-
‘একটি মার্কিন সেনাকেও থাকতে দেয়া হবে না’
নভেম্বর ৩০, ২০১৭ ০৯:০৪ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি বলেছে, আরব এ দেশটি থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। হাশ্দ আশ-শাবির অন্যতম সিনিয়র কমান্ডার ও বাদ্র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরি এ কথা বলেছেন। হাশ্দ আশ-শাবি হচ্ছে বাদ্র অর্গানাইজেশনসহ বহু সংগঠনের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী বাহিনী।
-
ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী হামলা: নিহত ১৭ আহত ২৮
নভেম্বর ২৮, ২০১৭ ০৪:২৬ইরাকের রাজধানী বাগদাদের নাহরাওয়ান এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে দুই বন্দুকধারী প্রথমে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হত্যা করে এবং এরপর তাদের একজন নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
-
তুরস্কে তেল রপ্তানি: নতুন পাইপলাইন নির্মাণ করবে ইরাক
নভেম্বর ২৭, ২০১৭ ১২:০৭ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে তুরস্কে অপরিশোধিত তেল রপ্তানির জন্য নতুন পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছে বাগদাদ সরকার। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় আগের পাইপলাইন মারাত্মকভাবে ধ্বংস হওয়ায় নতুন করে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইরাক।
-
দায়েশ এবং মদদদাতাদের চরম পরাজয় ঘটেছে: ইরান
নভেম্বর ২২, ২০১৭ ১৩:৪৪ইরাক এবং সিরিয়া থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নির্মূলের প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলেছে, এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে, সন্ত্রাসবাদ এবং এর পৃষ্ঠপোষকদের পরাজয় অনিবার্য।
-
ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ ট্রাক বোমা হামলা: নিহত ৩২
নভেম্বর ২২, ২০১৭ ০৪:০১ইরাকের উত্তরাঞ্চলীয় ‘তুজ খুরমাতু’ শহরে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত মার্কেটে মঙ্গলবার এ হামলা চালানো হয়।
-
কুর্দি গণভোট অসাংবিধানিক: ইরাকি সুপ্রিম কোর্টের রায়
নভেম্বর ২০, ২০১৭ ১৪:৩৫কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে ইরাকের সুপ্রিম কোর্ট। আদালত সুস্পষ্ট করে বলেছে, ওই গণভোটের রায় বাতিল করতে হবে।
-
রাওয়া মুক্ত: ইরাকে দায়েশের কথিত খেলাফতের অবসান
নভেম্বর ১৭, ২০১৭ ১৫:৪২উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে থাকা রাওয়া শহর মুক্ত করতে সক্ষম হয়েছে ইরাকি সামরিক বাহিনী। সিরিয়া সীমান্তবর্তী এ শহরটি ছিল ইরাকে তৎপর সন্ত্রাসীদের হাতে থাকা সর্বশেষ ঘাঁটি।
-
ইরাককে অত্যাধুনিক টি-৯০ ট্যাংক দেয়া শুরু করেছে রাশিয়া
নভেম্বর ১৬, ২০১৭ ১৮:১৮ইরাকের সেনাবাহিনীকে অত্যাধুনিক টি-৯০ যুদ্ধট্যাংক সরবরাহ করা শুরু করেছে রাশিয়া। চলতি বছরের প্রথম দিকে বাগদাদ ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় নির্মাণকারী প্রতিষ্ঠান উরালভাগোনজাভোদ ইরাককে এসব ট্যাংক দিচ্ছে।
-
ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পের কিছু চিত্র
নভেম্বর ১৩, ২০১৭ ০৯:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের উত্তর সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত পাওয়া খবরে অন্তত ২১১ জনের মর্মান্তিক মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে।
-
ইরান-ইরাক সীমান্তে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নভেম্বর ১২, ২০১৭ ২৩:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের উত্তর সীমান্তে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে মূল আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা তুরস্ক, আরমেনিয়া, কুয়েত, জর্দান, লেবানন, সৌদি আরব ও বাহরাইন ও কাতার থেকেও অনুভূত হয়।