অতীতের সব রেকর্ড ভঙ্গ: ইসরাইল অভিমুখে ছোড়া হলো ৩,০০০ রকেট
https://parstoday.ir/bn/news/west_asia-i91742-অতীতের_সব_রেকর্ড_ভঙ্গ_ইসরাইল_অভিমুখে_ছোড়া_হলো_৩_০০০_রকেট
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন একজন শীর্ষস্থানীয় ইসরাইলি জেনারেল। তিনি বলেছেন, ইসরাইল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২১ ০১:০২ Asia/Dhaka
  • গাজা থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে
    গাজা থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন একজন শীর্ষস্থানীয় ইসরাইলি জেনারেল। তিনি বলেছেন, ইসরাইল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের কমান্ডার মেজর জেনারেল ওরি গরডিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিনে গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইল অভিমুখে প্রায় তিন হাজার রকেট নিক্ষেপ করেছে। এর আগে ২০১৯ সালের সংঘর্ষে গাজা থেকে এত বেশি রকেট নিক্ষেপ করা হয়নি এবং ২০০৬ সালের সংঘর্ষে লেবাননের হিজবুল্লাহও এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।

মেজর জেনারেল ওরি গরডিন

জেনারেল গরডিন একটি গ্রাফিক দেখিয়ে বলেন, ২০১৯ সালের নভেম্বরে তিন দিনের সংঘাতে গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন মাত্র ৫৭০টি রকেট নিক্ষেপ করেছিল। এছাড়া, ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ ১৯ দিনে ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মোট ৪,৫০০ রকেট ছুড়েছিল। ইসরাইলি এই জেনারেল বলেন, দিনের হিসাবে গড়ে বর্তমান সংঘর্ষে সর্বাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা।  

গাজা উপত্যকার উপর ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে। গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৫ নারী ও ৩৩ শিশুসহ ১৮৮ ফিলিস্তিনি শহীদ এবং ১২৩০ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।