ক্ষমতায় গেলে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করব
https://parstoday.ir/bn/news/world-i75630-ক্ষমতায়_গেলে_সৌদি_আরবের_কাছে_অস্ত্র_বিক্রি_বন্ধ_করব
ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য তার দল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৯ ১৭:৪৪ Asia/Dhaka
  • জেরেমি করবিন (ফাইল ফটো)
    জেরেমি করবিন (ফাইল ফটো)

ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য তার দল সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে লেবার দল আগেই ইশতেহার ঘোষণ করেছে। এতে তিনি ব্রিটেনকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। গতকাল (রোববার) করবিন ঘোষণা দেন, ক্ষমতায় যেতে পারলে ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পাশাপাশি ইয়েমেনে চলমান আগ্রাসন বন্ধের বিষয়ে তিনি কাজ করবেন।

ইয়েমেনে সৌদি আগ্রাসন

লেবার দলের সম্ভাব্য পররাষ্ট্রনীতি কী হবে তা ঠিক করতে আয়োজিত বৈঠকে ওই মন্তব্য করেন করবিন। এতে তিনি বলেন, “ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেন থেকে সৌদি আরব যে অস্ত্র কিনছে, লেবার দল ক্ষমতায় গেলে তা বন্ধ করে দেবে। এছাড়া, যেখানে কনজারভেটিভ সরকার ইয়েমেন যুদ্ধে সমর্থন দিচ্ছে সেখানে আমরা তা থামাতে কাজ করবো।” করবিন আরো বলেন, তিনি নির্বাচিত হলে ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি-ইসরাইল ইস্যুতেও নজর দেবেন।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ সময়ের মধ্যে ব্রিটেন থেকে সৌদি আরবের কাছে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২