‘এস-৪০০ কিনলে তুর্কি পাইলটদের প্রশিক্ষণ বাতিল করতে পারে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/west_asia-i70779-এস_৪০০_কিনলে_তুর্কি_পাইলটদের_প্রশিক্ষণ_বাতিল_করতে_পারে_আমেরিকা’
রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের পাইলটদের এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করতে পারে আমেরিকা। এফ-৩৫ বিমান তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে তারা পরিচয় গোপন রেখেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৯ ১০:৩১ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের পাইলটদের এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করতে পারে আমেরিকা। এফ-৩৫ বিমান তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে তারা পরিচয় গোপন রেখেছেন।

এস-৪০০ কেনার চুক্তি বাতিল করার বিষয়ে যখন মার্কিন চাপ প্রতিরোধ করে চলেছে তুরস্ক তখন এ খবর বের হলো। তুরস্ক আমেরিকা থেকে ১০০টি এফ-৩৫ বিমান কেনার অর্ডার দিয়েছে এবং দেশটি এ বিমান তৈরির প্রক্রিয়ারও অংশীদার। বিমান কিনলে মার্কিন বিশেষজ্ঞরা তুর্কি পাইলটদের প্রশিক্ষণ দেবে- এটিও চুক্তির অংশ।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ওই দুই কর্মকর্তা জানান, পেন্টাগন এখনো তুরস্কের পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি। তবে আমেরিকা বহুদিন ধরেই তুরস্ককে হুমকি দিয়ে আসছে যে, রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল না করলে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিল করা হবে। এমনকি তুরস্ককে ন্যাটো সামরিক জোট থেকেও বহিষ্কারের হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বলে আসছেন, এস-৪০০ কেনার চুক্তি বাতিল করা হবে না।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।