• তালেবানের সঙ্গে চুক্তি হলে মার্কিন সেনা ফিরিয়ে নেবেন ট্রাম্প

    তালেবানের সঙ্গে চুক্তি হলে মার্কিন সেনা ফিরিয়ে নেবেন ট্রাম্প

    ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৪:০৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালেবানের সঙ্গে তার প্রশাসনের চলমান সংলাপে কোনো ‘চুক্তি’তে পৌঁছো সম্ভব হলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউজে এই ঘোষণা দিয়ে বলেন, তালেবানরা প্রথমবারের মতো আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং একটি চুক্তিতে পৌঁছার আগ্রহ প্রকাশ করেছে। যদি চুক্তি করা সম্ভব হয় তাহলে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

  • আফগান যুদ্ধ বন্ধের ‘চাবি’ পাকিস্তানে রয়েছে: প্রেসিডেন্ট গনি

    আফগান যুদ্ধ বন্ধের ‘চাবি’ পাকিস্তানে রয়েছে: প্রেসিডেন্ট গনি

    জানুয়ারি ৩১, ২০১৯ ০৬:৩৩

    আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের জঙ্গিদের জন্য পাকিস্তানের তিনটি শহর উন্মুক্ত করে দেয়ার দায়ে ইসলামাবাদকে অভিযুক্ত করেছেন। তিনি রাজধানী কাবুলে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, তালেবান জঙ্গিদের জন্য ইসলামাবাদ, কোয়েটা ও রাওয়ালপিন্ডিতে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে পাকিস্তান সরকার।কাজেই আফগান যুদ্ধ বন্ধের ‘চাবি’ ওই তিন শহরে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

  • দোহা সংলাপ: আফগানিস্তান থেকে শিগগিরি সেনা প্রত্যাহার করবে আমেরিকা

    দোহা সংলাপ: আফগানিস্তান থেকে শিগগিরি সেনা প্রত্যাহার করবে আমেরিকা

    জানুয়ারি ২৬, ২০১৯ ১৬:০৬

    কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে আমেরিকা। দোহা আলাচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।

  • তালেবানের নয়া প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার

    তালেবানের নয়া প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার

    জানুয়ারি ২৫, ২০১৯ ১২:২৮

    আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুলগনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • ৪ দিন ধরে চলছে তালেবান-আমেরিকা আলোচনা

    ৪ দিন ধরে চলছে তালেবান-আমেরিকা আলোচনা

    জানুয়ারি ২৪, ২০১৯ ২০:০৪

    কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা ও আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা করছেন। মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

  • আফগানিস্তানে মারা গেছে আরো এক মার্কিন সেনা: পেন্টাগন

    আফগানিস্তানে মারা গেছে আরো এক মার্কিন সেনা: পেন্টাগন

    জানুয়ারি ২৩, ২০১৯ ০৮:৫৩

    আফগানিস্তানে যুদ্ধমিশন পরিচালনা করতে গিয়ে আমেরিকার আরো এক সেনা মারা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে।

  • 'ইরানে আগ্রাসনের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না'

    'ইরানে আগ্রাসনের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না'

    জানুয়ারি ১২, ২০১৯ ১৫:১০

    ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আফগানিস্তানের মার্কিন ঘাটি ব্যবহারের অনুমোদন কাবুল দেবে না। তুরস্কে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আবদুল রাহিম সাইয়্যেদ জান এ কথা জানিয়েছেন বলে তুরস্কের দৈনিক ইয়েনি আকিত আজ(শনিবার) খবর দিয়েছে।

  • তালেবান হামলায় আবার নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত

    তালেবান হামলায় আবার নিরাপত্তা বাহিনীর ২১ সদস্য নিহত

    জানুয়ারি ০৭, ২০১৯ ১৫:৪২

    আফগানিস্তানের তালেবান গেরিলা গোষ্ঠী দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্যকে হত্যা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এটাই তালেবানের পক্ষ থেকে ভয়ানক হামলা বলে মনে করা হচ্ছে।

  • ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফর: সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়ার কাজ চলছে

    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফর: সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়ার কাজ চলছে

    জানুয়ারি ০৬, ২০১৯ ১২:৩৭

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন। এ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বিস্তার এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

  • আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক

    আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক

    জানুয়ারি ০৫, ২০১৯ ০৩:৫৭

    আফগান শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। আঙ্কারা সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।