-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১২:০১সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
তেহরানে বিনামূল্যে চিকিৎসা পাবেন আফগান শরণার্থীরা
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১১:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া শুরু করেছে।
-
মাজার-ই-শরীফে বহু মার্কিন নাগরিককে পণবন্দি করেছে তালেবান
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০৫:৫৯আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান। তিনি জানান, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না।
-
বন্দুকধারীদের হামলায় অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ নিহত
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০২:৫৮তিন সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানের একজন নারী পুলিশকে তার বাসভবনে নিজ পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করেছে। সশস্ত্র ব্যক্তিরা তালেবান সদস্য বলে অভিযোগ উঠেছে। আফগানিস্তানের ‘মধ্য ঘোর’ প্রদেশের রাজধানী ফিরুজকুহতে শনিবার এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এসব গণমাধ্যম নিহত নারী পুলিশের নাম বানু নিগার বলে উল্লেখ করেছে।
-
আহমাদ মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০২:২৬আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমাদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন তালেবান তা নাকচ করে দিয়েছে।
-
পাঞ্জশিরের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি নিহত
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০২:০৯আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এবং আহমাদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।আহমাদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্ট রোববার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।এই ফ্রন্ট এখনো পাঞ্জশির উপত্যকায় তালেবানের আধিপত্য মেনে নেয়নি।
-
আইএসকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে
সেপ্টেম্বর ০৬, ২০২১ ০১:৫০ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ’সহ এ ধরনের অশুভ গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য আমেরিকাকে জবাবদিহী করতে হবে। তিনি রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় ফ্রান্সের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন রায়িসি।
-
কয়েকশ মার্কিন নাগরিক পড়ে আছে আফগানিস্তানে
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৪:৫১গোলযোগপূর্ণ অবস্থার মধ্যদিয়ে আফগানিস্তানে উদ্ধার অভিযান পরিচালনা করার কারণে কয়েকশ মার্কিন নাগরিক আফগানিস্তানে পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় নি। আমেরিকার সরকারি তথ্য থেকে এ খবর জানা গেছে।
-
গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৪:১৩ভারতের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার তালেবানের সঙ্গে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’-এর তুলনা করায় তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।
-
আফগান সীমান্তে ৪ পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত; তেহরিকে তালেবানের দায় স্বীকার
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৩:৫২পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় চার সীমান্তরক্ষী নিহত ও ২০ জন আহত হয়েছেন।