-
সিরিয়ায় অভিযান চালানোর হুমকি দিলেন এরদোগান; পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করা না হলে সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান চালানো হবে।
-
এরদোগানের বক্তব্যের প্রতিবাদ: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৯:১৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পাকিস্তান সফরে গিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। দিল্লি সতর্ক করে বলেছে, এরদোগানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে।
-
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক: এরদোগানের ঘোষণা
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১১:২১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তার দেশ। পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এরদোগান আজ (শুক্রবার) এ অঙ্গীকার ব্যক্ত করেন। এই নিয়ে তিনি চারবার পাকিস্তানের সংসদে ভাষণ দিলেন।
-
দুই দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন এরদোগান
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৫:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন। দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সর্ম্পক জোরদার করাই এ সফরের মূল উদ্দেশ্য।
-
তুর্কি সেনা আহত হলে সবখানে সিরিয়ার সেনাদের ওপর হামলা হবে: এরদোগান
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৪:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সেনারা যদি সিরিয়ার ভেতরে আহত হয় তাহলে যেকোনো জায়গায় সিরিয়ার সেনাদের ওপর হামলা করা হবে। আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় দলের সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোগান।
-
পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এরদোগান
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৮:৫৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করবেন এরদোগান।
-
লিবিয়া ও সিরিয়া পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
জানুয়ারি ২৮, ২০২০ ১৬:৫০লিবিয়া এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক
জানুয়ারি ১৭, ২০২০ ০৫:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা। তিনি জানান, সম্প্রতি লিবিয়া সরকারের সঙ্গে যে সমুদ্রসীমা চিহ্নিতকরুণ ও নিরাপত্তা সামরিক চুক্তি সই করা হয়েছে তার আওতায় তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।
-
সহিংসতা শুরু করলে লিবিয়ার বিদ্রোহী নেতাকে শিক্ষা দেয়া হবে: এরদোগান
জানুয়ারি ১৫, ২০২০ ০৯:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনো রকমের অভিযান বা সহিংসতা শুরু করেন তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।
-
তুরস্কের বিরুদ্ধে লিবিয়ার সবাই অস্ত্র হাতে তুলে নিন: হাফতারের আহবান
জানুয়ারি ০৪, ২০২০ ১৭:০১লিবিয়ার স্বঘোষিত কমান্ডার জেনারেল হাফতার তার দেশের সব নাগরিককে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার) টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।