• আমেরিকানরা বিশ্বের কোনো স্থানেই নিরাপদ নয়: পিয়ংইয়ং

    আমেরিকানরা বিশ্বের কোনো স্থানেই নিরাপদ নয়: পিয়ংইয়ং

    এপ্রিল ১৮, ২০১৭ ০২:২০

    উত্তর কোরিয়া বলেছে, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারাইজড জোনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সময় দেশটির সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ ছিল। উত্তর কোরিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সিন হং-চোল একথা জানিয়েছেন।

  • উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নেই: আমেরিকা

    উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নেই: আমেরিকা

    এপ্রিল ১৮, ২০১৭ ০২:১৪

    আমেরিকা ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার জন্য কোনো ‘রেড-লাইন’ নির্ধারণ করেনি ওয়াশিংটন। হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

  • মার্কিন স্ট্রাইক গ্রুপের তথ্য সংগ্রহে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া-চীন

    মার্কিন স্ট্রাইক গ্রুপের তথ্য সংগ্রহে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া-চীন

    এপ্রিল ১৭, ২০১৭ ২০:৩০

    মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ বহর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া এবং চীন। জাপান সরকারের অনেক সূত্র থেকে এ কথা জানানো হয়েছে।

  • উ. কোরিয়া নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

    উ. কোরিয়া নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

    এপ্রিল ১৭, ২০১৭ ১৯:৫৭

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে একক পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে আমেরিকাকে আজ(সোমবার) হুঁশিয়ার করেছে রাশিয়া। পিয়ংইয়ং’য়ের পরমাণু তৎপরতার জবাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটে এমন কোনো ব্যবস্থা নেয়া উচিত হবে না বলেও আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়া এবং আমেরিকা সম্ভাব্য সংঘাতের দিকে এগিয়ে চলছে বলে খবর যখন প্রকাশিত হচ্ছে তখন এ হুঁশিয়ারি দিল মস্কো।

  • কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ: উ. কোরিয়াকে হুমকি দিলেন পেন্স

    কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ: উ. কোরিয়াকে হুমকি দিলেন পেন্স

    এপ্রিল ১৭, ২০১৭ ১৩:২৬

    দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, পিয়ংইয়ং-এর প্রতি কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সব ধরনের পথ খোলা রয়েছে বলেও জানান তিনি।

  • উত্তর কেরিয়া এবং আমেরিকার মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সিউল গেলেন পেন্স

    উত্তর কেরিয়া এবং আমেরিকার মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সিউল গেলেন পেন্স

    এপ্রিল ১৬, ২০১৭ ১৪:১৪

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাত সৃষ্টি হওয়ার ব্যাপারে কোরিয় উপদ্বীপে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন সিউল সফরে এলে পেন্স।

  • উত্তর কোরিয়া ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে: দক্ষিণ কোরিয়া

    উত্তর কোরিয়া ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে: দক্ষিণ কোরিয়া

    এপ্রিল ১৬, ২০১৭ ০২:০৪

    উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া নিজের পূর্ব উপকূল থেকে আজ (রোববার) যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে।

  • আমেরিকার পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে: উ. কোরিয়া

    আমেরিকার পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে: উ. কোরিয়া

    এপ্রিল ১৫, ২০১৭ ০৮:২৬

    উত্তর কোরিয়া আজ(শনিবার) বলেছে, আমেরিকা যদি দেশটির বিরুদ্ধে হামলার দুঃসাহস দেখায় তবে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। উত্তর কোরিয়ার ভাইস মার্শাল চো রিওং এ ঘোষণা দিয়েছেন।

  • ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল পিয়ংইয়ং

    ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল পিয়ংইয়ং

    এপ্রিল ১৫, ২০১৭ ০৬:৫৬

    উত্তর কোরিয়া আজ(শনিবার) ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়রে ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ং’য়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

  • কোরিয় উপদ্বীপে উত্তেজনা: ধৈর্য ধরার আহ্বান রাশিয়ার

    কোরিয় উপদ্বীপে উত্তেজনা: ধৈর্য ধরার আহ্বান রাশিয়ার

    এপ্রিল ১৫, ২০১৭ ০১:৩৫

    কোরিয় উপদ্বীপে চলমান উত্তেজনায় জড়িত সব পক্ষকে ধৈর্য ধরার পাশাপাশি যেকোনো উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের ব্যাপক আশঙ্কা দেখা দেয়ার খবর প্রচারিত হওয়ার পর এ আহ্বান জানাল মস্কো।