-
মার্কিন হুমকির শক্তিশালী জবাব পরমাণু অস্ত্র: কিম
অক্টোবর ০৯, ২০১৭ ১২:৫৯পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় একটি 'শক্তিশালী প্রতিরোধকামী শক্তি' হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে তার দেশের সামরিক ইস্যুতে ওয়াশিংটনের সমর্থনে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
-
একটিমাত্র উপায়ে উত্তর কোরিয়াকে শায়েস্তা করা যায়: ট্রাম্প
অক্টোবর ০৮, ২০১৭ ০৫:৫১উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট বিরোধ কূটনৈতিক উপায়ে নিস্পত্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন।
-
উত্তর কোরিয়াকে আর ছাড় দেয়া হবে না: ট্রাম্প
অক্টোবর ০২, ২০১৭ ০৫:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য তার পূর্ববর্তী প্রেসিডেন্টদের অভিযুক্ত করে বলেছেন, তার প্রশাসন এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাবে না।
-
উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইতালি
অক্টোবর ০১, ২০১৭ ১৪:১৭উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূত মুন জং ন্যামকে বহিষ্কার করেছে ইতালি। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচির প্রতিবাদে ইতালি এ পদক্ষেপ নিয়েছে।
-
উ. কোরিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছে আমেরিকা: টিলারসন
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১৬:৫১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছে আমেরিকা। পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করতে পিয়ংইয়ং সরকার প্রস্তুত রয়েছে কিনা খতিয়ে দেখার জন্য এ যোগাযোগ শুরু হয়েছে বলে আজ(শনিবার) জানান তিনি।
-
রকেট স্থাপনা থেকে কয়েকটি আইসিবিএম সরিয়ে নিয়েছে উ. কোরিয়া
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ০৮:৪১উত্তর কোরিয়ার একটি রকেট স্থাপনা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের এ স্থাপনায় কেবলমাত্র আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করা হয়। দক্ষিণ কোরিয়ার সম্প্রচার সংস্থা কেবিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
‘আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে’
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ০৫:৩২উত্তর কোরিয়ার একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির বিরুদ্ধে তার দেশ ‘মারাত্মক প্রতিক্রিয়া’ দেখাতে পারে।
-
উত্তর কোরিয়াকে হুমকি দেয়া বন্ধ করুন: আমেরিকাকে চীন ও ফ্রান্স
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৬:২১উত্তর কোরিয়াকে হুমকি দেয়া বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন এবং ফ্রান্স। দেশ দুটি বলেছে, সামরিক হুমকির পরিবর্তে কূটনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান করা জরুরি।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৯:২৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নিতে তার দেশ ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে। দু দেশের মধ্যে যখন বাক-বিতণ্ডা চরম আকার ধারণ করেছে তখন ট্রাম্প যুদ্ধ-প্রস্তুতির কথা বললেন।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৪:১২মার্কিন সরকার উত্তর কোরিয়ার প্রধান কয়েকটি ব্যাংক এবং ২৬ জন নির্বাহীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়া যখন একের পর এক পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছ এবং আমেরিকা যখন কোরীয় উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করছে তখন এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।