-
উ. কোরিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাবে আমেরিকা
এপ্রিল ২৬, ২০১৬ ১৫:২৮মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উত্তর কোরিয়ার দিকে তাক করে একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় বসাবে আমেরিকা। এ ছাড়া উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিরক্ষা “ঢাল”ও বসানো হবে ঘোষান করেছেন তিনি। মার্কিন টিভি চ্যানেল সিবিসি থেকে আজ(মঙ্গলবার) প্রচারিত সাক্ষাৎকারে এ সব কথা বলেন ওবামা।
-
উত্তর কোরিয়ার শর্ত নাকচ করলেন বারাক ওবামা
এপ্রিল ২৫, ২০১৬ ০৫:৪৭পরমাণু পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার শর্ত নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং এক সাক্ষাৎকারে বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে।
-
মার্কিন মহড়া বন্ধ হলে পরমাণু পরীক্ষা থামবে: উ. কোরিয়া
এপ্রিল ২৪, ২০১৬ ০৫:০৩উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং নিউ ইয়র্কে বার্তা সংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, “এটি সত্যিই মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তাদের শত্রুতার নীতি প্রত্যাহার করতে হবে এবং এর বহিঃপ্রকাশ হিসেবে কোরিয় উপদ্বীপে সামরিক ও যুদ্ধমহড়া বন্ধ করতে হবে।”
-
উ. কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন
এপ্রিল ২১, ২০১৬ ০৮:৩০উত্তর কোরিয়ার সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে চীন। পিয়ংইয়ং যখন পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন এ সব সেনা মোতায়েন করা হলো।
-
পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং: প্রেসিডেন্ট পার্ক
এপ্রিল ১৮, ২০১৬ ০৮:৫১দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গিউন-হাই আজ(সোমবার) বলেছেন, পিয়ংইয়ং পঞ্চম দফা পরমাণু বোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য কিসে ভিত্তিতে এ আভাস পেয়েছেন সে বিষয়ে কিছু বলেন নি তিনি।
-
মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ উত্তর কোরিয়া
এপ্রিল ১৫, ২০১৬ ০৭:৫৭উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির পূর্ব উপকূলে আজ(শুক্রবার) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া; ব্যর্থ বলছে আমেরিকা
এপ্রিল ১৫, ২০১৬ ০৬:৪৭আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (শুক্রবার) সকালে তাদের পূর্ব উপকূলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনে এ পরীক্ষা চালানো হলো।
-
আইসিবিএম’এর ইঞ্জিনের সফল পরীক্ষা করল উ. কোরিয়া
এপ্রিল ০৯, ২০১৬ ০৪:১৩উত্তর কোরিয়া বলেছে দেশটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’এর ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। এতে দেশটি আমেরিকার ওপর পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করবে।
-
‘ক্ষেপণাস্ত্রে পরমাণু বোমা বসাতে পেরেছে উ. কোরিয়া’
এপ্রিল ০৬, ২০১৬ ০৬:১২৬ এপ্রিল (রেডিও তেহরান): উত্তর কোরিয়া মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বা বোমা বসানোর সক্ষমতা অর্জন করেছে। কোরিয়া উপদ্বীপের যে কোনো লক্ষ্যবস্তুসহ জাপান, চীন এবং রাশিয়ায় দেশটির মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
-
‘মার্কিন চাপের মুখেও পরমাণু কর্মসূচি বজায় রাখবে পিয়ংইয়ং’
এপ্রিল ০১, ২০১৬ ১৭:০৬১ এপ্রিল (রেডিও তেহরান): আমেরিকা এবং তার মিত্রদের চাপ উপেক্ষা করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। জেনেভায় জাতিসংঘ দফতরের উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সো সি পিয়ং আজ(শুক্রবার) এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, কোরিয় উপদ্বীপে ‘আধা-যুদ্ধ’ পরিস্থিতি বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সকে ইংরেজি ভাষায় দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি।