১২:৪৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে আবারও অস্ত্র চুরি হয়েছে। হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক মায়ারিভ এ খবর দিয়েছে।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধে চাপ সৃষ্টি করছেন মার্কিন সিনেটররা
জুন ১০, ২০১৯ ১০:৪৮মার্কিন সিনেটররা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর জোরালো চাপ সৃষ্টি করেছেন। কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করার পর সিনেটরদের চাপ সৃষ্টির খবর বের হলো।