• আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেশি হয়েছে: বিএনপি

    আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেশি হয়েছে: বিএনপি

    ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৪

    বিএনপি দাবী করেছে, বাংলাদেশে তাদের শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি। উপরন্তু আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বহুগুণ।এখনো প্রায় প্রতিদিনই সংবাদপত্রে সংখ্যালঘুদের বাড়ী-ঘর দখল, উচ্ছেদ বা মুর্তি ভাঙ্গার যত খবর প্রকাশিত হচ্ছে সব ঘটাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালীরা।

  • রাজাকারের তালিকা: সরিষার মধ্যে ভূতের সন্দেহ সাংবাদিক বুলবুলের

    রাজাকারের তালিকা: সরিষার মধ্যে ভূতের সন্দেহ সাংবাদিক বুলবুলের

    ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৩৮

    রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে কাজটি করেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তারা খুবই গুরুত্বহীন ও দায়সারাভাবে রাজাকারদের তালিকা প্রকাশের কাজটি করেছেন। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মঞ্জুরুল আহসান বুলবুল।

  • বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সমগ্র বিশ্বের জন্য বিস্ময়: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সমগ্র বিশ্বের জন্য বিস্ময়: প্রধানমন্ত্রী

    ডিসেম্বর ২২, ২০১৯ ১৩:০২

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ আজ এক সোনালী সম্ভাবনার মহাসড়কে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আজ সমগ্র বিশ্বের জন্য উন্নয়নের বিস্ময়।

  • আদর্শিক সংগঠন বলেই আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি: প্রধানমন্ত্রী

    আদর্শিক সংগঠন বলেই আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি: প্রধানমন্ত্রী

    ডিসেম্বর ২০, ২০১৯ ১৪:৫৩

    আদর্শিক সংগঠন বলেই বার বার আঘাত করা সত্বেও আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম থেকেই মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছে। এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

  • শুক্রবার আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল

    শুক্রবার আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল

    ডিসেম্বর ১৯, ২০১৯ ১৪:৩৫

    ১৯ ডিসেম্বর : বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামীকাল (শুক্রবার)। এ সম্মেলনকে ঘিরে সারাদেশে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতা যত বাড়ছে, আমাদের কর্মীদের ঢলও তত প্রবল হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আগামীকাল নেতাকর্মীরা যোগ দেবেন।

  • ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চাই না: কাদের

    ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চাই না: কাদের

    ডিসেম্বর ১৫, ২০১৯ ১৩:৪৪

    ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপোড়েন সৃষ্টি হোক, সেটা চাই না, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী: কাদের

    রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী: কাদের

    ডিসেম্বর ১৩, ২০১৯ ১২:১৪

    রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর স্থগিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক বন্ধুত্ব বজায় আছে। এখানে বয়কটের কোনো ঘটনা ঘটেনি।

  • সরকার আবার আগুনের খেলা শুরু করেছে: রিজভী

    সরকার আবার আগুনের খেলা শুরু করেছে: রিজভী

    ডিসেম্বর ১৩, ২০১৯ ১১:৪২

    বাংলাদেশের সরকার আবারো আগুনের খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলাকে পরিকল্পিত ও মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার অতীতের মতো আবারো আগুনের খেলা শুরু করেছে। অবৈধ সরকার চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে দেখে আবারো অস্থির হয়ে গেছে।

  • বিএনপি আন্দোলন করার আগেই ভয় পেয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

    বিএনপি আন্দোলন করার আগেই ভয় পেয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

    ডিসেম্বর ০২, ২০১৯ ১৩:৫১

    ‘বিএনপির রাজপথে নামার শক্তি নেই’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপি আন্দোলন করার আগেই তো আপনারা ভয় পেয়ে গেছেন, গ্রেফতার করা শুরু করে দিয়েছেন।  

  • আওয়ামী লীগ সমাজকে পুরোপুরি দুষিত করে ফেলেছে: বিএনপি মহাসচিব

    আওয়ামী লীগ সমাজকে পুরোপুরি দুষিত করে ফেলেছে: বিএনপি মহাসচিব

    ডিসেম্বর ০১, ২০১৯ ১৪:২১

    বাংলাদেশ এখন উন্নয়ন নয়, হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের রোল মডেল- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিচার বিভাগ, প্রশাসনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।