-
আওয়ামী লীগ দেশটাকে পৈত্রিক সম্পত্তি মনে করছে: রিজভী
জুলাই ০৮, ২০২০ ১৪:২৮আওয়ামী লীগ দেশটাকে পৈত্রিক সম্পত্তি মনে করছে। ভিন্ন দল ও মতের অস্তিত্বকে তারা কোন ক্রমেই মেনে নিতে পারেনা। তারা মনে করে আওয়ামী লীগ ও রাষ্ট্র অভিন্ন একটি সত্তা। তাই তাদের বিরুদ্ধে সমালোচনা করলেই তারা সেটাকে তারা রাষ্ট্র ক্ষমতা দিয়ে রুখে দিতে চায়।এসব অভিযোগ আজকেও উত্থাপন করেছে বিরোধী দল বিএনপি।
-
কর্মহীন মানুষদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করতে ২০ দলীয় জোটের আহ্বান
জুলাই ০৬, ২০২০ ১৪:২০বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষ এবং দিন আনে দিন খায় এমন দরিদ্র পরিবারসমূহকে যতদিন প্রয়োজন ততদিন রেশন কার্ডের মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে তাদের বাঁচিয়ে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।
-
দুর্নীতিতে পর-পর পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নের দল বিএনপি
জুলাই ০৬, ২০২০ ১১:০৮আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। সাধারণ মানুষ মনে করে দুর্নীতি আর বিএনপি সমার্থক।
-
করোনা রোধে আসন্ন ঈদে সমাগম ও ভিড় যেকোনো মূল্যে এড়াতে হবে: কাদের
জুলাই ০৫, ২০২০ ১২:০৫বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহন করোনা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদে এই সমাগম ও ভিড় যেকোনো মূল্যে এড়াতে হবে। নিজেদের বাঁচার স্বার্থেই এটি করতে হবে।
-
করোনা প্রাদুর্ভাবে অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলুন: কাদের
জুলাই ০৪, ২০২০ ১৬:০৯বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ এবং বিকেএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে রোল মডেল: রিজভী
জুলাই ০৪, ২০২০ ১২:২২বিএনপি অভিযোগ করেছে, বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে রোল মডেলে পরিনত হয়েছে। এরা এখন করোনায় বিপর্যস্ত মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল চুরি ও নকল মাস্ক সরবরাহের রোল 'মডেল' হয়েছে। দেশের শাসকগোষ্ঠী এই মহামারিকেও বানিয়েছে মুনাফা অর্জনের উপলক্ষ্য।
-
'অনুমোদিত বাজেটের কপি ছিড়ে ফেলে সংসদের অবমাননা করেছে বিএনপি'
জুলাই ০২, ২০২০ ১৬:৩৮বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাখান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিড়ে ফেলে দিয়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে সরকারী দল আওয়ামীলীগ।
-
বাজেট দেশের জনগণের মাঝে সীমাহীন হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে: ফখরুল
জুলাই ০২, ২০২০ ১৫:৩০২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাজেটে স্বাস্থ্য, কৃষি, এসএমই, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন-জীবিকা রক্ষায় প্রয়োজনের তুলনায় অনেক কম ব্যয় বরাদ্দ করা হয়েছে। ফলে এ দেশের জনগণের মাঝে সীমাহীন হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জনগণের কাছে দায়বদ্ধতাহীন একটি একদলীয় সরকারের আচরণে কাল্পনিক সাফল্যের দিবাস্বপ্ন দেখানোর অপপ্রয়াসই স্বাভাবিক।’
-
সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে: বিএনপি
জুন ৩০, ২০২০ ১৫:২৫বাংলাদেশের বিরোধী দল বিএনপি বিদ্যুতের ভৌতিক বিল ও ভর্তুকি দিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেছে, সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে।
-
বাংলাদেশে ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস
জুন ৩০, ২০২০ ১৩:১৩বাংলাদেশে জাতীয় সংসদে আগামী নতুন অর্থবছর ২০২০-২১ -এর প্রস্তাবিত পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান।