-
পরমাণু স্থাপনায় হামলাকারী মার্কিন নির্মিত কামান ধ্বংস করল রাশিয়া
আগস্ট ২৭, ২০২২ ০৩:৫২রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি হাউইটজার কামান ধ্বংস করেছে। গত কিছুদিন যাবত প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কামানের গোলা বর্ষণ করে আসছিল কিয়েভ।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে: ইরান
আগস্ট ২৭, ২০২২ ০৩:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে; তবে এক্ষেত্রে আমেরিকাকে আরো বেশি বাস্তববাদী হতে হবে। আফ্রিকা সফররত আব্দুল্লাহিয়ান শুক্রবার জানজিবারের প্রেসিডেন্ট হুসেইন মুয়িনির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
এনপিটি পর্যালোচনা সম্মেলন ও ইসরাইলের পরমাণু অস্ত্রের মজুদ
আগস্ট ২৬, ২০২২ ১৩:৫৫দশম এনপিটি বা পারমাণবিক নিরস্ত্রিকরণ চুক্তি পর্যালোচনা সম্মেলন শুরু হয়েছে ১ আগস্টে। জাতিসংঘে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিন আজ।
-
তিন বছরের মধ্যে ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে ইউক্রেন: পেন্টাগন
আগস্ট ২৬, ২০২২ ১০:৩০ইউক্রেনের সমরাস্ত্র আগামী তিন বছরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী কলিন কাল। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেন নিজেদের তৈরি সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারব এবং আগামী তিন বছরের মধ্যে দেশটির সামরিক সক্ষমতা ন্যাটোর মানে পৌঁছে যাবে।
-
উত্তেজনায় ঘি ঢালতে তাইওয়ান সফরে আরেক মার্কিন সিনেটর
আগস্ট ২৬, ২০২২ ১০:২০চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এবার একজন মার্কিন সিনেটর তাইওয়ান সফরে এসেছেন। মার্কিন সিনেটের বাণিজ্য ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন গতকাল (বৃহ্স্পতিবার) একটি সামরিক বিমানে করে তাইপেতে অবতরণ করেন। এ নিয়ে চলতি আগস্ট মাসে আমেরিকার তৃতীয় কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা তাইওয়ান সফর করলেন।
-
সৌদি আরবের আল-আরাবিয়া টিভির বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
আগস্ট ২৫, ২০২২ ০২:৫৬পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে ইরানের প্রস্তাবনার যে জবাব আমেরিকা দিয়েছে সে সম্পর্কে একটি সৌদি টিভির ‘ভ্রান্ত রিপোর্ট’ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা বুধবার তার জবাব দিয়েছে।
-
জবাব দিয়েছে আমেরিকা; সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে ইরান
আগস্ট ২৫, ২০২২ ০২:৩৮ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোতে আমেরিকার জবাব ইউরোপের মাধ্যমে ইরানের হাতে পৌঁছেছে।
-
‘সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা’
আগস্ট ২৪, ২০২২ ১০:৩৭রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
-
মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান
আগস্ট ২৩, ২০২২ ১৪:৩০ইউক্রেনে অবস্থানরত সমস্ত মার্কিন নাগরিককে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, কোনরকমের সংকেত ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে।
-
মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি দেখালো আমেরিকা ও দ. কোরিয়া
আগস্ট ২২, ২০২২ ১৩:৪৬আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে দুই দেশের সবচেয়ে বড় মহড়া এবং এর মধ্যদিয়ে দেশ দুটি উত্তর কোরিয়াকে মূলত নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে।