‘আগামী সপ্তাহে এস-৪০০ পাচ্ছে তুরস্ক’
https://parstoday.ir/bn/news/west_asia-i71737-আগামী_সপ্তাহে_এস_৪০০_পাচ্ছে_তুরস্ক’
রাশিয়া থেকে আগামী সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাবে ন্যাটো সদস্য দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ১২:৪৮ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়া থেকে আগামী সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাবে ন্যাটো সদস্য দেশ তুরস্ক। তুর্কি গণমাধ্যম এ খবর দিয়েছে।

রোববার রুশ বিমানঘাঁটি থেকে দুটি কার্গো বিমানে করে এস-৪০০’র এ চালান  আনা হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজে রুশ বিশেষজ্ঞরা তুরস্ক পৌঁছাবে সোমবারের মধ্যে। কোনো সূত্র উল্লেখ না করেই তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল হাবেরতুর্ক এ খবর দিয়েছে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে এরদোগান ও ট্রাম্পের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়েছে

আমেরিকা যখন বার বার তুরস্ককে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে তখন আংকারা সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান গ্রহণ করতে যাচ্ছে। রাশিয়া আগেই জানিয়েছিল, চলতি বছরের জুলাই মাসের মধ্যে তারা তুরস্কের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে।

রুশ এ ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ায় মার্কিন সরকার ক্ষুব্ধ হয়েছে। তবে তুরস্ক বলে আসছে যেকোনো কিছুর মোকাবেলায় তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। প্রয়োজন হলে তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে#

পার্সটুডে/এসআইবি/৫