-
ইরানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধির খবর নিশ্চিত করল আইএইএ
জুলাই ০২, ২০১৯ ০১:৩৮জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ তার সর্বশেষ প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। আইএইএ’র একজন মুখপাত্র গতকাল (সোমবার) ভিয়েনায় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ ৩০০ কেজি পর্যন্ত রাখার যে কথা বলা হয়েছে ইরান তা অতিক্রম করেছে।
-
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে ইরান: জারিফের ঘোষণা
জুলাই ০১, ২০১৯ ১৫:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারত।তবে ওই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, অপর পক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরান এটির কোনো কোনো ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। সে অনুযায়ী ইরান এ পদক্ষেপ নিল।
-
২-৩ দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম শুরু করতে পারে ইরান
মে ২৭, ২০১৮ ১৭:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দু থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
-
ইরানে আসছে আরো ১৩০ টন ইউরেনিয়াম
জানুয়ারি ১৩, ২০১৭ ০৪:০৬ইরান শিগগিরই আরো ১৩০ টন ইউরেনিয়াম আমদানি করবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। তিনি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতা পর্যবেক্ষণকারী যৌথ কমিশনের সদস্য দেশগুলো ইরানকে ১৩০ টন ইউরেনিয়াম কেনার অনুমতি দিয়েছে।