পারমাণবিক শক্তি সংস্থা আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i163028-পারমাণবিক_শক্তি_সংস্থা_আগ্রাসনকে_ন্যায্যতা_দেওয়ার_হাতিয়ারে_পরিণত_হয়েছে
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করেছেন: রাজনৈতিক উদ্দেশ্যের কাছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নিরপেক্ষতার বলিদান এই নিয়ন্ত্রক সংস্থাকে যুদ্ধবাজিকে ন্যায্যতা দেওয়ার সহযোগীতে পরিণত করেছে।
(last modified 2026-09-13T07:04:19+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৬ ২০:৪০ Asia/Dhaka
  • • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করেছেন: রাজনৈতিক উদ্দেশ্যের কাছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নিরপেক্ষতার বলিদান এই নিয়ন্ত্রক সংস্থাকে যুদ্ধবাজিকে ন্যায্যতা দেওয়ার সহযোগীতে পরিণত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় ইরানের পারমাণবিক বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের কার্যকলাপ সম্পর্কে লিখেছেন; আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক এমন একটি কর্তৃপক্ষের প্রযুক্তিগত প্রতিবেদনকে যুদ্ধবাজির রাজনৈতিক ন্যায্যতায় পরিণত করেছেন, যার বিশ্বাসযোগ্যতা তার প্রযুক্তিগত দক্ষতা, নিরপেক্ষতা এবং কর্মের স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন: যখন আইএইএর প্রতিবেদনগুলো অস্পষ্টতা দূর করার পরিবর্তে একটি হুমকিমূলক আচরণ করে এবং কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি মামলা তৈরির উপকরণে পরিণত হয়, তখন “প্রযুক্তিগত পর্যবেক্ষণ” এবং সামরিক আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করার মধ্যকার সীমারেখা বিপজ্জনক হয়ে ওঠে।

বাকায়ি জোর দিয়ে বলেন: এই বিষয়টি শুধু আইএইএ বা এর মহাপরিচালকের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যা ধ্বংস হচ্ছে তা হলো সংস্থার সবচেয়ে মূল্যবান সম্পদ,  অর্থাৎ একটি নিরপেক্ষ ও স্বাধীন কর্তৃপক্ষ হিসেবে এর বিশ্বাসযোগ্যতা। যখন আইএইএর প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা রাজনৈতিক এজেন্ডার শিকার হয়, তখন সংস্থাটি আগ্রাসনকে যৌক্তিকতা প্রদান ও সহজতর করার একটি হাতিয়ারে পরিণত হয়।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।