‘ইরাকে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে মার্কিন হাত রয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i8254-ইরাকে_চলমান_রাজনৈতিক_উত্তেজনার_পেছনে_মার্কিন_হাত_রয়েছে’
ইরানের খ্যাতনামা দৈনিক রেসালাত লিখেছে, ইরাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তার পেছনে মার্কিন কর্মকর্তাদের হাত রয়েছে। দৈনিকটি আরো লিখেছে, ইরাক ভেঙে খণ্ড-বিখণ্ড করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে সেদেশে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৬ ০৬:৪৪ Asia/Dhaka
  • ‘ইরাকে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে মার্কিন হাত রয়েছে’

ইরানের খ্যাতনামা দৈনিক রেসালাত লিখেছে, ইরাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তার পেছনে মার্কিন কর্মকর্তাদের হাত রয়েছে। দৈনিকটি আরো লিখেছে, ইরাক ভেঙে খণ্ড-বিখণ্ড করার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে সেদেশে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে ইরাকি জনগণের লড়াইয়ের কথা উল্লেখ করে দৈনিকটির প্রতিবেদনে আরো এসেছে, সেদেশের জনগণের উচিৎ অত্যন্ত সতর্ক থাকা যাতে আমেরিকা নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক সংকট সৃষ্টির কোনো সুযোগ না পায়। এ মুহূর্তে তাদের কর্তব্য হচ্ছে দায়েশকে নির্মূল করা এবং এরপর রাজনৈতিক সংকট সমাধানের দিকে মনোনিবেশ করা।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির নতুন মন্ত্রীসভা নিয়ে বর্তমানে ইরাকি সংসদে রাজনৈতিক বিতর্ক চলছে।#

মোঃ রেজওয়ান হোসেন/২