-
যেকোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করবে ইরান: আইআরজিসি
মে ২৩, ২০২১ ০২:২১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় উপলক্ষে তিনি এ সমর্থনের কথা জানান।
-
ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানালেন আয়াতুল্লাহ খামেনেয়ী
মে ২২, ২০২১ ০০:৩৮ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি গতকাল (শুক্রবার) ফিলিস্তিনি জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ অভিনন্দন জানান।
-
গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
মে ২২, ২০২১ ০৬:০৭ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে। প্রায় দুই সাপ্তাহের সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মাঝে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
-
ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতা: ‘আপনারা আমাদের বিজয়ের অংশীদার’
মে ২২, ২০২১ ০১:১৮গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।
-
ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: ইসলামি জিহাদ আন্দোলন
মে ১৮, ২০২১ ০০:৫৯ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার। তিনি আরো বলেছেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে নতজানু হতে বাধ্য করব। আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব।
-
এবার ‘কাসেম’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনের কুদস ব্রিগেড
মে ১৭, ২০২১ ১৯:৪৩ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড আজ (সোমবার) নতুন ক্ষেপণাস্ত্র ‘কাসেম’ নিক্ষেপের একটি ফুটেজ প্রকাশ করেছে। এর আগে গতকাল (রোববার) সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।
-
ইসরাইলে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ফিলিস্তিনের ইসলামি জিহাদ
মে ১৭, ২০২১ ১৩:১১ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইহুদিবাদি ইসরাইলের আশকেলন শহরে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ কিলোগ্রাম বোমা বহন করতে পারে।
-
অতীতের সব রেকর্ড ভঙ্গ: ইসরাইল অভিমুখে ছোড়া হলো ৩,০০০ রকেট
মে ১৭, ২০২১ ০১:০২ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন একজন শীর্ষস্থানীয় ইসরাইলি জেনারেল। তিনি বলেছেন, ইসরাইল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে।
-
ইসলামি জিহাদ আন্দোলনের নেতার সঙ্গে কথা বললেন বেলায়েতি
মে ১৭, ২০২১ ০০:৪০ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পাশবিক আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনিদের সমর্থন করা বিশ্বের প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
-
কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ফিলিস্তিনের কুদস ব্রিগেড
মে ১৬, ২০২১ ১৩:৩৩ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড উন্নত ক্ষেপণাস্ত্র ‘কাসেম’ তৈরি করেছে। আজ (রোববার) সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।