-
করোনা ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি
জুলাই ২৬, ২০২০ ১০:০৭প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান, রাশিয়া, চীন: পম্পেও
জুলাই ১৬, ২০২০ ০২:৪৬আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান, চীন ও রাশিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে আবারো অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি অবশ্য তার দাবির পক্ষে কোন তথ্য বা দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার ব্রিটিশ নিষেধাজ্ঞা: নিন্দায় পিয়ংইয়ং
জুলাই ১২, ২০২০ ০১:১৩উত্তর কোরিয়ার দু’টি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর নয়া ব্রিটিশ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
-
আমেরিকার সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন নেই: উত্তর কোরিয়া
জুলাই ১০, ২০২০ ০৭:৫৩উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং বলেছেন, ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত আমেরিকার সঙ্গে তার দেশের আরেকটি শীর্ষ বৈঠকের কোনো প্রয়োজন হবে না।
-
আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়: উত্তর কোরিয়ার ঘোষণা
জুলাই ০৭, ২০২০ ১৩:২৬উত্তর কোরিয়া বলেছে, তারা আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না। পিয়ংইয়ং এবং ওয়াশিংটন নিজেদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আহ্বান জানানোর পর উত্তর কোরিয়ার এ ঘোষণা এলো।
-
‘ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে দেয়ার হাতিয়ার হবে না উত্তর কোরিয়া’
জুলাই ০৬, ২০২০ ০২:৪১কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, এ ধরনের আলোচনাকে ওয়াশিংটন কেবলমাত্র তার ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।
-
‘পরমাণু অস্ত্র দিয়ে পরমাণু অস্ত্রের জবাব’ দেয়া ছাড়া উপায় নেই: উত্তর কোরিয়া
জুন ২৬, ২০২০ ০৫:২৯উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি আমেরিকার ‘বিদ্বেষী নীতি’র জবাব দেয়ার জন্য নিজের পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ‘পরমাণু অস্ত্র দিয়ে পরমাণু অস্ত্রের জবাব’ দেয়া ছাড়া দেশটির আর কোনো উপায় নেই।
-
ইরান ও উত্তর কোরিয়ার অভিন্ন শত্রু আমেরিকা: রুহানি
জুন ২৫, ২০২০ ০১:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড, হাসান রুহানি বলেছেন, ইরান এবং উত্তর কোরিয়ার উচিত আমেরিকার সরকার ও তাদের বাড়াবাড়ি রকমের দাবির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো। তেহরানে নিযুক্ত উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের পর গতকাল এক বৈঠকে তিনি এ কথা বলেন।
-
কথাবার্তা: তৈরি হচ্ছে বায়ুসেনা, তবে কি গালওয়ানে এয়ারস্ট্রাইক!
জুন ২১, ২০২০ ১৩:৫৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
যুদ্ধ বাধালে পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া
জুন ২১, ২০২০ ০২:৫৪কোরীয় উপদ্বীপে যেকোনো ধরনের যুদ্ধংদেহী তৎপরতার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া।দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে।