• দায়েশ অবস্থানের কাছাকাছি ইরাকি বাহিনী: আরো এলাকা মুক্ত

    দায়েশ অবস্থানের কাছাকাছি ইরাকি বাহিনী: আরো এলাকা মুক্ত

    মার্চ ১৯, ২০১৬ ১৫:০৯

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আরো এলাকা মুক্ত করেছে ইরাকের বাহিনী। এছাড়া, ইরাকি বাহিনী এরইমধ্যে দায়েশের মূল অবস্থানের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এ বাহিনীর নেতৃত্বে রয়েছে এলিট কাউন্টার-টেরোরিজম সার্ভিস। পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় গোত্র যোদ্ধাদের সমন্বয়ে এ বাহিনী গঠিত হয়েছে।

  • ‘মসুল মুক্ত করার লড়াইয়ে ইরাক ঐক্যবদ্ধ’

    ‘মসুল মুক্ত করার লড়াইয়ে ইরাক ঐক্যবদ্ধ’

    মার্চ ১৭, ২০১৬ ০৮:০৭

    ১৭ মার্চ (রেডিও তেহরান): ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম বলেছেন, উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করার লড়াইয়ে পুরো ইরাক ঐক্যবদ্ধ রয়েছে। এ লড়াইয়ে দেশের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশ্‌দ আশ-শাবি এবং কুর্দি পেশমার্গা যোদ্ধারা অবশ্যই অংশ নেবে।

  • ইরাকি সেনাবাহিনীর হাতে ৮০ সন্ত্রাসী আটক: দুর্বল হয়ে পড়ছে দায়েশ

    ইরাকি সেনাবাহিনীর হাতে ৮০ সন্ত্রাসী আটক: দুর্বল হয়ে পড়ছে দায়েশ

    মার্চ ১৪, ২০১৬ ০৮:৫২

    ১৪ মার্চ (রেডিও তেহরান): ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির পশ্চিমাঞ্চল থেকে বহু সন্ত্রাসীকে আটক করেছে। ইরাকের নাহরাইন বার্তাসংস্থা জানিয়েছে, আল আনবার প্রদেশের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সেনাবাহিনী উগ্র ওহাবি তাকফিরি বা দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত ৮০ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।

  • হিজবুল্লাহকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছে ইরাক-লেবানন

    হিজবুল্লাহকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছে ইরাক-লেবানন

    মার্চ ১১, ২০১৬ ২২:৫৬

    ১১ মার্চ (রেডিও তেহরান): আরব লীগের সঙ্গে মিলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলতে অস্বীকার করেছে ইরাক ও লেবানন। আরব লীগ এক বিবৃতিতে শুক্রবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেছে। সংবাদ সম্মেলনে আরব লীগের পক্ষে বাহরাইনের কূটনীতিক ওয়াহিদ মুবারক সাইয়ার এ বিবৃতি পড়ে শোনান।

  • ‘ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করল সৌদি প্রতিনিধিদল’

    ‘ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করল সৌদি প্রতিনিধিদল’

    মার্চ ১১, ২০১৬ ২১:৪৫

    ১১ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে কথা বলায় আরব লীগের বৈঠক থেকে ওয়াকআউট করেছে সৌদি আরবের প্রতিনিধিদল। মিশরের রাজধানী কায়রোয় বৃস্পতিবার আরব লীগের এ বৈঠক হয়। বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি নিজ দেশের স্বেচ্ছাসেবী সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের ভূমিকার প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।

  • ইরাকে দায়েশের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ আটক

    ইরাকে দায়েশের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ আটক

    মার্চ ০৯, ২০১৬ ২২:৫৬

    ৯ মার্চ (রেডিও তেহরান): ইরাকের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞকে আটক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে উত্তর ইরাকে অভিযান চালানোর সময় তাকে আটক করা হয়। ইরাকের কর্মকর্তারা দায়েশের এ সন্ত্রাসীর নাম সুলায়মান দাউদ আল-আফারি বলে উল্লেখ করেছেন।

  • ইরাকে ধারাবাহিক বোমা হামলায় ১৫ ব্যক্তির প্রাণহানি

    ইরাকে ধারাবাহিক বোমা হামলায় ১৫ ব্যক্তির প্রাণহানি

    মার্চ ০৯, ২০১৬ ১৭:৩৩

    ৯ মার্চ (রেডিও তেহরান): ইরাকে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, রাজধানী বাগদাদের আল-ইয়ারমুক এলাকায় আজ (বুধবার) এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও অপর ২১ জন আহত হয়। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ছাড়া বাকি ছয়জন বেসামরিক নাগরিক। এ ছাড়া, আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

  • ১২ বছরের মেয়েকে দিয়ে ৫ নারীকে হত্যা করল দায়েশ

    ১২ বছরের মেয়েকে দিয়ে ৫ নারীকে হত্যা করল দায়েশ

    মার্চ ০৩, ২০১৬ ০৮:২৩

    ৩ মার্চ (রেডিও তেহরান): উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবার ১২ বছরের এক মেয়েকে দিয়ে পাঁচ নারীকে হত্যা করিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে গতকাল (বুধবার) বিকেলে এ পাশবিক হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আরবি ভাষার নিউজ ওয়েবসাইট আস-সুমারিয়া।

  • ইরাকে সহিংসতায় নিহত ৬৭০, আহত ১২৯০: জাতিসংঘের উদ্বেগ

    ইরাকে সহিংসতায় নিহত ৬৭০, আহত ১২৯০: জাতিসংঘের উদ্বেগ

    মার্চ ০২, ২০১৬ ০৮:৫৮

    ২ মার্চ (রেডিও তেহরান): ইরাকে গত মাসে সহিংসতায় ৬৭০ ব্যক্তি নিহত হয়েছে। ইরাকের জাতিসংঘ সহায়তা মিশন বা ইউএনএএমআই এ হিসাব দিয়েছে।

  • আগামী বসন্ত থেকে ইরাকে গ্যাস রপ্তানি শুরু করবে ইরান

    আগামী বসন্ত থেকে ইরাকে গ্যাস রপ্তানি শুরু করবে ইরান

    মার্চ ০১, ২০১৬ ১১:৩৮

    ১ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী বসন্ত থেকে প্রতিবেশী ইরাকে গ্যাস রপ্তানি শুরু করবে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক আজিজুল্লাহ রামেজানি এ কথা জানিয়েছেন।