ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার
https://parstoday.ir/bn/news/world-i162978-ট্রাম্প_প্রশাসন_যুক্তরাষ্ট্রের_ইতিহাসে_সবচেয়ে_দুর্নীতিগ্রস্ত_সরকার
পার্সটুডে- মার্কিন প্রতিনিধি পরিষদের একজন ডেমোক্র্যাটিক সদস্য, এই দেশের প্রেসিডেন্টের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।
(last modified 2026-09-10T12:00:58+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৪:৪৯ Asia/Dhaka
  • • মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রবার্ট গার্সিয়া
    • মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রবার্ট গার্সিয়া

পার্সটুডে- মার্কিন প্রতিনিধি পরিষদের একজন ডেমোক্র্যাটিক সদস্য, এই দেশের প্রেসিডেন্টের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্যের মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য "রবার্ট গার্সিয়া" সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন: "আমরা নিশ্চিত করতে চাই যে আমেরিকান জনগণ যেন তাদের জীবনযাপন করতে, কাজ করতে এবং স্বাস্থ্যসেবা পেতে পারে, কিন্তু প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে অদ্ভুত এবং মানসিক বিকারগ্রস্ত পোস্ট প্রকাশ করতে বেশি ব্যস্ত।"

তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আরও জোর দিয়ে বলেন: "আমাদের খুব স্পষ্টভাবে বলতে হবে যে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।"

এই ডেমোক্র্যাটিক প্রতিনিধি আরও উল্লেখ করেন: "যখন ট্রাম্প এবং তার পরিবার আরও ধনী হচ্ছে, তখন সাধারণ আমেরিকানরা এখনও জীবনধারণের জন্য সংগ্রাম করছে।"#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।