-
এস-৪০০’র আরো চালান পেল তুরস্ক
জুলাই ১৩, ২০১৯ ১৩:৩২রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর তুরস্ক নতুন চালান গ্রহণ করল।
-
দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করবেন না: আমেরিকাকে তুরস্ক
জুলাই ১০, ২০১৯ ১৫:১২দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্ককে সত্যিকার ও নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করার পর আংকারা ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানালো।
-
‘আগামী সপ্তাহে এস-৪০০ পাচ্ছে তুরস্ক’
জুলাই ০৫, ২০১৯ ১২:৪৮রাশিয়া থেকে আগামী সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাবে ন্যাটো সদস্য দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
ইরানের কাছে এস-৪০০ বিক্রির জন্য নিজের প্রস্তুতি ঘোষণা করল রাশিয়া
জুন ২৯, ২০১৯ ০২:৫৯রাশিয়া বলেছে, দেশটি তার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ইরানের কাছে হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে রাশিয়ার কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়নি বলেও জানিয়েছে মস্কো।
-
এস-৪০০ সংগ্রহের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পাই না: তুরস্ক
জুন ২৫, ২০১৯ ০২:১৮তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ক্রয়ের ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পায় না। তিনি আরো জানিয়েছেন, এই ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন এটি হস্তান্তরের তারিখ নির্ধারণ করা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।
-
তুর্কি পাইলটদের এফ-৩৫ চালানোর প্রশিক্ষণ স্থগিত করেছে আমেরিকা
জুন ১১, ২০১৯ ১০:১১আমেরিকার অ্যারিজোনায় সর্বাধুনিক এফ-৩৫ বিমান চালনায় প্রশিক্ষণরত পাইলটদের প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য তুর্কি পাইলটদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।
-
এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা: তুরস্ককে আল্টিমেটাম দিল আমেরিকা
জুন ০৮, ২০১৯ ০৭:০২মার্কিন সরকার রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার জন্য তুরস্ককে জুলাই’র শেষ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে বলেছে, এ সময়ের মধ্যে এটি বাতিল করতে ব্যর্থ হলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান দেবে না ওয়াশিংটন।
-
‘এস-৪০০ কিনলে তুর্কি পাইলটদের প্রশিক্ষণ বাতিল করতে পারে আমেরিকা’
মে ২৯, ২০১৯ ১০:৩১রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের পাইলটদের এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করতে পারে আমেরিকা। এফ-৩৫ বিমান তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে তারা পরিচয় গোপন রেখেছেন।
-
তুরস্ককে আমেরিকার আল্টিমেটাম: নিন্দা জানাল রাশিয়া
মে ২৩, ২০১৯ ০৭:২৯এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্ককে আমেরিকা যে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি মার্কিন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।
-
এস-৪০০ ইস্যু: নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক
মে ২২, ২০১৯ ১৪:০৩তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আমেরিকার দেয়া সময়সীমা মানবে না তার দেশ বরং মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আংকারা।