• করোনা মোকাবিলায় যেখানে যেখানে দরকার শাটডাউন করা হবে: কাদের

    করোনা মোকাবিলায় যেখানে যেখানে দরকার শাটডাউন করা হবে: কাদের

    মার্চ ১৮, ২০২০ ০৯:৪৫

    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ংকর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ংকর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এটি প্রতিরোধযোগ্য। অভিন্ন এ শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।’

  • ‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রকারীরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে’

    ‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রকারীরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে’

    মার্চ ১৭, ২০২০ ১৬:৫৮

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ণ হয়ে যাবে।

  • প্রবাসীদের দেশে ফেরা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে: কাদের

    প্রবাসীদের দেশে ফেরা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে: কাদের

    মার্চ ১৫, ২০২০ ১৪:০০

    ইতালিসহ করোনা আক্রান্ত দেশগুলো থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরে আসা ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রবাসীদের দেশে না ফেরার জন্য সরকারের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এসব দেশ থেকে আসা বিমান অবতরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

  • করোনা পরিস্থিতি স্বাভাবিক- কাদের, আশকোনায় ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ

    করোনা পরিস্থিতি স্বাভাবিক- কাদের, আশকোনায় ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ

    মার্চ ১৪, ২০২০ ১৪:১৮

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক পর্যায় রয়েছে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ সরকার অন্যান্য পদক্ষেপ হবে।

  • ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়: ওবায়দুল কাদের

    ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়: ওবায়দুল কাদের

    মার্চ ০৫, ২০২০ ১৩:০৮

    বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না।’

  • আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না: পাপিয়া প্রসঙ্গে কাদের

    আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না: পাপিয়া প্রসঙ্গে কাদের

    ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৪:০৭

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “অতীতে বাংলাদেশে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে। তাদের অপরাধের কোনো বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।”

  • দল শক্তিশালী থাকলে আমাদের পালিয়ে যেতে হবে না: ওবায়দুল কাদের

    দল শক্তিশালী থাকলে আমাদের পালিয়ে যেতে হবে না: ওবায়দুল কাদের

    ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:১৩

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক। সিটি করপোরেশনের নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

  • খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ফখরুল-কাদেরের পরস্পরবিরোধী বক্তব্য

    খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ফখরুল-কাদেরের পরস্পরবিরোধী বক্তব্য

    ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৪:৫২

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্যারোল প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফোনালাপ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন নিয়ে বিষয়ে কথা হয়েছে; মির্জা ফখরুলের দাবি কোনো কথা হয়নি।

  • পর্দার অন্তরালে কিছু হচ্ছে না, সবই ওপেন সিক্রেট: খালেদার মুক্তি প্রসঙ্গে কাদের

    পর্দার অন্তরালে কিছু হচ্ছে না, সবই ওপেন সিক্রেট: খালেদার মুক্তি প্রসঙ্গে কাদের

    ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১১:৪৬

    বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না। সবকিছুই ওপেন সিক্রেট। তবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কী করবে, তা তারাও দ্বিধান্বিত। তারা একবার বলে আন্দোলনে মুক্তি, আবার বলে মানবিক কারণে মুক্তি দিতে। আসলে তারা কী চায়, তা তারাও বোঝে কিনা সন্দেহ।’

  • খালেদার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলতে ফখরুল ফোন করেছিলেন: কাদের

    খালেদার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলতে ফখরুল ফোন করেছিলেন: কাদের

    ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১২:০৬

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন, আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি বলি।’ তবে তাঁর প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন সরকার পায় নি বলে কাদের জানান।