-
উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া
জুন ০৭, ২০২২ ১২:৫৬উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার শুরু হওয়া এ মহড়া চলবে দুই সপ্তাহ।
-
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
জুন ০৫, ২০২২ ০৬:৩৬উত্তর কোরিয়া আবার সাগর অভিমুখে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়া ও জাপান খবর দিয়েছে। আজ (রোববার) সকালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “উত্তর কোরিয়া পূর্ব সাগরে [জাপান সাগর] অজ্ঞাত ধরনের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”
-
চীন-রাশিয়ার ভেটোর মুখে মার্কিন প্রস্তাব বাতিল
মে ২৮, ২০২২ ১০:২১নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ওই নিষেধাজ্ঞা আরোপ করে।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া
মে ২৭, ২০২২ ০৭:৩৩উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাস হতে পারেনি।
-
আবার সাগর অভিমুখে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
মে ২৫, ২০২২ ০৩:০৪উত্তর কোরিয়া আজ (বুধবার) সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
-
করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও ২১ জনের মৃত্যু
মে ১৪, ২০২২ ১১:১১সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার ও আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া: সিউল
মে ১৪, ২০২২ ০৩:২০উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক-সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
উত্তেজনার মধ্যে আবার একসঙ্গে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
মে ১৩, ২০২২ ০২:১০আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আবার একসঙ্গে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।
-
রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে পুতিনকে চিঠি পাঠালেন কিম জং-উন
মে ১১, ২০২২ ০২:৫২রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। পত্রিকাটিতে ওই চিঠির বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে।
-
পূর্ব উপকূলে আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
মে ০৪, ২০২২ ০৮:০৫উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল অভিমুখে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে তখন এ দাবি করল সিউল।