-
সংলাপের জন্য মোদিকে চিঠি দিলেন ইমরান খান, ভারতের প্রতিক্রিয়া নেই
জুন ০৮, ২০১৯ ০৮:২১কাশ্মিরসহ অন্যান্য সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ শুরু করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
-
ইমরান খান কি সৌদি রাজাকে অপমান করেছেন? (ভিডিও)
জুন ০৩, ২০১৯ ১৩:২৪পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে অপমান করেছেন বলে মনে করছে রিয়াদ। মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান রাজা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেন নি বলে অভিযোগ উঠেছে।
-
মোদির শপথে আমন্ত্রণ না পাওয়ার কারণ ব্যাখ্যা করল পাকিস্তান
মে ২৮, ২০১৯ ১৩:৩২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয় নি। আগামী বৃহস্পতিবার নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
-
ইরান-আমেরিকা উত্তেজনা: ইমরান খানের হুঁশিয়ারি
মে ২৬, ২০১৯ ১১:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের নতুন করে আর কোনো যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। ফলে দুপক্ষকেই সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে।
-
ইসলামাবাদ সফরে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে যেসব কথা বললেন জারিফ
মে ২৫, ২০১৯ ০০:২৭পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এ সফরে ওয়াশিংটনের ইরান-বিদ্বেষী পদক্ষেপ মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে বলেন, “আমেরিকার বলদর্পিতা ও আধিপত্যকামিতা মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।”
-
মোদির সঙ্গে কাজ করতে চাই: অভিনন্দন বার্তায় ইমরান খান
মে ২৩, ২০১৯ ১৬:৩৪ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় ইমরান খান বলেছেন, ‘বিজেপি ও তার সহযোগী দল ভোটে জয়লাভ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি শান্ত করার জন্য এবং এই এলাকার সমৃদ্ধির জন্য আমি তার সঙ্গে কাজ করতে চাই।’
-
ইরানের গ্যাস কেনার জন্য আমেরিকা ও ইউরোপের অনুমতি চায় পাকিস্তান
মে ১৩, ২০১৯ ১৫:০৮পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার এক বৈঠকে ইরান থেকে গ্যাস আমদানির ব্যাপারে মতামত জানার জন্য আমেরিকা ও ইউরোপীয় নেতাদের কাছে চিঠি লেখার আহ্বান জানিয়েছেন।
-
আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চেষ্টা চালাবে পাকিস্তান: ইমরান
মে ০৬, ২০১৯ ১৩:২৫পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা চালাবে তার দেশ। তিনি রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
‘ব্রিটিশরা মুসলিম সভ্যতা ধ্বংস করে উপমহাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে’
এপ্রিল ২৩, ২০১৯ ০১:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের সম্পর্ককে হৃদ্যতাপূর্ণ ও গভীর উল্লেখ করে বলেছেন, এ সম্পর্ককে যতটা সম্ভব শক্তিশালী ও মজবুত করতে হবে। ইরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার বিকেলে তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
-
পাকিস্তানের তেলের চাহিদা মেটাতে ইরান প্রস্তুত: ড. রুহানি
এপ্রিল ২২, ২০১৯ ১২:২৮সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাপিড অ্যাকশান ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। আজ (সোমবার) রাজধানী তেহরানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ তথ্য জানান।